ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

সংসদের অধিবেশন সোমবার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি


সংসদের অধিবেশন সোমবার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন আগামীকাল, ১৫ জুন, সোমবার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।

আজ রোববার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এই মুলতবি ঘোষণা করেন।

আরও পড়ুন: বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: প্রধানমন্ত্রীর আহ্বান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অনগ্রসর এলাকায় শিক্ষার সুযোগ পৌঁছালে সুপ্ত প্রতিভা বিকশিত হবে : ডা. জুবাইদা রহমান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

১১:৫২ পি.এম


অনগ্রসর এলাকায় শিক্ষার সুযোগ পৌঁছালে সুপ্ত প্রতিভা বিকশিত হবে : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান রোববার রাজধানীর বি এ এফ শাহীন কলেজ মিলনায়তনে ঢাকা জেলা প্রশাসন আয়োজিত ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ প্রতিযোগিতার ঢাকা জেলা পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, ধনী-দরিদ্র নির্বিশেষে শিক্ষার অধিকার ও সুযোগ অনগ্রসর এলাকার জনসাধারণের দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারলে সঠিক প্রতিভা অন্বেষণ সম্ভব।

তিনি বলেন, ‘উপযুক্ত সুযোগ সৃষ্টি করে দেওয়ার মাধ্যমে প্রান্তিক পর্যায়ের এই সুপ্ত প্রতিভা বিকাশের পথ আরও সুগম হবে ইনশাল্লাহ।’

আজ রোববার বিকেলে রাজধানীর বি এ এফ শাহীন কলেজ মিলনায়তনে ঢাকা জেলা প্রশাসন আয়োজিত ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ প্রতিযোগিতার ঢাকা জেলা পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই বিষয়গুলো উল্লেখ করেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)-এর আওতাভুক্ত ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম’-এর উদ্যোগে দেশব্যাপী এই মেলার আয়োজন করা হয়।

এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’।

প্রধান অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান দেশের প্রত্যন্ত অঞ্চলের জরাজীর্ণ স্কুলগুলোর বাস্তব চিত্র তুলে ধরে শিক্ষার্থীদের মেধার প্রশংসা করেন।

তিনি পিরোজপুরের ইন্দুরকানী, কুড়িগ্রামের ভুরুঙ্গামারী, ঝালকাঠির রাজাপুর, মুন্সিগঞ্জ, হবিগঞ্জ এবং দিনাজপুরের বিরল উপজেলার বিভিন্ন বন্যা এবং জরাজীর্ণ অবকাঠামো অবহেলার শিকার প্রাথমিক বিদ্যালয়গুলোর কথাও উল্লেখ করেন।

তিনি বলেন, ‘বিগত বছরগুলোতে অবহেলায় অনেক স্কুলের অবকাঠামো বেহাল হয়ে গেছে এবং বহু স্কুলের বিধ্বস্ত অবস্থা তৈরি হয়েছে। কিন্তু আমাদের মেধাবী শিক্ষার্থীরা কোনো প্রতিকূলতাতেই শিক্ষা নেওয়া থামায়নি। শিক্ষক-শিক্ষিকাবৃন্দ নানা কষ্টের মাঝেও দৃঢ়প্রতিজ্ঞ হয়ে আরও আত্মবিশ্বাসী ও মনোযোগী হয়েছেন। হয়ত তাদের মাঝ থেকেই কেউ একদিন বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে।’

নিজের একটি স্মৃতির কথা উল্লেখ করে ডা. জুবাইদা রহমান বলেন, ‘আমার আজ মনে পড়ছে, পিরোজপুরের ইন্দুরকানী ৫৪ নং সাউথ বিদ্যালয়ের জীর্ণ সাদা দেয়ালে লাল রঙে লেখা জীবনের এক অতি গুরুত্বপূর্ণ বিষয়। যেটি আমাদের সবাইকে চিহ্নিত করবে, চিন্তিত করবে এবং হয়ত জীবন সম্পর্কে আরও ভাবতে শেখাবে। দেয়ালে লেখা আছে ‘মানুষ কখনো ব্যর্থ হয় না, হয় সে জিতবে না হলে সে শিখবে’। এই জীর্ণ দেয়ালের লিখন কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ রকম দেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন জরাজীর্ণ প্রাথমিক বিদ্যালয়ে জীবনের অনেক গুরুত্বপূর্ণ বাণী লেখা আছে।’

তিনি এই প্রতিযোগিতাকে অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ আখ্যায়িত করেন এবং বলেন, ষষ্ঠ শ্রেণি থেকে শিক্ষার্থীদের দলগত কাজ, ব্যক্তিগত নৈপুণ্যের উন্নয়ন এবং পারিবারিক ও নৈতিক শিক্ষার মাধ্যমে একজন সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষাকে আনন্দময় করে উপস্থাপন করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘সরকারের মূল লক্ষ্য শুধু জিপিএ-৫ পাওয়া নয়, বরং সৃজনশীলতা ও মেধা বিকাশের মাধ্যমে প্রকৃত মানুষ গড়ে তোলা। আমরা আর পুরোনো দিনের মুখস্থ ও সরাসরি গ্রেড পাওয়ার সনাতন শিক্ষা ব্যবস্থায় চলব না।’

তিনি আরও বলেন, ‘আগামীতে সরকার সৃজনশীলতা, মেধা ও কর্মদক্ষতা দিয়ে ‘হিউম্যান ক্যাপিটাল’ (মানব পুঁজি) তৈরিতে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেই লক্ষ্যে বাস্তবমুখী শিক্ষা কার্যক্রম শুরু করেছে সরকার।’

এই জাতীয় উদ্ভাবনী মেলার ধারণা ও নেপথ্য অনুপ্রেরণা তুলে ধরে মন্ত্রী আরও বলেন, ‘সারা বাংলাদেশ থেকে কোমলমতি ছাত্র-ছাত্রীদের প্রায় ৩৬ হাজার ইনোভেটিভ আইডিয়া নিয়ে এই প্রতিযোগিতা শুরু হয়েছিল। গাছ থেকে আপেল পড়ার পেছনে নিউটনের যেমন ইনোভেটিভ ভাবনা কাজ করেছিল, আজকের এই স্টার্টআপ ও বিজ্ঞান মেলার পেছনেও তেমন উদ্ভাবনী চিন্তা কাজ করেছে। আর এই পুরো আয়োজনের পেছনে যাঁর ক্রিয়েটিভিটি ও আইডিয়া কাজ করেছে, তিনি হচ্ছেন আজকের প্রধান অতিথি ডা. জুবাইদা রহমান।’

তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একটি স্মৃতিচারণ করে বলেন, ‘আমার মনে আছে, তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া একদিন আমাকে ডেকে বলেছিলেন ‘মিলন, এই ছাত্র-ছাত্রীদের কাঁধে আর কত বড় বই ও জ্ঞানের বোঝা দেবে তুমি? কেন তাদের চোখে বড় বড় চশমা থাকবে? তাদেরকে তো এভাবে পড়ালেখা করালে হবে না।’ সেই দূরদর্শী ভাবনা থেকেই আজকের এই আনন্দময় ও বোঝামুক্ত শিক্ষার সৃষ্টি হয়েছে, যা আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী ছড়িয়ে দিচ্ছেন।’

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী বিজ্ঞান প্রজেক্ট ও প্রদর্শনী ঘুরে দেখেন ডা. জুবাইদা রহমান।

ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

এছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ডা. জুবাইদা রহমান ঢাকা জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়া মোট ৩৭টি দলের মধ্যে থেকে চূড়ান্ত বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

প্রতিযোগিতায় অনন্য মেধার স্বাক্ষর রেখে প্রথম স্থান অর্জন করে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে যথাক্রমে রাজউক উত্তরা মডেল কলেজ এবং হলি ক্রস কলেজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় কি থাকতে পারে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

১১:৫৩ পি.এম


ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় কি থাকতে পারে

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত সমঝোতা স্মারকের চূড়ান্ত খসড়ায় একাধিক গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো- হরমুজ প্রণালি পুনরায় চালু করা, তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞায় ছাড় এবং পারমাণবিক কর্মসূচি।

ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

দুই পক্ষের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পরবর্তী ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। ইরানি কর্মকর্তার ভাষ্যমতে, খসড়া স্মারকে নিচের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে:

হরমুজ প্রণালি :

ইরান তাৎক্ষণিকভাবে সব বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালি খুলে দেবে। একই সময়ে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত নৌ অবরোধ তুলে নেবে।

স্মারক স্বাক্ষরের পরপরই অবরোধ প্রত্যাহার কার্যক্রম শুরু হবে এবং ৩০ দিনের মধ্যে তা সম্পূর্ণ হবে।

তেল ও আর্থিক বিষয় :

চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র নতুন কোনো নিষেধাজ্ঞা আরোপ করবে না ইরানের বিরুদ্ধে। চূড়ান্ত চুক্তি হলে নির্ধারিত সময়সূচির ভিত্তিতে ইরানের ওপর আরোপিত জাতিসংঘ ও সব মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।

নির্দিষ্ট সময়ের জন্য ইরানের তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞায় ছাড় দেবে যুক্তরাষ্ট্র। এর ফলে তেহরান তেল বিক্রি করে আয় করতে পারবে। এছাড়া ইরানের জব্দকৃত ২৫ বিলিয়ন ডলারের সম্পদও ছাড় দেওয়ার জন্য ওয়াশিংটন সম্মত হয়েছে। এর মধ্যে রয়েছে সরাসরি টাকা স্থানান্তর, আঞ্চলিক দেশগুলোর সহযোগিতা এবং আর্থিক ঋণ সুবিধার ব্যবস্থা।

এদিকে যুক্তরাষ্ট্র ইরানের উন্নয়ন ও পুনর্গঠনের জন্য একটি পরিকল্পনা তৈরি করবে, যা তাদের আঞ্চলিক মিত্রদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে করা হবে। সমঝোতা স্মারক স্বাক্ষরের ৬০ দিনের মধ্যে তেহরানের সঙ্গে আলোচনা করে এই পরিকল্পনা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা।

পারমাণবিক কর্মসূচি :

সমঝোতার আওতাধীন ইরান কোনো পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জনের চেষ্টা করবে না। চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত দেশটি অতিরিক্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং নতুন স্থাপনাও সম্প্রসারণ করবে না।

ভবিষ্যতের পুরোপুরি চুক্তির আওতায় ইরানকে নিজ ভূখণ্ডে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম হালকা করার অনুমতি দেবে যুক্তরাষ্ট্র। সমঝোতা স্মারক স্বাক্ষরের পরবর্তী ৬০ দিনের মধ্যে পারমাণবিক কর্মসূচি, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম এবং উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এসব বিষয় চূড়ান্ত চুক্তিতে অন্তর্ভুক্ত হবে এবং নিষ্পত্তি করা হবে।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী রবিবারই সমঝোতা স্মারকে সই হওয়ার কথা। তবে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, তেহরান এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এক বছরে ২ হাজার ৯৭টি মোবাইল উদ্ধার করে ফেরত দিল এপিবিএন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

১১:৫৪ পি.এম


এক বছরে ২ হাজার ৯৭টি মোবাইল উদ্ধার করে ফেরত দিল এপিবিএন

১২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) প্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া এবং চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে।

শুক্রবার (১৪ জুন) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে ১২ এপিবিএনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো মালিকদের কাছে তুলে দেওয়া হয়।

১২ এপিবিএন সূত্রে জানা যায়, গত এক বছরে সাইবার টিমের অভিযানে ২ হাজার ৯৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতারণা কিংবা ভুলবশত অন্যের কাছে চলে যাওয়া অর্থও উদ্ধার করে ভুক্তভোগীদের ফিরিয়ে দেওয়া হয়েছে।

১২ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. এনামুল কবির বলেন, জনগণের সেবা নিশ্চিত করা এবং সাইবার অপরাধ মোকাবিলা করার জন্য সাইবার টিম নিরলসভাবে কাজ করছে। তিনি মোবাইল ব্যবহারকারীদের আইএমইআই (IMEI) নম্বর সংরক্ষণ এবং ফোন হারিয়ে গেলে দ্রুত থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার জন্য পরামর্শ দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

১১:৫৬ পি.এম


মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নোয়াখালীর সদর উপজেলার সোনাপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ভোক্তা অধিকারবিরোধী কর্মকাণ্ডের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৪ জুন) বিকেলে নোয়াখালী জেলা কার্যালয়ের উদ্যোগে সোনাপুর প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সড়ক ও সোনাপুর বাজার এলাকায় এ তদারকি অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে নিত্যপণ্যের ক্রয়-বিক্রয়ের তথ্য যাচাই, অনুমোদনহীন শিশু খাদ্য বিপণন, মূল্যতালিকা হালনাগাদ করে দৃশ্যমান স্থানে প্রদর্শন এবং অতিরিক্ত মুনাফার মাধ্যমে ভোক্তাদের প্রতারণা করা হচ্ছে কি না তা পর্যবেক্ষণ করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি, অনুমোদনহীন খাদ্যপণ্য বাজারজাতকরণ এবং অনুমোদনহীন প্রসাধনী বিক্রির অভিযোগে বিশ্ববিদ্যালয় সড়ক এলাকার মেসার্স ঢাকা স্টোরকে ১০ হাজার টাকা এবং একই অপরাধে সোনাপুর বাজারের মেসার্স রহমানিয়া স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে আরও কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করা হয় এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তাদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আছাদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলা বিশেষ টাস্কফোর্সের সদস্যরা এবং জেলা ব্যাটালিয়ন আনসারের একটি দল সহযোগিতা করেন। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%