০১:৪৩ পি.এম
ইরান প্রতিশোধ হিসেবে বাহরাইন, কুয়েত, কাতার, জর্ডান এবং ওমানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালিয়েছে।
ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, পশ্চিম এশিয়ার মার্কিন ঘাঁটিগুলোতে টানা ড্রোন হামলা চালানো হচ্ছে। এই হামলার মধ্যে বাহরাইনে মার্কিন ড্রোন বহর ধ্বংস করে দেওয়ার দাবি করেছে তেহরান।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের মহাকাশ বাহিনী মার্কিন বাহিনীর হেলিকপ্টার রক্ষণাবেক্ষণ স্থাপনা, পি-৮ আকাশযান রাখার একটি হ্যাঙ্গার এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি ড্রোন কমান্ড ও কন্ট্রোল সেন্টারে আঘাত হেনেছে।
আরও পড়ুন: চীনে পাচারের চেষ্টা, ১২ ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী উদ্ধার
গণমাধ্যমের দাবি, কুয়েতে মার্কিন বাহিনীর বিরুদ্ধে ‘ধ্বংসাত্মক ড্রোন’ হামলা চালিয়েছে তেহরান। উক্ত হামলায় মার্কিন বাহিনীর ক্ষেপণাস্ত্র সিস্টেম, বাঙ্কার ও আশ্রয় কেন্দ্রগুলোর ওপর আঘাত হানা হয়েছে।
আইআরজিসি আগে দাবি করেছিল, তারা কুয়েতের আলি সালেম ও আহমদ আল-জাবের ঘাঁটিতে হামলা চালিয়েছে। সোমবার সকালে চালানো চতুর্থ পর্যায়ের এসব হামলায় মার্কিন বাহিনীর সার্ফেস-টু-সার্ফেস ক্ষেপণাস্ত্র ঘাঁটি আক্রমণের ফলে ধ্বংস হয়ে গেছে।
আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, “হামলায় দুটি হিমার্স (এইচআইএমএআরএস) ক্ষেপণাস্ত্র লঞ্চারে ও ক্ষেপণাস্ত্র দিয়ে ঠাসা গুদামে আগুন ধরে যায়, ফলে সেগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।”
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলা ‘পশ্চিম এশিয়া অঞ্চলে উত্তেজনা হ্রাস ও শান্তি প্রতিষ্ঠার জন্য গত কয়েক মাসের সব প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিকদের রাশিয়ায় পাচার, জাতিসংঘের প্রতিবেদনে ভয়ংকর তথ্য!
“মার্কিন প্রশাসন হরমুজ প্রণালিতে ইরানের প্রয়োজনীয় ব্যবস্থা বাস্তবায়নের প্রক্রিয়ায় প্রকাশ্যে হস্তক্ষেপের মাধ্যমে সেখানে নিরাপত্তাহীনতার পুনরাবির্ভাব আর আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলেও বিঘ্ন ঘটিয়েছে।”
বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, ইরান বন্দর আব্বাসে একটি মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। ড্রোনটি যুক্তরাষ্ট্রের তৈরি করা একটি ‘লুকাস’ আত্মঘাতী ড্রোন। এটিকে ‘নির্ভুলভাবে আঘাত হেনে ভূপাতিত করা হয়েছে’ বলে দাবি করা হয়েছে।
আল জাজিরা জানিয়েছে, ইরানের খুজেস্তান প্রদেশের মাহশাহর এলাকার একটি কৃষি সেচ প্রকল্পে মার্কিন ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন নিহত ও আরও চারজন আহত হয়েছে।
খুজেস্তান প্রদেশের নিরাপত্তা ও আইন প্রয়োগ সংক্রান্ত ডেপুটি গভর্নর ভ্যালিওল্লাহ হায়াতি জানিয়েছেন, সোমবার ভোরে চালানো ওই হামলায় সেচ প্রকল্পের একজন রক্ষী নিহত হয়েছে।
আরও পড়ুন: কম্বোডিয়ার স্ক্যাম সেন্টারে মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেফতার
মার্কিন বাহিনী ইরানের খুজেস্তান, হরমোজগান, সিস্তান-বেলুচিস্তান ও মারকাজি প্রদেশে হামলা চালিয়েছে। হরমোজগান প্রদেশের জাস্ক, শিরিক, কেশম দ্বীপ এবং বন্দর আব্বাসে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর পাওয়া গেছে। এসব এলাকায় ইরানি বাহিনী রেডার ও সামরিক স্থাপনা রয়েছে।
এছাড়া খুজেস্তানের ওমিদিয়েহ, মাহশার, বেহবাহান ও ডেজফুলের পাশাপাশি আহভাজের আশেপাশেও হামলা চালানো হয়েছে।
সিস্তান-বেলুচিস্তানে চাবাহারের আশপাশে এবং মারকাজি প্রদেশে খন্দাব শহরের কাছাকাছি বিমান হামলা চালানো হয়েছে। খন্দাবের কাছে ইরানের ভারী পানির স্থাপনাগুলি অবস্থিত।
আরও পড়ুন: আঘাত হানল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাতাসের গতি পৌঁছাল ১৫০ কিলোমিটারে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন