০৬:৪৩ পি.এম
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার বিষয়ে উদ্বেগ ও দুশ্চিন্তার কথা প্রকাশ করেছেন।
শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরের সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি ও উচ্চশিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ‘অধ্যক্ষ সম্মিলনে’ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, "একটি বা একটি দুটি বিষয় পরিবর্তন করার কারণে শিক্ষার্থীরা অযথা বসে থাকুক এবং মাদকাসক্ত হোক, মোবাইল আসক্ত হোক— আমরা এটা চাই না।" তিনি বলেন, "কিছু জায়গায় অযাচিতভাবে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, আবার কিছু জায়গায় হয়নি। এই সমন্বয় বিগত শিক্ষা সময়ে ছিল না।"
আরও পড়ুন: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
এহছানুল হক মিলন আরও বলেন, "আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেখেছি। তিনি এই জাতিকে স্বাধীনতা, সার্বভৌমত্ব দিয়েছিলেন। বেগম খালেদা জিয়ার সময়ে তিনি ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাক্ট করেছিলেন, শিক্ষাব্যবস্থাকে কীভাবে সাজানো যায় তা নিয়ে পরিকল্পনা করেছিলেন।" তিনি ১৯৯২ সালে প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট করার কথাও উল্লেখ করেন, যা শিক্ষাকে দ্রুততর করার জন্য এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নয়নের পরিকল্পনা ছিল।
তিনি বলেন, "বিগত ১৭ বছরে এই শিক্ষাব্যবস্থাকে আবার পিছিয়ে দেওয়া হয়েছে, জাতিকে অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে। এমন শিক্ষা কারিকুলাম তৈরি হয়েছিল, যা জনগণের কাছে পৌঁছায়নি।"
মন্ত্রী জানান, "সে জন্য এবার চতুর্থ শ্রেণির জন্য নতুন বই আমাদের দেওয়া হয়েছে।" এরপর স্পোর্টস ও যুব বিষয় নিয়ে আলোচনা করে, কালচারাল মিনিস্টারের সঙ্গে আলোচনা করে প্রধানমন্ত্রীকে বিষয়গুলো বুঝিয়ে দিয়েছেন।
কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, "তিনি চেয়েছেন, এই দেশে কারিগরি শিক্ষাকে দৃঢ় করার জন্য। সে জন্য ষষ্ঠ শ্রেণি থেকে নতুন বই হিসেবে কারিগরি শিক্ষা আমাদের দেওয়া হয়েছে।
আরও পড়ুন: বেরোবি শিক্ষার্থী আফিক হাসান অভির অকাল মৃত্যুতে উপাচার্যের শোক প্রকাশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন