প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নওগাঁর মহাদেবপুর থেকে থানা পুলিশ স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে। সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার সফাপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রাম থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- লোকমান মন্ডল (৫৫) ও তার স্ত্রী দেলোয়ারা (৫০)। স্থানীয় বাসিন্দা রাজু আহমেদ জানান, নিহত দম্পতি ছেলে ও মেয়েসহ ওই বাড়িতে বাস করতেন। আজ ভোর ৪টার দিকে তাঁদের ছেলে মুক্তার হোসেন নিকটাত্মীয়দের ফোন করে জানান, তার বাবা-মা দু’জনেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। ফোন ছেড়ে মুক্তার চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন। ঘরের দরজা খুলে ভিতরে তারা মৃতদেহ পড়ে থাকতে দেখেন। এরপর স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
মহাদেবপুর থানার ওসি ওমর ফারুক জানান, নিহত দুজনের শরীরের আঘাতের তেমন কোনো চিহ্ন নেই। স্থানীয়দের বরাতে ওসি আরও জানিয়েছেন, এই দম্পতির মৃত্যুর কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। তবে জানা যায়, তাদের ছেলে মুক্তার অনলাইন জুয়ায় আসক্ত এবং দীর্ঘদিন ধরে বাবা-মাকে টাকার জন্য চাপ প্রয়োগ করে আসছিল। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন