০৯:১২ পি.এম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ভারত আমাদের অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল নয়। তাই তিনি দেশের জনগণকে তাদের আধিপত্যবাদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন।
সোমবার (১৫ জুন) বিকেলে, সীমান্তে অবৈধ পুশ ইন, হত্যা-নির্যাতনের প্রতিবাদে রাজধানীর শাহবাগে ১১ দলীয় ঐক্যজোটের ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
তিনি জনগণের প্রতি আহ্বান জানান যে, ভারতীয় আগ্রাসন রুখে দিতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।
আরও পড়ুন: বাগদাদে বায়ুদূষণ শীর্ষে, ঢাকার অবস্থান ১৩তম
সম্প্রতি সীমান্তবর্তী জেলাগুলো দিয়ে ভারতের পুশ ইন চেষ্টা বেড়েছে কয়েকগুণ। ১১ দলীয় জোটের ঐক্যের সমাবেশ থেকে মন্তব্য করা হয় যে, দেশের জনগণ পুশ ইন রুখে দিতে যথেষ্ট।
এর আগে, মিছিল পূর্ব সমাবেশে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াত ইসলামির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এই কথা বলেন, যে জুলাই অভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল সীমান্ত হত্যা বন্ধ করা, কিন্তু বর্তমান সরকার তা করতে পারেনি।
এদিন শাহবাগ মোড় থেকে ঐক্যজোটের নেতা-কর্মীদের অংশগ্রহণের সাথে মিছিলটি শুরু হয়। তারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে মৎস্য ভবন হয়ে পল্টনে গিয়ে মিলিত হন। বাংলাদেশ-ভারত সীমান্তে অবৈধ পুশ-ইন, সীমান্ত হত্যা ও নির্যাতন বন্ধের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করে ১১ দলীয় ঐক্যে জোট।
আরও পড়ুন: বৃহস্পতিবার ঢাকার মগবাজার, বেইলি রোড, সিদ্ধেশ্বরীসহ বিভিন্ন এলাকায় দোকানপাট বন্ধ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন