১০:০৩ এম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানের মাধ্যমে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২২ জুন) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখার 'খ'-জোনের ইনচার্জ সাজ্জাদ করিম খানের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি কান্দাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ অভিযানে তারা মাদক কারবারিদের গ্রেফতার করে।
ডিবি সূত্রে জানা যায়, মিজমিজি কান্দাপাড়ায় জনৈক মতিন সাহেবের নির্মাণাধীন বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া নেওয়া একটি কক্ষে অভিযান চালানো হয়।
আরও পড়ুন: বাংলা একাডেমিতে বৌদ্ধ ঐতিহ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
এসময় মাদক ব্যবসায়ী মো. জসীম উদ্দিনের ব্যবহৃত কক্ষের খাটের নিচ থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত দুই জন হলেন মো. জসীম উদ্দিন (৩৪) এবং লিটন (৪৫)।
ডিবি পুলিশের কর্মকর্তারা জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আবার উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে।
এ ঘটনালে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।
আরও পড়ুন: পূর্বধলায় মেয়েকে অপহরণের অভিযোগ, প্রতিবাদে বাবা-চাচার সংবাদ সম্মেলন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন