ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

“নবগঠিত চার ইউপিতে প্রশাসক দায়িত্ব পেলেন”


“নবগঠিত চার ইউপিতে প্রশাসক দায়িত্ব পেলেন”

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলায় উপজেলায় নবগঠিত চার ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে, বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় অতিরিক্ত দায়িত্ব পাওয়া নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান এসব ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পাঠান।

ইউএনও স্বাক্ষরিত পৃথক চিঠিতে উল্লেখ করা হয়, বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় নবগঠিত মীর বাড়ি, স্বর্ণগ্রাম, সীমান্ত ও দিগন্ত ইউনিয়ন গঠিত হওয়ায় ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী নাগরিক সেবা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য ওইসব ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ করা প্রয়োজন।

আরও পড়ুন: বিশ্বের ১০০ জনের মধ্যে বাংলাদেশের একমাত্র নারী! ঠাকুরগাঁওয়ের বিলকিস ইতালিতে পেলেন আন্তর্জাতিক সম্মাননা

এতে চারজন সরকারি কর্মকর্তার নাম প্রস্তাব করা হয়। তারা হলেন শিবগঞ্জ উপজেলার মীরবাড়ি ইউনিয়নের জন্য উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, মোকামতলা উপজেলার স্বর্ণগ্রাম ইউনিয়নের জন্য শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, সীমান্ত ইউনিয়ন পরিষদের জন্য শিবগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশল নাজমুল হোসাইন এবং দিগন্ত ইউনিয়ন পরিষদের জন্য শিবগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আল মামুন।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গেজেট অনুযায়ী, ময়দানহাট্টা ইউনিয়ন ভেঙে স্বর্ণগ্রাম ইউনিয়ন গঠন করা হয়েছে। ১৭টি মৌজা নিয়ে গঠিত এ ইউনিয়নের জনসংখ্যা ১৮ হাজার ৯৩৪ জন। একইভাবে সৈয়দপুর ইউনিয়ন বিভক্ত করে গঠন করা হয়েছে সীমান্ত ইউনিয়ন। ১১টি মৌজা নিয়ে গঠিত এ ইউনিয়নের জনসংখ্যা ১৬ হাজার ২৬৭ জন।

এছাড়া দেউলী ইউনিয়ন থেকে পৃথক করে দীগন্ত ইউনিয়ন গঠন করা হয়েছে। আটটি মৌজা নিয়ে গঠিত এ ইউনিয়নের জনসংখ্যা ১৭ হাজার ৭৫৯ জন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জনসভার আগে রাজশাহীর মাদ্রাসা মাঠ কানায় কানায় পূর্ণ

এর আগে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলের নামে দুই ইউনিয়নের নামকরণ করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ ছড়িয়ে পড়ে। পরে জাতীয় সংসদে দাঁড়িয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলম দাবি করেন, তিনি নিজের সন্তানদের নামে কোনো ইউনিয়ন পরিষদের নামকরণ করেননি। এটি মিরাক্কেল বা কাকতালীয় ঘটনা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে যুবকের আত্মহত্যা রোধ করে প্রশংসা কুড়িয়েছেন পুলিশ কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৬:৩৭ পি.এম


ভারতে যুবকের আত্মহত্যা রোধ করে প্রশংসা কুড়িয়েছেন পুলিশ কর্মকর্তা

দিল্লির মহিপালপুর ফ্লাইওভারে আত্মহত্যার চেষ্টা করার সময় এক যুবকের জীবন রক্ষা করে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন দিল্লি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অনিল শর্মা। তার তাৎক্ষণিক পদক্ষেপ এবং ধৈর্যের কারণে পুলিশ জানিয়েছে যে একটি মূল্যবান জীবন রক্ষা পেয়েছে।

বুধবার (১৭ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, জরুরি ফোন পেয়ে পুলিশ কন্ট্রোল রুমের (পিসিআর) একটি দল দ্রুত গতিতে ঘটনাস্থলে পৌঁছেছে। সেখানে তারা এক যুবককে ফ্লাইওভারের কিনারায় বিপজ্জনক অবস্থায় দেখতে পান।

পরিস্থিতি বোঝার পর এসআই অনিল শর্মা ওই যুবকের সঙ্গে শান্তভাবে কথোপকথন শুরু করেন এবং তাকে আশ্বস্ত করার চেষ্টা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি ধৈর্য ও সহানুভূতির সঙ্গে যুবকটিকে শান্ত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

একটি বিবৃতিতে দিল্লি পুলিশ জানিয়েছে, বিচক্ষণতা, ধৈর্য এবং সাহসিকতার পরিচয় দিয়ে এসআই অনিল শর্মা মহিপালপুর ফ্লাইওভারে যুবকের জীবন রক্ষা করতে সক্ষম হয়েছেন। পুলিশের ভাষ্য অনুসারে, সঠিক সময়ে দ্রুত পদক্ষেপ নিয়ে অনিল শর্মা ঐ যুবকটিকে নিরাপদ স্থানে নিয়ে আসার কাজটি সফলভাবে সম্পন্ন করেছেন।

দিল্লি পুলিশ আরও জানিয়েছে, তার সংবেদনশীলতা এবং দ্রুত সিদ্ধান্ত একটি মূল্যবান জীবন রক্ষা করতে সাহায্য করেছে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই এসআই অনিল শর্মার প্রশংসা করেছেন। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, 'মানবিকতা ও দায়িত্ববোধ যখন একত্রে কাজ করে, তখন জীবন রক্ষা হয়। এসআই অনিল শর্মার বিচক্ষণতা এবং সংবেদনশীলতাকে আমি স্যালুট জানাই।'

আরেকজন মন্তব্য করেছেন, 'অপরিচিত একজন মানুষের জীবন রক্ষায় তিনি নিজের নিরাপত্তার ঝুঁকি নিয়েছেন। এটি অত্যন্ত প্রশংসনীয় কাজ।' আরেক ব্যবহারকারী লিখেছেন, 'এসআই শর্মা একটি পরিবারের ভেঙে পড়া থেকে রক্ষা করেছেন। তার প্রচেষ্টা সত্যিই প্রশংসার যোগ্য।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদে মাথা নুইয়ে প্রবেশ করা ইসলাম পরিপন্থী কিনা যাচাইয়ের অনুরোধ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৬:৩৮ পি.এম


সংসদে মাথা নুইয়ে প্রবেশ করা ইসলাম পরিপন্থী কিনা যাচাইয়ের অনুরোধ

বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক সংসদে মাথা নুইয়ে প্রবেশ করা ইসলাম পরিপন্থী কিনা তা যাচাইয়ের অনুরোধ জানিয়েছেন। বুধবার জাতীয় সংসদ অধিবেশনে তিনি এই অনুরোধ করেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, "আমি পৃথিবীর অনেক দেশের সংসদ দেখেছি। সেখানে মাথা নুইয়ে প্রবেশের নীতি রয়েছে। কিন্তু বিষয়টা কি ইসলাম পরিপন্থী কিনা সেটা আমাদের জানানোর অনুরোধ করছি।"

এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে জানিয়েছেন, বর্তমানে দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১ দশমিক ৭ গুণ বন্দি আটক রয়েছে।

তিনি আজ সংসদে কুমিল্লা-৪ আসনের এনসিপি দলীয় সদস্য মো. আবুল হাসনাতের টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এই তথ্য দিয়ে জানান।

মন্ত্রী বলেন, ‘৭ জুন পর্যন্ত প্রাপ্তি তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের ৭৫টি কারাগারে সর্বমোট অনুমোদিত ধারণক্ষমতা ৪৫ হাজার ১৩৬ (পুরুষ ৪৩ হাজার ১০৭ + মহিলা ২ হাজার ২৯) জনের বিপরীতে বর্তমানে ৭৭ হাজার ৪০ জন (পুরুষ ৭৪ হাজার ৩৬ + মহিলা ২ হাজার ৭৭) জন বন্দী আটক আছে, যা ধারণক্ষমতার ১ দশমিক ৭ গুণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

“ভারতে টেলিগ্রাম নিষেধাজ্ঞা নিয়ে আদালতে চ্যালেঞ্জ”

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৬:৪১ পি.এম


“ভারতে টেলিগ্রাম নিষেধাজ্ঞা নিয়ে আদালতে চ্যালেঞ্জ”

ভারতে টেলিগ্রামের ওপর সাময়িক নিষেধাজ্ঞা কার্যকর করেছে দেশটির সরকার। এই অভিযানটি ভারতের জাতীয় মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট) ঘিরে প্রশ্নপত্র ফাঁস ও প্রতারণা ঠেকাতে নেওয়া হয়েছে। সিদ্ধান্তের ফলে দেশজুড়ে বিতর্ক শুরু হয়েছে।

সরকারি এই নির্দেশনার বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে চ্যালেঞ্জ করেছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রাম।

স্থানীয় গণমাধ্যমের প্রশাসন অনুযায়ী, টেলিগ্রামের আইনজীবীরা বুধবার আদালতে সরকারের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আবেদন করেন। আদালত শিগগিরই বিষয়টি শুনানির জন্য গ্রহণ করতে সম্মত হয়েছে।

টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল ডুরভ সামাজিক যোগাযোগমাধ্যমে এই নিষেধাজ্ঞার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি জানান, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ঠেকানোর ক্ষেত্রে এই পদক্ষেপ কার্যকর হবে না। বরং, এটি ভারতের প্রায় ১৫ কোটি টেলিগ্রাম ব্যবহারকারীর জন্য শাস্তির মতো হয়ে দাঁড়িয়েছে।

প্রশ্নফাঁসের অভিযোগ নিয়ে গত মাসে ভারতের মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা প্রকাশ্যে আসে। প্রায় ২৩ লাখ শিক্ষার্থী অংশগ্রহণকারী এই পরীক্ষার ফলাফল বাতিল করে সরকার নতুন করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এ ঘটনায় দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি ওঠে।

সরকার অভিযোগ করেছে যে, টেলিগ্রামের কিছু চ্যানেল পরীক্ষার প্রশ্নপত্র আগাম সরবরাহের দাবি করে প্রতারণামূলক কার্যক্রম চালাচ্ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৬:৪৪ পি.এম


বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন

যুক্তরাষ্ট্র ও ইরান মধ্যে যুদ্ধ বন্ধের সম্ভাব্য সমঝোতা চুক্তির অংশ হিসেবে মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের খবরের ফলস্বরূপ বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একটি বড় ধরনের ইতিবাচক প্রভাব অনুভব করছে। বিশেষ করে, মার্কিন নিষেধাজ্ঞার শিথিলে ইরানি তেলের দামে বড় ধরনের প্রতিফলন ঘটেছে—এমন প্রত্যাশায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

বুধবার (১৭ জুন) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮০ ডলারের নিচে নেমে যায়। বাজার বিশ্লেষকরা জানিয়েছেন, সাম্প্রতিক সর্বোচ্চ অবস্থান থেকে এটি প্রায় এক-তৃতীয়াংশ কম।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা শুরুর পর থেকেই তেলের দাম ঊর্ধ্বমুখী ছিল। কেননা, ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ফলে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে চরম অস্থিরতা তৈরি হয়।

মধ্যপ্রাচ্য থেকে আবার তেল রপ্তানি শুরু হওয়ার সম্ভাবনা বিনিয়োগকারীদের মধ্যে আশাবাদের সৃষ্টি করেছে, যদিও দীর্ঘস্থায়ী সংঘাতের কারণে ওই অঞ্চলের দেশগুলোর কৌশলগত তেলের মজুত বর্তমানে অনেক কমে গেছে।

ওয়েস্টপ্যাকের অর্থনীতিবিদ লুকা বেলোব্রাজিক বলেছেন, ইরানের মোট রপ্তানি বিশ্ব চাহিদার প্রায় ২ শতাংশের সমান হতে পারে। তবে তিনি সতর্ক করেছেন যে, নিষেধাজ্ঞা থেকে এই ছাড় এখনই কার্যকর হওয়ার সম্ভাবনা কম এবং এটি স্থায়ী শান্তির ওপর निर्भर করছে।

আগামী শুক্রবার (১৯ জুন) যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে, কিন্তু এর বিস্তারিত তথ্য খুবই কম প্রকাশ পেয়েছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%