প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হয়েছে মানসিক স্বাস্থ্য বিষয়ক একটি সেমিনার ও ‘রেনু স্মৃতি ট্রাস্ট বৃত্তি’ প্রদান। সোমবার সকালে মমতাজউদ্দিন ভবনে দর্শন বিভাগের আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
বিভাগের সভাপতি প্রফেসর মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবি উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম এবং উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ। এই সেমিনারে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট মনোরোগ ও মাদকাসক্তি রোগ বিশেষজ্ঞ ডা. মো. রাকিবুজ্জামান চৌধুরী।
সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দর্শন সমিতির কোষাধ্যক্ষ প্রফেসর মো. মোতাছিম বিল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা প্রফেসর এ এইচ এম খুরশীদ আলম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামান, বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বিভাগের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ৪ জন করে শিক্ষার্থীকে ‘রেনু স্মৃতি ট্রাস্ট বৃত্তি’ প্রদান করা হয়। উপাচার্য বৃত্তিপ্রাপ্তদের চেক প্রদান করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের শিক্ষক ড. আফরোজা সুলতানা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন