প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে চলমান বন্যা ও ভূমিধসের ঘটনায় মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু সমবেদনা জানিয়েছেন। রবিবার, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি একটি পোস্টে সমবেদনা জানান।
পোস্টে মালদ্বীপের প্রেসিডেন্ট উল্লেখ করেছেন, "চলমান মৌসুমি বন্যা ও ভূমিধসের ভয়াবহ প্রভাব মোকাবিলায় মালদ্বীপ সরকার ও জনগণের পক্ষ থেকে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, সরকার এবং জনগণের প্রতি আমাদের গভীর সমবেদনা ও শোক প্রকাশ করছি।"
তিনি আরো বলেন, "যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, সেই পরিবারগুলোর এবং যাদের জীবিকা ব্যাহত হয়েছে, তাদের সবার প্রতি আমাদের সমবেদনা ও প্রার্থনা রইল।" এই কঠিন সময়ে মালদ্বীপ বাংলাদেশকে সমর্থন দিয়ে যাচ্ছে এবং ক্ষতিগ্রস্ত সকল জনগণের নিরাপত্তা, শক্তি ও দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রেসিডেন্ট মুইজ্জু।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন