ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

হঠাৎ কলকাতায় কাজল কেন?


হঠাৎ কলকাতায় কাজল কেন?

বলিউড অভিনেত্রী কাজলের হঠাৎ কলকাতা সফর নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। রথযাত্রার দিনে কলকাতায় এসে শুক্রবার সকালে তিনি দক্ষিণেশ্বর কালীমন্দিরে পূজা দেন।

যার পর ভক্তদের মনে উঠেছে প্রশ্ন, এটা শুধুমাত্র ব্যক্তিগত সফর, নাকি আসছে নতুন কোনো সিনেমা বা প্রকল্পের ঘোষণা?

শুক্রবার সকালে লাল রঙের কো-অর্ড সেট, সানগ্লাস পরা এবং হাতে পূজার ডালা নিয়ে কাজলকে দক্ষিণেশ্বর মন্দিরে প্রবেশ করতে দেখা যায়। প্রিয় অভিনেত্রীকে একনজর দেখতে এবং সেলফি তুলতে মন্দিরে এসে ভিড় করেন ভক্তরা। কিন্তু কাজল এদিন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেননি। পূজা শেষ করে দ্রুত গাড়িতে উঠে তিনি মন্দির ত্যাগ করেন।

আরও পড়ুন: ভারতে যাওয়ার পথে যুব মহিলা লীগ নেত্রী সুলতানা বেগম আটক

কাজলের এই সফরের উদ্দেশ্য এখনও আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। তাই তাঁর কলকাতা সফর নিয়ে নানা জল্পনা সৃষ্টি হয়েছে।

তবে দক্ষিণেশ্বর মন্দিরে কাজলের আগমন নতুন নয়। এর আগে ২০২৫ সালে তিনি মা তনুজা ও ছেলে যুগকে সঙ্গে নিয়ে এখানে পূজা দিতে এসেছিলেন।

এবারও সেই ধারাবাহিকতা বজায় রাখার কথাই মনে করছেন অনেকেই।

এর আগে বৃহস্পতিবার রাতে কলকাতা বিমানবন্দরে গিয়ে আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা পড়েন কাজল। ধূসর রঙের জাম্পসুট পরা হাসিমুখে তিনি ছবির জন্য পোজ দেন।

আরও পড়ুন: ইসলামী আন্দোলনের প্রশ্ন, আঁতাতের অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়নি কেন?

এ সময় উপস্থিত সাংবাদিক ও আলোকচিত্রীদের কেউ কেউ জানতে চেয়েছেন, ‘ম্যাডাম, হঠাৎ কোন কাজে কলকাতায় এলেন?’ কিন্তু কাজল এ প্রশ্নের কোনো উত্তর দেননি।

কাজলের নীরবতা রহস্য আরো ঘনীভূত করে তুলেছে। এখন ভক্তদের অপেক্ষা, এই সফরের প্রকৃত কারণ কী, তা জানার জন্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দল-মতের ঊর্ধ্বে উঠে সংসদকে কার্যকর করার প্রচেষ্টা করছি: ডেপুটি স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৫:২৮ পি.এম


দল-মতের ঊর্ধ্বে উঠে সংসদকে কার্যকর করার প্রচেষ্টা করছি: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, স্বাধীনোত্তর বাংলাদেশে ২৪ এর ছাত্র গণঅভ্যুথানের পরে যে নতুন মহান সংসদ নির্বাচিত হয়েছে, সে সংসদের কাছে মানুষের প্রত্যাশা অনেক। আমরাও সেটা বিবেচনা করি। এই জাতীয় সংসদ বাংলাদেশের আশা-আকাঙ্খার প্রতীক।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের সাওতিকান্দা গ্রামে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কায়সার কামাল বলেছেন, দীর্ঘদিন ধরে এই সংসদে জনগণের প্রতিনিধিত্ব ছিল না। যেটাকে বলা হতো রাবারস্ট্যান্ড বা মাস্টার ভয়েস হিসেবে পরিচালিত হয়েছে। এখন জাতীয় সংসদ গণতন্ত্রের রীতিনীতি চর্চা করার জায়গা। এখন সরকারি দল এবং বিরোধী দল নিজেদের স্ব স্ব বক্তব্য রাখতে পারছেন। তারা দেশ-জাতীর আগামী দিনের দিক নির্দেশনা দিচ্ছেন, এবং কিভাবে আগামীর বাংলাদেশ পরিচালিত হবে সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরতে পারছেন।

তিনি আরো বলেন, আমরা সংসদের পক্ষ থেকে একটি কথা বলতে পারি, যে ত্যাগের বিনিময়ে বাংলাদেশে নতুন করে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। সেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার জন্য সংসদ নেতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং বিরোধী দলের নেতার সহযোগীতায় আমরা প্রত্যেক দল-মতের ঊর্ধ্বে উঠে সংসদকে কার্যকর করার জন্য সবাই প্রচেষ্টা করছি। সেই সাথে জনগণের আশা-আকাঙ্খার প্রতীক হিসেবে যেন সংসদ প্রতিষ্ঠিত হয়, সেইভাবে আমরা পরিচালিত করছি।

এসময় ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, জেলা প্রশাসক মাজহারুল ইসলামসহ কর্মকর্তাবৃন্দ, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগকে ‘মনগড়া’ বলল চীন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৫:৩২ পি.এম


ট্রাম্পের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগকে ‘মনগড়া’ বলল চীন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নির্বাচনী তথ্য নিয়ে হস্তক্ষেপের অভিযোগকে বেইজিং ‘মনগড়া’ ও ‘বিদ্বেষপূর্ণ অপপ্রচার’ বলে প্রত্যাখ্যান করেছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) হোয়াইট হাউসে দেওয়া এক ভাষণে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনী ব্যবস্থা গুরুতরভাবে ঝুঁকির মুখে পড়েছে। তিনি ভোটদান ব্যবস্থায় নতুন বিধিনিষেধ আরোপের জন্য আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানান। যদিও তার নিজ দল রিপাবলিকান পার্টির মধ্যেও এ ধরনের পদক্ষেপের ব্যাপক সমর্থন নেই।

ট্রাম্প দাবি করেছেন, চীন মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে এবং অবৈধভাবে ২২ কোটি মার্কিন ভোটারের তথ্য সংগ্রহ করেছে। এসব তথ্যের মধ্যে ভোটারদের নাম ও ঠিকানাসহ ভোটার নিবন্ধনের বিভিন্ন তথ্য রয়েছে। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার কিছু কর্মকর্তা ইচ্ছাকৃতভাবে চীনের কর্মকাণ্ড সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য গোপন রেখেছেন।

আজ শুক্রবার (১৭ জুলাই) এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্নের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, ‘যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে করা এসব দাবি সম্পূর্ণ মনগড়া এবং বিদ্বেষপূর্ণ অপপ্রচার। বহু আগেই প্রমাণ হয়েছে, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।’

তিনি আরও বলেন, ‘চীনের যুক্তরাষ্ট্রের নির্বাচনে কোনো আগ্রহ নেই এবং চীন কখনোই তাতে হস্তক্ষেপ করেনি।’ লিন জিয়ান যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে বলেন, ‘নিজেদের কর্মকাণ্ড নিয়ে আত্মসমালোচনা করুন, ভিত্তিহীনভাবে চীনের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ করুন এবং নির্বাচনী ইস্যুতে চীনকে টেনে আনা থেকে বিরত থাকুন।’

২০২০ সালের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে ট্রাম্প পরাজিত হন। পরাজয়ের পর থেকেই ট্রাম্প দাবি করে আসছেন, নির্বাচনে কারচুপি হয়েছে। তবে ট্রাম্পের এই দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো গ্রহণযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।

নির্বাচন-পরবর্তী ৬০টিরও বেশি মামলায় ফল পরিবর্তনের মতো জালিয়াতির প্রমাণ আদালতে প্রতিষ্ঠিত হয়নি। এছাড়া পুনর্গণনা, নিরীক্ষা এবং ট্রাম্প প্রশাসনের নিজস্ব বিচার বিভাগও ফলাফল পাল্টে দেওয়ার মতো কোনো জালিয়াতির প্রমাণ খুঁজে পায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৫:৩৪ পি.এম


১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বর্তমান সরকার ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে। সৌরবিদ্যুৎ উৎপাদনে জ্বালানির প্রয়োজন হয় না। ফলে বিলিয়ন বিলিয়ন ডলারের জ্বালানি আমদানি কমবে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।

তিনি বলেন, গ্রামে মাসে ৭৫ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার হয় না। এই কারণে যারা মাসে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করেন, তাদের জন্য বিদ্যুতের দাম বাড়ানো হয়নি। প্রান্তিক মানুষ যাতে কষ্ট না পান, সে বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে।

শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের নবনির্মিত ভবনের উদ্বোধন এবং বিভিন্ন ইউনিয়নে স্প্রে মেশিন, নলকূপ, সেলাই মেশিন, শিক্ষাপ্রতিষ্ঠানে বেঞ্চ ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, প্রধানমন্ত্রী একটি কল্যাণমূলক রাষ্ট্র গড়ে তুলতে কাজ করছেন। এ লক্ষ্যেই ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে। পাশাপাশি কৃষকদের জন্য কৃষি কার্ডও দেওয়া হয়েছে।

সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়ামালদের বিশ্বকাপ জেতাতে গ্যালারিতে থাকবেন স্পেনের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৫:৩৬ পি.এম


ইয়ামালদের বিশ্বকাপ জেতাতে গ্যালারিতে থাকবেন স্পেনের প্রধানমন্ত্রী

দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের লক্ষ্যে বিশ্বকাপের ফাইনালে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামছে স্পেন।

হাইভোল্টেজ এ ম্যাচে খেলোয়াড়দের উৎসাহ, সমর্থন এবং খেলা উপভোগ করতে যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে উপস্থিত থাকবেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। সানচেজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন সোচ্চার সমালোচক। মার্কিন প্রেসিডেন্ট নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনালে উপস্থিত থাকার পরিকল্পনা করছেন। এরপর সরকারি সফরে আলজেরিয়া যাবেন বলে।

বার্তাসংস্থা এএফপি রাজপ্রাসাদের বরাত দিয়ে জানিয়েছে, স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ, রানি লেতিজিয়া এবং তাদের দুই মেয়েও ফাইনালে উপস্থিত থাকবেন। তবে কুসংস্কারের কারণ দেখিয়ে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই মাঠে উপস্থিত থাকবেন না বলে জানিয়েছেন।

সমাজতান্ত্রিক নেতা সানচেজের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপড়েনের মধ্যে রয়েছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য মার্কিন সামরিক বাহিনীকে স্পেনের ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি দিতে তিনি অস্বীকৃতি জানিয়েছিলেন এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার মার্কিন অভিযানেরও নিন্দা করেছিলেন।

চলতি মাসের শুরুর দিকে তুরস্কে অনুষ্ঠিত জোটের এক শীর্ষ সম্মেলনে ট্রাম্প স্পেনকে ন্যাটোতে একটি বাজে সহযোগী হিসেবে অভিহিত করেছিলেন। তিনি বলেছিলেন যুক্তরাষ্ট্র স্পেনের সঙ্গে আর কোনো বাণিজ্য করতে চায় না।

সানচেজ অবশ্য সম্পর্কের তিক্ততা কমিয়ে আনার বিষয়ে আগ্রহী বলে মনে হয়েছে; শীর্ষ সম্মেলনের পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন যে দুই দেশের সম্পর্ক ইতিবাচক। তিনি জানান, সম্মেলনের সময় ট্রাম্পের সঙ্গে ফুটবল নিয়ে তার অনানুষ্ঠানিক আলাপ হয়েছিল এবং তখন কোনো ধরনের উত্তেজনা ছিল না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%