ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

অন্তর্বর্তী সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করার প্রবণতা লক্ষ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী


অন্তর্বর্তী সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করার প্রবণতা লক্ষ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেছেন যে, অন্তর্বর্তী সরকারের মধ্যে ক্ষমতা দীর্ঘায়িত করার প্রবণতা লক্ষ্য করা গেছে। তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের লক্ষ্য ছিল যে, যেখানেই যাবে, সেখানেই তাদের স্থায়ী অবস্থান হবে।

শনিবার (৭ নভেম্বর) রাজধানীর অফিসার্স ক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘যমুনার অন্দরে এক দল, যমুনার কিনারে ছিল আরেক দল। সবকিছু দখল করে, সংস্কার-বিচারের কথা বলে তাদের উদ্দেশ্য ছিল নির্বাচনকে পিছিয়ে দেওয়া। তখন রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ-আলোচনা ও সমঝোতা ছিল না।’

আরও পড়ুন: জামায়াত, পাকিস্তানই তোমাদের উপযুক্ত জায়গা : পাপিয়া

তিনি আরও বলেন, ৩৬ দিনের আন্দোলনের মধ্যে জুলাই মাসে অভ্যুত্থান ঘটেনি। ইলিয়াস এখনো ফিরে আসেননি। গুম হওয়া ব্যক্তিরা এখনও ফিরে আসেননি, তাদের পরিবার জানে ২০২৪ সাল পর্যন্ত আসতে কত কষ্ট সহ্য করতে হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা এককভাবে কারো কৃতিত্ব নয়, তেমনি ২০২৪ সালের অভ্যুত্থানও কারো একার নয়। যদি কেউ এর একক মালিকানা দাবি করে, তবে শেষ পর্যন্ত কারো মালিকানা থাকবে না।

তিনি আরও বলেন, ‘চব্বিশের মালিকানা যারা দাবি করবেন, তাদের এই নবীনদের রাজনীতি নবীনই থেকে যাবে, কখনো বড় হতে পারবে না। যারা ইতিহাস জানে না, তাদের সঙ্গে তর্ক করা আহাম্মকের কাজ।’

সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে সালাহউদ্দিন আহমদ বলেন, রাজনৈতিক পক্ষপাতিত্বের প্রয়োজন নেই। সিভিল সার্ভিসের কর্মকর্তাদের কাজ হলো দেশসেবা করা। রাজনৈতিক চাপ, লোভ বা ভয়ের কারণে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে যারা ভূমিকা রেখেছেন, তাদের কারণে দেশের সব প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন: সারজিস আলম: গণহত্যাকারী হাসিনার অলীক ডিসেম্বর বাংলাদেশে আসবে না

১২ ফেব্রুয়ারির নির্বাচন সম্পর্কে তিনি বলেন, আরও দুই-একটি নির্বাচন অনুষ্ঠিত হলে নির্বাচনব্যবস্থা বিশুদ্ধ হয়ে উঠবে। এর মাধ্যমে দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থার সূচনা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা সেই সরকার, যারা পাঁচ বছর পরপর ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হওয়ার প্রত্যয় রাখি। কারণ, পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়, কোনো সরকার চিরস্থায়ী নয়। ৫১ ভাগ মানুষ যেখানে যাবে, তারাই সরকার হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুরে বিহঙ্গ পরিবহনের যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৮ এম


মিরপুরে বিহঙ্গ পরিবহনের যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা

বারিধারার নতুন বাজারের পর এবার পল্লবীর মিরপুর ১২ নম্বর মেট্রো স্টেশনের নিচে বিহঙ্গ পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে এ তথ্যটি পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানিয়েছেন।

ওসি জালাল উদ্দিন বলেন, ‘মেট্রো স্টেশনের পাশে একটি বাসে আগুনের সংবাদ আমরা পেয়েছি। ঘটনাস্থলে আমাদের পুলিশের টিম গিয়েছে। কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে প্রাথমিকভাবে আমি সেটি বলতে পারছি না।’

তিনি জানান, আগুনের পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিভিয়ে ফেলা হয়।

জানা গেছে, বিহঙ্গ পরিবহনের বাসটির পেছনের অংশে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আগুন ছড়িয়ে পড়ার আগেই বাসের চালক ও সহকারী দ্রুত তা নিভিয়ে ফেলেন। এতে বাসটির কয়েকটি আসন ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে বাসটি ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়।

এর আগে শুক্রবার রাজধানীর বারিধারা নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুনের ঘটনা ঘটে। সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটের দিকে বারিধারার ৭ নম্বর সড়কের জে ব্লক এলাকায় এ ঘটনা ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরীমনির বাদ পড়া অনুষ্ঠানে দাওয়াত পাচ্ছেন অপু বিশ্বাস বা বুবলি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৯ এম


পরীমনির বাদ পড়া অনুষ্ঠানে দাওয়াত পাচ্ছেন অপু বিশ্বাস বা বুবলি

সাংবাদিকদের প্রতিবাদের প্রেক্ষিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাওয়া ‘ফ্যাশন ভ্যান গার্ড ২০২৬’ অনুষ্ঠানে চিত্রনায়িকা পরীমনিকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা। শনিবার (৭ নভেম্বর) আয়োজক কমিটির মিডিয়া কো-অর্ডিনেটর ও পার্টনার খালেদ সুমন এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘ঢাকা আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে পরীমনির সাম্প্রতিক ঘটনার আগে তার অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য চুক্তি হয়েছিল। তবে গণমাধ্যমকর্মীদের প্রতিবাদ ও অনুরোধের পরিপ্রেক্ষিতে আয়োজকরা তাকে অতিথির তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যে তাকে এই বিষয়ে অবহিত করা হয়েছে। এ সিদ্ধান্তের পর নতুন পোস্টারও প্রকাশ করা হয়েছে।’

তিনি আরও উল্লেখ করেন, ‘অনুষ্ঠানে অনেক আর্টিস্ট উপস্থিত থাকবেন। পরীমনির পরিবর্তে অভিনেত্রী অপু বিশ্বাস অথবা বুবলি আসতে পারেন। তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।’

অনুষ্ঠানটি আগামী ২৮ নভেম্বর নগরের খুলশী এলাকার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গত শুক্রবার (৬ নভেম্বর) পরীমনি তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে অনুষ্ঠানের পোস্টার শেয়ার করে লেখেন, ‘দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম।’ পোস্টারটি ছড়িয়ে পড়ার পর চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই আয়োজকদের অতিথি নির্বাচন পুনর্বিবেচনার আহ্বান জানান।

একটি জাতীয় দৈনিকের চট্টগ্রাম প্রতিনিধি পোস্টারটি শেয়ার করে লেখেন, ‘সংশ্লিষ্ট সাংবাদিকের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে বিষয়টি মীমাংসা না করলে আয়োজকদের বিকল্প অতিথি খোঁজা উচিত। পরে চট্টগ্রামের একাধিক সাংবাদিক সংগঠন অনুষ্ঠানটি বয়কট ও প্রতিহতের ঘোষণা দেয়।’

গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এক সাংবাদিকের সঙ্গে পরীমনির বাগবিতণ্ডা ঘটে। পরীমনি ও তার দেহরক্ষীদের অভিযোগ, ওই সাংবাদিক তার গায়ে হাত দিয়েছিলেন। অন্যদিকে সাংবাদিকের অভিযোগ, ভিডিও ধারণের সময় পরীমনি তার ফোন কেড়ে নেন এবং ট্রাইপড ভেঙে ফেলেন। পরে তিনি নিজের ফোন ফিরিয়ে নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

বিদেশে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৯ এম


বিদেশে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালন

বিশ্বের বিভিন্ন দেশের বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। শনিবার, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক মুহূর্ত এবং বাংলাদেশের ইতিহাসে এই দিবসের তাৎপর্য স্মরণে এসব দূতাবাস প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠান শুরুতে দূতাবাস প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর আয়োজিত অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন, আলোচনা পর্ব এবং শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা এবং দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দেওয়া বাণী পাঠ করা হয়। এছাড়া দিবসের ঐতিহাসিক পটভূমি ও তাৎপর্য তুলে ধরে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাসে আলোচনা পর্বে বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য, জাতি গঠন প্রক্রিয়ায় এর অবদান এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এ দিবসের গুরুত্ব তুলে ধরেন। তারা বহুদলীয় গণতন্ত্র, বাক্স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকার কথা স্মরণ করেন। একই সঙ্গে দেশের জাতীয় ঐক্য, সার্বভৌমত্ব এবং স্বাধীনতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রা সুরক্ষায় জনগণের সম্মিলিত আকাক্সক্ষা ধারণ ও সংরক্ষণে তার গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত নেপালের সাবেক রাষ্ট্রদূতগণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, নেপালের বিশিষ্ট ব্যবসায়ী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশিসহ প্রায় ১০০ অতিথি উপস্থিত ছিলেন।

পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে সকালে হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী ও প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান। এ সময় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়া হয়। সভায় ইকবাল হোসেন খান জাতীয় জীবনে ৭ নভেম্বরের বিপ্লব ও সংহতির অপরিসীম গুরুত্ব তুলে ধরেন।

মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে দিবসটি উপলক্ষ্যে আয়োজিত এক একাডেমিক সেমিনার ও প্যানেল আলোচনায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং ১৯৭৮ সালের ২২ সেপ্টেম্বর তার সুদূরপ্রসারী উদ্যোগে বাংলাদেশ-মালদ্বীপ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করেন।

বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাইকমিশন মিলনায়তনে ‘জাতীয় ইতিহাস, কূটনৈতিক উত্তরাধিকার এবং বাংলাদেশ-মালদ্বীপের বন্ধুত্ব’ শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করেন মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম। এতে মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষাবিদ, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধি ও বিশিষ্ট আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড পাবলিক পলিসি বিভাগের প্রধান মোহাম্মদ হুদ ইব্রাহিম। প্যানেল আলোচনায় অংশ নেন একই বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. কে এম হুরিয়া পারভীন এবং মালদ্বীপের বিশিষ্ট বাংলাদেশি উদ্যোক্তা ও কমিউনিটি নেতা খলিলুর রহমান।

প্যারিস (ফ্রান্স) প্রতিনিধি জানান, বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক এবং প্রবাসীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। এরপর পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে আলোচনা পর্ব শুরু হয়। আলোচনা সভায় রাষ্ট্রদূত খন্দকার এম তালহা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের অবদানের কথা স্মরণ করে বলেন, বহুদলীয় গণতন্ত্র, আইনের শাসন এবং বাক্ ও সংবাদপত্রের স্বাধীনতা প্রতিষ্ঠার ক্ষেত্রে তার ভূমিকা উল্লেখযোগ্য।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ৭ নভেম্বরের বীর সেনানী ও দেশপ্রেমিক জনতার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করা হয়। পরে অতিথিদের আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময়সীমা ৮ নভেম্বর পর্যন্ত বাড়ল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০০ এম


এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময়সীমা ৮ নভেম্বর পর্যন্ত বাড়ল

কারিগরি ত্রুটির কারণে আবেদন করতে না পারা শিক্ষার্থীদের বিষয়টি মাথায় রেখে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রবিবার (৮ নভেম্বর) দুপুর ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

শনিবার রাত ১০টার দিকে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির একটি জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।

কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর পরীক্ষার্থী, অভিভাবক, প্রতিষ্ঠানপ্রধান ও সংশ্লিষ্ট সকলকে জানানো হচ্ছে যে, কারিগরি (অনলাইন) ত্রুটির কারণে উত্তরপত্র পুনর্নিরীক্ষণ এবং পুনর্মূল্যায়নের আবেদন প্রক্রিয়া শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত বিঘ্নিত হয়েছিল।

এই কারণে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারেননি। বিষয়টি বিবেচনা করে আবেদনের সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, উত্তরপত্র পুনর্নিরীক্ষণ এবং পুনর্মূল্যায়নের আবেদনের শেষ সময় ৭ নভেম্বর রাত ১২টার পরিবর্তে ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, গত ১ নভেম্বর থেকে এইচএসসির খাতা চ্যালেঞ্জ বা পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়। এই প্রক্রিয়া শনিবার রাত ৮টায় শেষ হয়েছে। নির্ধারিত সময়ে পুনর্নিরীক্ষণে ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী আবেদন করেছেন। তাদের মধ্যে প্রত্যেকেই একাধিক বিষয় ও পত্রের পুনর্নিরীক্ষণ এবং পুনর্মূল্যায়নের আবেদন জমা দিয়েছেন। ফলে মোট আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%