০৯:৪৭ পি.এম
হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে ওঠার পথে রয়েছে মোহামেদ সালাহ। তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরুর একাদশে খেলবেন কিনা, এ ব্যাপারে নিশ্চিত নন মিশরের কোচ হোসাম হাসান। তারকা এই ফরোয়ার্ডকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চাইছেন না তিনি।
শুক্রবার, ডালাসে, শেষ বত্রিশের ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে মিশর। যা ১৯৩৪ সালে নিজেদের প্রথম বিশ্বকাপের পর, আফ্রিকার দলটির প্রথম বিশ্ব মঞ্চে নকআউট ম্যাচ।
শুক্রবারের ম্যাচের আগের শনিবার, ইরানের বিপক্ষে মিশরের ১-১ ড্র হওয়া গ্রুপ ম্যাচে, হ্যামস্ট্রিংয়ে আঘাত পান সালাহ। ৫৭তম মিনিটে তাকে মাঠ ছাড়তে হয়। তখন থেকেই নকআউট পর্বে সালাহর নিয়ে শঙ্কা দেখা দেয়।
আরও পড়ুন: ইসরায়েলে রাজনৈতিক অচলাবস্থা: সরকার গঠনের তিন সম্ভাব্য পথ
গত বুধবার মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশনের অফিশিয়াল ফেইসবুক পেইজে পোস্ট করা কিছু ছবিতে দেখা যায়, সালাহকে হাসিমুখে অনুশীলনে। ছবির ক্যাপশনে লিখা ছিল, ‘দা কিং ইজ ব্যাক’।
এখনো পুরো ম্যাচ খেলার মতো ফিট হতে পারেননি সালাহ। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে তাকে শুরুর একাদশে খেলানো নিয়ে কোচ হাসান চিন্তিত।
তিনি বলেন, ‘সালাহ খুবই উদ্যমী খেলোয়াড় এবং দলে নিজের অবদান রাখার জন্য মুখিয়ে আছে। তবে সে পুরোপুরি ফিট এবং আগামীকাল খেলার জন্য প্রস্তুত- এমনটা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমি কোনো ঝুঁকি নেব না। আমরা আশা করছি (শুক্রবার) সে খেলবে, কিন্তু নিশ্চিত নই, শুরুর একাদশে থাকবে কিনা।’
চলতি বিশ্বকাপে সালাহ ইতিমধ্যে একটি গোল করেছেন। গ্রুপ পর্বে নিউ জিল্যান্ডের বিপক্ষে পিছিয়ে পড়ে মিশরের ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচে, তিনি দলের দ্বিতীয় গোলটি করেছিলেন।
আরও পড়ুন: নির্বাচনে হারের মুখে আরব দলগুলোর বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ লিকুদ পার্টির
বিশ্বকাপের নকআউট ম্যাচে মিশর কখনও জয়লাভ করতে পারেনি। ইতিহাসের গড়ার হাতছানি যে ম্যাচে, সেখানে দলের সবচেয়ে বড় তারকা সালাহর নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
ডালাসে বাংলাদেশ সময় শুক্রবার রাত ১২টায় শুরু হবে ম্যাচটি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন