০৬:৩৩ পি.এম
রাজধানীর বাড্ডা সাতারকুল এলাকার একটি খাল থেকে অজ্ঞাত (২৫) একটি যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৭ জুন) এই মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে, মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১২টা নাগাদ সাতারকুল ইয়াসিন নগর খালের পানি থেকে মরদেহটি উদ্ধার করে বাড্ডা থানার পুলিশ।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুল আলম জানান, মঙ্গলবার দুপুর আড়াইটার সময় সাঁতারকুল ইয়াসিন নগর খালের পানির কচুরিপানার মধ্যে এক যুবকের মরদেহ ভাসতে দেখা যায়। স্থানীয়রা এ ব্যাপারে থানায় খবর দেয়। এরপর ঘটনাস্থল থেকে ভাসমান অবস্থায় ওই মরদেহটি উদ্ধার করা হয়। বুধবার এই মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: মাগুরায় অতিরিক্ত মদ্যপানে দুই যুবকের মৃত্যু
এসআই আরও জানান, ধারনা করা হচ্ছে যে, কয়েকদিন পানিতে থাকার কারণে মরদেহটির পচন ধরেছে। পচনের কারণে মরদেহে আঘাতের কোনো চিহ্ন বোঝা সম্ভব হয়নি। এটি হত্যা কিনা, নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই জানা যাবে। যুবকের পরনে ছিল একটি কালো জিন্স প্যান্ট এবং একটি হাফ হাতা চেক শার্ট। তার পরিচয় শনাক্তের চেষ্টা চালানো হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন