ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু


চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক বিএনপি নেতার। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের দক্ষিণ তৈলারদ্বীপ গ্রামের পাতুলীর বাড়িতে।

নিহত ওই ব্যক্তির নাম জামাল হোসেন (৪৯)। তিনি ছিলেন স্থানীয় আলী আহমদের সন্তান। জামাল হোসেন আনোয়ারা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ছিলেন।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, রাতে জামালের চাচাতো ভাই মো. মুজিবের ঘরে টিনশেডে আগুন লাগে। এ সময় জামাল তার ঘরের আইপিএসের সংযোগ বিচ্ছিন্ন করার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তিনি মারা যান।

আরও পড়ুন: নিষেধাজ্ঞার মধ্যেই গলাচিপায় ফোনে মিলছে ইলিশ, প্রশাসনের অভিযান চলছে

জামাল হোসেনের মৃত্যুর খবরটি স্থানীয় বারখাইন ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য নাছির উদ্দিন নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘জামালের ১ মেয়ে ও দুই ছেলে আছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানিয়েছেন, ‘বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরসরাইয়ে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ১, আরও ৩ জনকে আদালতে প্রেরণ

আন্তর্জাতিক ডেস্ক

​সাকিব চৌধুরী (চট্টগ্রাম)

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০২:৪৬ পি.এম


মিরসরাইয়ে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ১, আরও ৩ জনকে আদালতে প্রেরণ

চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ সাহাব উদ্দিন (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অপরাধ প্রতিরোধমূলক অভিযানের অংশ হিসেবে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আরও তিনজনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ আব্দুল হালিম-এর নেতৃত্বে এসআই (নিঃ) মামুন হাসান সঙ্গীয় ফোর্সসহ জোরারগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ পূর্ব পরাগলপুর ছোট মসজিদ নাহেরপুর রাস্তার মোড়ে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পাকা রাস্তার ওপর থেকে সাহাব উদ্দিনকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত সাহাব উদ্দিন পরাগলপুর এলাকার ৪নং ওয়ার্ডের নুর ইসলাম সওদাগর বাড়ির মৃত নুর মোহাম্মদের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
অন্য এক অভিযানে এসআই মামুন হাসান সঙ্গীয় ফোর্সসহ ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারা মূলে তিনজনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন—উত্তর কাটাছড়া এলাকার জসিম উদ্দিনের ছেলে মোশারফ হোসেন (২৯) ও আরাফাত হোসেন (১৭) এবং মুহুরী প্রজেক্ট এলাকার হারুনুর রশিদ সুমনের ছেলে মোঃ জাহেদ (১৭)।
জোরারগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত সকল আসামীকে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিটিটিসির অভিযানে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০২:৫০ পি.এম


সিটিটিসির অভিযানে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ী থানার কাজলা এলাকা থেকে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) কর্তৃক গ্রেফতার করা হয়েছে বনানী থানার একটি হত্যা মামলার মূল আসামি মো. আরিফ হোসেন মোল্লা (৩৬)।

এ বিষয়ে আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানান।

সিটিটিসি জানিয়েছে, শনিবার দুপুরে তাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (আরএন্ডডি) বিভাগের একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ী থানার কাজলা এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় তারা বনানী থানার হত্যা মামলায় প্রধান আসামি আরিফ হোসেনকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে একাধিক মাদক মামলা ও একাধিক গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

পুলিশ জানাচ্ছে, গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ‘সায়েন্স টয়’ : ববি হাজ্জাজ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০২:৫১ পি.এম


প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ‘সায়েন্স টয়’ : ববি হাজ্জাজ

প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও সৃজনশীল করে গড়ে তুলতে কারিকুলামের আওতায় ‘সায়েন্স টয়’ বা বিজ্ঞানবিষয়ক খেলার উপকরণ যুক্ত করা হচ্ছে। এই তথ্যটি জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

তিনি এ প্রসঙ্গে বলেন, ‘আমরা চাই শিশুরা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ না থেকে খেলার ছলে ও হাতে-কলমে কাজ করে বিজ্ঞান শিখবে। শিশুদের শেখার প্রক্রিয়াকে আনন্দময় ও বাস্তবভিত্তিক করতেই এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।’

আজ রোববার রাজধানীর একটি অভিজাত হোটেলে ইউনিসেফ বাংলাদেশ আয়োজিত ‘ফাউন্ডেশনাল লার্নিং অ্যাকশন ট্র্যাকার (এফএলএটি)’ সংক্রান্ত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিয়ে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, প্রাথমিক শিক্ষায় বিজ্ঞান, গণিত, ডিজাইন ও সৃজনশীলতার ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। এছাড়া, বিজ্ঞানভিত্তিক উপকরণের সঙ্গে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ‘ম্যাথ ল্যাব’ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেখানে বিভিন্ন উপকরণের মাধ্যমে শিশুরা আকার, আকৃতি, যোগ, বিয়োগ, গুণ ও ভাগের মতো গণিতের মৌলিক ধারণা সহজে আয়ত্ত করতে সক্ষম হবে।

ভিত্তিগত শিক্ষার (ফাউন্ডেশনাল লার্নিং) ঘাটতি দূর করার গুরুত্ব তুলে ধরে তিনি জানান, প্রাথমিক শিক্ষার মূল লক্ষ্য হলো প্রতিটি শিশুর মৌলিক পড়া, লেখা ও গণিতের ভিত্তি মজবুত করা। প্রাথমিক পর্যায়ে শিক্ষার ভিত্তি দুর্বল থাকলে পরবর্তীতে তা শিক্ষার্থীর সম্পূর্ণ শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব ফেলে।

‘আউট অব স্কুল চিলড্রেন’ বা বিদ্যালয়-বহির্ভূত শিশুদের শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনার পাশাপাশি ঝরে পড়া রোধে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, শিশুদের স্কুলে ধরে রাখতে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৬ আগস্ট প্রথমবারের মতো এই ‘বিনামূল্যে স্কুল ইউনিফর্ম বিতরণ কর্মসূচি’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

মিড-ডে মিল কর্মসূচি সম্পর্কে ববি হাজ্জাজ বলেন, পাইলট প্রকল্পের অভিজ্ঞতা থেকে যেসব ত্রুটি-বিচ্যুতি দেখা গেছে, সেইগুলো সংশোধন করে বাস্তবসম্মত ও কার্যকর বাস্তবায়ন কাঠামো তৈরি করা হচ্ছে। প্রতিটি প্রকল্প বাস্তবায়নে একটি শক্তিশালী মনিটরিং এবং মূল্যায়ন ব্যবস্থা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা সচিব জেসমিন নাহার, ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ারস, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসীসহ সরকারি এবং বেসরকারি বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
বাঁশখালী

বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০২:৫২ পি.এম


বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

বাঁশখালীর বাহারছড়া গ্রামে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের পুনর্বাসনে সরকারের কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) দুপুর এক দেড়টার দিকে এই কার্যক্রম উদ্বোধন করে, বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন তিনি।

এই বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি। তিনি জানান, বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ-খবরও নিয়েছেন।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং ত্রাণ ও দুযোর্গ প্রতিমন্ত্রী আসাদুল হাবিব দুলু প্রমুখ।

পুনর্বাসন কার্যক্রম উদ্বোধন শেষে, প্রধানমন্ত্রীর বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা জানিয়েছেন উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%