ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ছাত্রীকে হেনস্তার অভিযোগে ঠিকানা পরিবহনের ২০ বাস আটকালেন ঢাবি শিক্ষার্থীরা


ছাত্রীকে হেনস্তার অভিযোগে ঠিকানা পরিবহনের ২০ বাস আটকালেন ঢাবি শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রী এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে ঠিকানা পরিবহনের প্রায় ২০টি বাস আটকে রেখেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা মুচলেকা দেওয়ার পর বাসগুলো ছেড়ে দেওয়া হয়।

শনিবার (২৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল মাঠে বাসগুলো আটকানো হয়। বেলা আড়াইটার পর মুচলেকা নিয়ে সেগুলো মুক্ত করা হয়।

শুক্রবার, বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এক ছাত্রীর সঙ্গে ঠিকানা পরিবহনের একটি বাসের চালক ও সহকারীর দুর্ব্যবহারের প্রতিবাদে শিক্ষার্থীরা এই পদক্ষেপ গ্রহণ করেন। ওই দিন বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপ ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ-২’-এ ভুক্তভোগী ছাত্রী ঘটনার বিস্তারিত বর্ণনা করেন।

আরও পড়ুন: সরকারি স্কুলের শ্রেণিকক্ষে ১২ বছর ধরে শিক্ষিকার বসবাসের অভিযোগ

পোস্টে তিনি উল্লেখ করেন, শুক্রবার সকালে মা ও বোনকে নিয়ে ঠিকানা পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-ব ১৫৭৬২৬) সিটি কলেজ থেকে বাইপাইল যাচ্ছিলেন। পথে বাসের সহকারী তাঁদের কাছে ৯০ টাকা ভাড়া দাবি করেন। কিন্তু ওই পথের ভাড়া ৭০ টাকা হওয়ায় তিনি আপত্তি জানালে সহকারীর সঙ্গে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পুরো ভাড়া পরিশোধ করার পরও সহকারী তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন।

ছাত্রীর অভিযোগ, শিক্ষার্থী পরিচয়পত্র দেখিয়ে অর্ধেক ভাড়া (হাফ পাস) দিতে চাইলে বাসের চালক ক্ষুব্ধ হয়ে বলেন, "এখন থেকে আর হাফ ভাড়া নেওয়া হবে না, সবাইকে পুরো ভাড়া দিতে হবে।" বাস থেকে নামার সময় তাঁর মা সহকারীর আচরণের প্রতিবাদ করলে সহকারী তাঁকে ‘বেয়াদব’ বলেন।

এই ঘটনার প্রতিবাদে শনিবার একদল শিক্ষার্থী ঠিকানা পরিবহনের বাসগুলো আটকে মুহসীন হল মাঠে নিয়ে আসেন। শিক্ষার্থীরা জানান, গণপরিবহনে শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার ও অপমানজনক আচরণ মেনে নেওয়া হবে না। তাঁরা ঘটনার সুষ্ঠু বিচার এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ইসরাফিল প্রাং (ইসরাফিল রতন) জানান, বাস আটকে রাখার বিষয়টি তাঁর জানা রয়েছে এবং পরিবহন মালিকপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে আলোচনার মাধ্যমে এ বিষয়ে একটি সমাধানে পৌঁছানো যাবে। পরে বেলা আড়াইটার পর মুচলেকা নিয়ে বাসগুলো ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন: সিরাজগঞ্জে সাবেক মেয়রকে গ্রেপ্তারে বাধা, ৪ জনকে কারাগারে পাঠালো পুলিশ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বইমেলায় আসছে তরুণ কবি ইয়াহিয়া আহমেদের প্রথম কাব্যগ্রন্থ ‘কাঠগোলাপের সাদার মায়া’

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৬ পি.এম


বইমেলায় আসছে তরুণ কবি ইয়াহিয়া আহমেদের প্রথম কাব্যগ্রন্থ ‘কাঠগোলাপের সাদার মায়া’

নিজস্ব অনুভূতি, প্রেম-বিরহ ও দার্শনিক ভাবনাকে সহজ ভাষায় কবিতার মাধ্যমে পাঠকের কাছে তুলে ধরতে চান তরুণ কবি ইয়াহিয়া আহমেদ। তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘কাঠগোলাপের সাদার মায়া’ প্রকাশিত হতে যাচ্ছে এবারের বইমেলায়। বইটি প্রকাশ করছে নয়া উদ্যোগ প্রকাশনী।

ব্যবসার ব্যস্ততা সামলে অবসর সময়ে কবিতা লেখেন ইয়াহিয়া আহমেদ। তাঁর প্রাতিষ্ঠানিক পড়াশোনা অষ্টম শ্রেণি পর্যন্ত। এরপর জীবিকার প্রয়োজনে ব্যবসার সঙ্গে যুক্ত হন। তবে ব্যস্ততার মাঝেও সাহিত্যচর্চা অব্যাহত রেখেছেন তিনি।

হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার ফুলবাড়িয়া গ্রামের এই তরুণ কবির লেখালেখির মূল বিষয় মানুষের অনুভূতি ও জীবনের নানা অভিজ্ঞতা। প্রেম, বিরহ, অপেক্ষা, একাকিত্ব, সম্পর্কের জটিলতা এবং জীবনদর্শনের নানা দিক উঠে আসে তাঁর কবিতায়। সহজ শব্দের মাধ্যমে গভীর ভাবনা প্রকাশ করাই তাঁর লেখার অন্যতম বৈশিষ্ট্য।

কবিতার ভাষা ও পাঠক নিয়ে ইয়াহিয়া আহমেদের রয়েছে নিজস্ব দৃষ্টিভঙ্গি। তাঁর মতে, কবিতা কোনো নির্দিষ্ট শ্রেণির মানুষের সম্পদ নয়; বরং কবিতা হওয়া উচিত সবার অনুভূতি প্রকাশের মাধ্যম। ভাষার জটিলতার কারণে সাধারণ পাঠকের সঙ্গে কবিতার যে দূরত্ব তৈরি হয়েছে, তা কমাতে চান তিনি। তাই সহজ ভাষায় কবিতা লিখলেও ভাবনার গভীরতা ধরে রাখার চেষ্টা করেন।

লেখালেখির শুরুতে নিজের পরিচয় আড়ালে রেখে কবিতা প্রকাশ করতেন ইয়াহিয়া আহমেদ। পরবর্তী সময়ে ‘লোভী’ কবিতার মাধ্যমে পাঠকদের কাছে পরিচিতি লাভ করেন। তাঁর সাহিত্যচর্চা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

এবার তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘কাঠগোলাপের সাদার মায়া’-তে স্থান পেয়েছে প্রেম, বিরহ, মায়া, একাকিত্ব ও জীবনদর্শন নিয়ে লেখা বিভিন্ন কবিতা।

ব্যবসার পাশাপাশি সাহিত্যচর্চা চালিয়ে যাওয়া এই তরুণ কবির প্রত্যাশা, তাঁর কবিতা এমন পাঠকের কাছেও পৌঁছাবে, যিনি হয়তো কখনো ভেবেছেন কবিতা তাঁর জন্য নয়। কবিতাকে সবার অনুভূতির ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করাই তাঁর লেখালেখির অন্যতম লক্ষ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানের মহাকাশ গবেষণায় বাংলাদেশের সহযোগিতার প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৩ পি.এম


পাকিস্তানের মহাকাশ গবেষণায় বাংলাদেশের সহযোগিতার প্রস্তাব

চীনের সহযোগিতায় মহাকাশ স্টেশনে নভোচারী পাঠিয়ে ঐতিহাসিক সাফল্য অর্জনের পর, পাকিস্তান বাংলাদেশের মহাকাশ গবেষণায় সহযোগিতার প্রস্তাব দিয়েছে। দেশটি গবেষণা, মহাকাশ প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের পাশে দাঁড়াতে চায়।

পাকিস্তান সফররত বাংলাদেশি সাংবাদিক প্রতিনিধিদল ইসলামাবাদের ‘কাহকাশান মিশন কন্ট্রোল সেন্টার’ এবং পাকিস্তানের জাতীয় মহাকাশ সংস্থা ‘সুপারকো’ (SUPARCO) পরিদর্শনকালে, দেশটির মহাকাশ গবেষণার অন্যতম পুরোধা ব্যক্তিত্ব অধ্যাপক ড. নাজম আব্বাস এ আগ্রহের কথা জানান। তিনি সুপারকোর চিফ ম্যানেজার এবং ইনস্টিটিউট অব স্পেস টেকনোলজির অধীন ন্যাশনাল সেন্টার অব জিআইএস অ্যান্ড স্পেস অ্যাপ্লিকেশনসের চেয়ারম্যান।

ড. নাজম আব্বাস সাক্ষাৎকারে বলেন, বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের মহাকাশ গবেষণা সংস্থা পাকিস্তানের জাতীয় মহাকাশ সংস্থা সুপারকো এবং এর সহযোগী শিক্ষাপ্রতিষ্ঠান ‘ইনস্টিটিউট অব স্পেস টেকনোলজি’র সঙ্গে সমন্বয় করে কাজ করতে পারে। কারণ, এই বিশ্ববিদ্যালয়টি সুপারকোর সঙ্গে যৌথভাবে স্যাটেলাইট তৈরিতে কাজ করছে। তিনি শুধু মহাকাশ প্রযুক্তিতে সহায়তাই নয়, পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের পড়াশোনা ও গবেষণার জন্যও আমন্ত্রণ জানান।

দুই দেশের অভিন্ন সমস্যার কথা তুলে ধরে ড. নাজম আব্বাস বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের অনেক অভিন্ন সমস্যা রয়েছে। বিশেষ করে দুর্যোগ ব্যবস্থাপনা, বন্যা, নগর জলাবদ্ধতা এবং নগর পরিকল্পনার মতো বিষয়গুলো পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সমাধান করা সম্ভব। পাকিস্তানে আমরা আপনাদের স্বাগত জানাই এবং আশা করি আমরা একসঙ্গে কাজ করতে পারব।

উল্লেখ্য, দীর্ঘ ৯১ বছরের অপেক্ষা শেষে গত ২৫ নভেম্বর চীনের ‘শেনঝু-২৪’ মহাকাশযানে চড়ে প্রথম পাকিস্তানি নভোচারী হিসেবে তিয়ানগং মহাকাশ স্টেশনে পৌঁছান পাকিস্তান বিমান বাহিনীর পাইলট মোহাম্মদ জিশান আলী। প্রায় ২০০ প্রার্থীর মধ্য থেকে বাছাই এবং সাত মাসের কঠোর প্রশিক্ষণ শেষে পেলোড স্পেশালিস্ট হিসেবে নির্বাচিত হয়ে তিনি এক সপ্তাহের এই অভিযানে অংশ নিয়েছেন। সেখানে তিনি পাকিস্তানি বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষার্থীদের নকশা করা চারটি বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা পরিচালনা করছেন। সবকিছু ঠিক থাকলে আগামী ২ বা ৩ ডিসেম্বর তার পৃথিবীতে ফিরে আসার কথা রয়েছে।

এআরবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শীতার্তদের জন্য ২০ টাকার কাপড়ের হাট নীলফামারীতে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৩ পি.এম


শীতার্তদের জন্য ২০ টাকার কাপড়ের হাট নীলফামারীতে

নীলফামারীতে উত্তরের হিমেল হাওয়া তাপমাত্রা কমিয়ে দিচ্ছে। শীতের তীব্রতা বাড়ছে, যা হাড় কাঁপানো শীতের অনুভূতি তৈরি করছে। রাতভর কুয়াশা বৃষ্টির মতো ঝরছে। সূর্যের দেখা নেই সপ্তাহ ধরে, ফলে ছিন্নমূল মানুষের দুর্দশা বাড়ছে শীতের সঙ্গে।

সৈয়দপুর উপজেলাসহ পুরো জেলা জুড়ে উচ্চ বিত্ত, মাধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের সদস্যরা শপিংমল এবং মার্কেটগুলোতে গরম পোশাক কিনতে যাচ্ছেন। তবে সৈয়দপুরের পুরাতন শীতবস্ত্রের বাজারে নিম্ন আয়ের মানুষের ভিড় বাড়ছে। নতুন শীতবস্ত্র কিনতে না পারায়, তারা পুরাতন কাপড় থেকেই কোনোরকমে চাহিদা মেটাচ্ছেন। শীত নিবারণের জন্য পুরাতন বস্ত্রের বাজার, যা স্থানীয় ভাষায় লন্ডন বাজার নামে পরিচিত, তাদের শেষ আশ্রয়স্থল।

রিকশাচালক রাজ্জাক জানিয়েছেন, শীতের কারণে রাস্তায় যাত্রী নেই। তার আয় কমে গেছে। তিনি বলেন, “যে শীত পইছে লন্ডন বাজার না থাকিলে হামাক মরির লাগিল হায়। নতুন কাপড় কেনার ক্ষমতা হামার নাই। এইঠে কম দামে ভালো জিনিস পাওয়া যায়। নিজের জন্যও নিছু, বাচ্চার জন্যও নিছু।”

পুরাতন কাপড় ব্যবসায়ী আপু মীর জানান, শীত বাড়লে তাদের বেচা-কেনা বেড়ে যায়। এখানে কম মূল্যে শীতবস্ত্র পাওয়া যায়। ক্রেতারা শিশুদের জন্য সুয়েটার, টাউজার, মৌজা ইত্যাদি কিনছেন। রিকশাচালক থেকে শুরু করে শ্রমিক পর্যায়ের লোকজন লন্ডন বাজারের দোকানগুলোতে ভিড় করছেন। সেখানে ২০ টাকা থেকে ৫০০ টাকার মধ্যে ছোট-বড় সব ধরনের গরম পোশাক পাওয়া যাচ্ছে।

পুরাতন কাপড় বাজার ব্যবসায়ীর সভাপতি মো. হাসিফ বলেন, আমি দশ বছর ধরে এখানে ব্যবসা করছি। পাশ্ববর্তী উপজেলার লোকজনও এখানে শীতের কাপড় কিনতে আসেন। শীত বাড়লে বেচা-কেনা বাড়ে এবং মানুষের ভিড়ও বাড়ে। এই বাজারে প্রায় শতাধিক ব্যবসায়ী পুরাতন শীতবস্ত্রের ব্যবসা করছেন। কম দামে শীতবস্ত্র পাওয়ায় বেচা-কেনাও এখানে ভালো।

বাঙ্গালীপুর এলাকার হোসেন আলী জানান, পুরাতন শীতবস্ত্র নিম্ন আয়ের মানুষের জন্য একটি আশীর্বাদ। কমদামে এই শীতবস্ত্র না পাওয়া গেলে অনেক বয়স্ক মানুষ শীতের তীব্রতায় মারা যেত। পুরাতন কাপড় না পাওয়া গেলে গরীব মানুষের জন্য শীত নিবারণ করা কঠিন হয়ে পড়তো।

সাবেক সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর আফরোজা ইয়াছমিন মন্জু বলেন, পুরাতন কাপড়ের বাজার আমাদের সৈয়দপুর উপজেলা তথা পাশ্ববর্তী উপজেলার মানুষের জন্য আশীর্বাদ। এখানে ২০ টাকা থেকে ৫০০ টাকার মধ্যে ছোট-বড় যেকোনো ধরনের গরম পোশাক পাওয়া যায়। যা শীতার্ত নিম্ন আয়ের মানুষের চাহিদা মেটাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগ নেতা সম্রাট গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৪ পি.এম


নোয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগ নেতা সম্রাট গ্রেফতার

কোম্পানীগঞ্জ উপজেলায় নোয়াখালীর মো. হায়দার হোসেন সম্রাট(৫২) নামে একজন ইউপি সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিয়ন সহ-সভাপতিকে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানার পুলিশ।

গ্রেফতারটি ঘটে শুক্রবার (২৭ নভেম্বর) রাতে সিরাজপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মোহাম্মদনগর এলাকা থেকে। শনিবার দুপুরে তাকে নোয়াখালী বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার হওয়া মো. হায়দার হোসেন সম্রাট সিরাজপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। তিনি ওই এলাকার সম্রাট মেম্বার বাড়ীর আলতাফ হোসেনের পুত্র।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান এ বিষয়ে বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।" সন্ত্রাস দমন আইনের আওতায় গ্রেফতার হওয়া সম্রাটকে নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%