১১:০২ পি.এম
শনিবার (২৮ নভেম্বর) রাত সোয়া ১১টায় চারঘাট উপজেলার হলিদাগাছি মহাসড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো: রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার চক জামিরা গ্রামের লালন মিয়া (৩০) ও মোফাজ্জল হোসেন (৩৬)।
রবিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন।
তিনি জানান, গ্রেপ্তার দুজন ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে চারঘাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
রবিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। #
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন