০৭:৫১ পি.এম
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ লুৎফর রহমান নয়ন, যিনি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাহমুদুর রহমান রিফাত, একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিভাগের নিজস্ব কক্ষে শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন করে ১১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সহসভাপতি আশরাফুল ইসলাম, কোষাধ্যক্ষ শ্রী ধীরাজ কুমার সিংহ, সহকারী কোষাধ্যক্ষ হাদী হাসান, যুগ্ন সম্পাদক মোঃ মারুফ হোসেন এবং বন্ধন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মোঃ মুন্না সরকার, প্রচার সম্পাদক মোঃ মোবারক আলী।
আরও পড়ুন: সরকারি স্কুলের শ্রেণিকক্ষে ১২ বছর ধরে শিক্ষিকার বসবাসের অভিযোগ
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ হাবিবুর রহমান এবং উম্মে হাফসা।
নবনির্বাচিত সভাপতি তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, "আমাকে টেক্সটাইল ক্লাবের সভাপতি হিসেবে নির্বাচিত করায় সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে ক্লাবকে আরও সক্রিয়, সুসংগঠিত ও শিক্ষার্থীবান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলতে কাজ করতে চাই। শিক্ষার্থীদের দক্ষতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করব। পাশাপাশি সকল সদস্যের সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় ক্লাবকে একটি শক্তিশালী ও সম্ভাবনাময় প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত করতে আমি আশাবাদী।"
নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তারেক আহমেদ।
আরও পড়ুন: ছাত্রীকে হেনস্তার অভিযোগে ঠিকানা পরিবহনের ২০ বাস আটকালেন ঢাবি শিক্ষার্থীরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন