ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

ইরানকে ঘুষ দিয়েছিলেন ওবামা: ট্রাম্প


ইরানকে ঘুষ দিয়েছিলেন ওবামা: ট্রাম্প

২০১৫ সালের ইরান পরমাণু চুক্তি (জেসিপিওএ) নিয়ে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি অভিযোগ করেন, ওই চুক্তির অংশ হিসেবে ওবামা প্রশাসন সম্পূর্ণভাবে ইরানকে বিপুল পরিমাণ অর্থ দিয়ে কার্যত ‘ঘুষ’ দেওয়ার চেষ্টা করেছিল।

ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ওবামার করা জেসিপিওএ চুক্তিতে ইরানকে ১ দশমিক ৭ বিলিয়ন ডলার নগদ অর্থ দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: ডার্ক ওয়েবে ১৮ লাখ বাংলাদেশির ব্যক্তিগত তথ্য ফাঁস

ব্যাংক থেকে আনা এই অর্থ একটি বোয়িং ৭৫৭ উড়োজাহাজে করে ইরানে পাঠানো হয়।

ট্রাম্প দাবি করেন, অর্থবাহী বিমানটি তেহরানে পৌঁছানোর পর ইরানিরা সেটিকে স্বাগত জানায় এবং ওই অর্থ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে।

তার ভাষায়, ওবামা এভাবে অর্থ দিয়ে সমস্যার সমাধান করতে চেয়েছিলেন। আমি সে পথ অনুসরণ করিনি।

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে কোণঠাসা ইসরাইল।

আরও পড়ুন: ডেপুটি স্পিকার তরুণদের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন

ইরানের প্রতিক্রিয়া প্রসঙ্গেও ট্রাম্প কটাক্ষ করেন। তিনি বলেন, ইরানিরা ওবামাকে নিয়ে হাসাহাসি করেছিল এবং তাকে দুর্বল মনে করেছিল।

উল্লেখ্য, ২০১৫ সালে ইরান ও বিশ্বশক্তিগুলোর মধ্যে স্বাক্ষরিত যৌথ সমন্বিত কর্মপরিকল্পনা (জেসিপিওএ) বা পরমাণু চুক্তির মাধ্যমে তেহরানের পারমাণবিক কর্মসূচির ওপর বিভিন্ন সীমাবদ্ধতা আরোপের বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করা হয়।

চুক্তিটি নিয়ে শুরু থেকেই সমালোচনামুখর ছিলেন ট্রাম্প এবং ক্ষমতায় এসে ২০১৮ সালে যুক্তরাষ্ট্রকে ওই চুক্তি থেকে প্রত্যাহার করে নেন।

সূত্র: আল জাজিরা

আরও পড়ুন: অর্থমন্ত্রী: চলতি বছর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

“নবগঠিত চার ইউপিতে প্রশাসক দায়িত্ব পেলেন”

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৬:৩৭ পি.এম


“নবগঠিত চার ইউপিতে প্রশাসক দায়িত্ব পেলেন”

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলায় উপজেলায় নবগঠিত চার ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে, বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় অতিরিক্ত দায়িত্ব পাওয়া নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান এসব ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পাঠান।

ইউএনও স্বাক্ষরিত পৃথক চিঠিতে উল্লেখ করা হয়, বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় নবগঠিত মীর বাড়ি, স্বর্ণগ্রাম, সীমান্ত ও দিগন্ত ইউনিয়ন গঠিত হওয়ায় ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী নাগরিক সেবা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য ওইসব ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ করা প্রয়োজন।

এতে চারজন সরকারি কর্মকর্তার নাম প্রস্তাব করা হয়। তারা হলেন শিবগঞ্জ উপজেলার মীরবাড়ি ইউনিয়নের জন্য উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, মোকামতলা উপজেলার স্বর্ণগ্রাম ইউনিয়নের জন্য শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, সীমান্ত ইউনিয়ন পরিষদের জন্য শিবগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশল নাজমুল হোসাইন এবং দিগন্ত ইউনিয়ন পরিষদের জন্য শিবগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আল মামুন।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গেজেট অনুযায়ী, ময়দানহাট্টা ইউনিয়ন ভেঙে স্বর্ণগ্রাম ইউনিয়ন গঠন করা হয়েছে। ১৭টি মৌজা নিয়ে গঠিত এ ইউনিয়নের জনসংখ্যা ১৮ হাজার ৯৩৪ জন। একইভাবে সৈয়দপুর ইউনিয়ন বিভক্ত করে গঠন করা হয়েছে সীমান্ত ইউনিয়ন। ১১টি মৌজা নিয়ে গঠিত এ ইউনিয়নের জনসংখ্যা ১৬ হাজার ২৬৭ জন।

এছাড়া দেউলী ইউনিয়ন থেকে পৃথক করে দীগন্ত ইউনিয়ন গঠন করা হয়েছে। আটটি মৌজা নিয়ে গঠিত এ ইউনিয়নের জনসংখ্যা ১৭ হাজার ৭৫৯ জন।

এর আগে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলের নামে দুই ইউনিয়নের নামকরণ করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ ছড়িয়ে পড়ে। পরে জাতীয় সংসদে দাঁড়িয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলম দাবি করেন, তিনি নিজের সন্তানদের নামে কোনো ইউনিয়ন পরিষদের নামকরণ করেননি। এটি মিরাক্কেল বা কাকতালীয় ঘটনা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে যুবকের আত্মহত্যা রোধ করে প্রশংসা কুড়িয়েছেন পুলিশ কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৬:৩৭ পি.এম


ভারতে যুবকের আত্মহত্যা রোধ করে প্রশংসা কুড়িয়েছেন পুলিশ কর্মকর্তা

দিল্লির মহিপালপুর ফ্লাইওভারে আত্মহত্যার চেষ্টা করার সময় এক যুবকের জীবন রক্ষা করে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন দিল্লি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অনিল শর্মা। তার তাৎক্ষণিক পদক্ষেপ এবং ধৈর্যের কারণে পুলিশ জানিয়েছে যে একটি মূল্যবান জীবন রক্ষা পেয়েছে।

বুধবার (১৭ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, জরুরি ফোন পেয়ে পুলিশ কন্ট্রোল রুমের (পিসিআর) একটি দল দ্রুত গতিতে ঘটনাস্থলে পৌঁছেছে। সেখানে তারা এক যুবককে ফ্লাইওভারের কিনারায় বিপজ্জনক অবস্থায় দেখতে পান।

পরিস্থিতি বোঝার পর এসআই অনিল শর্মা ওই যুবকের সঙ্গে শান্তভাবে কথোপকথন শুরু করেন এবং তাকে আশ্বস্ত করার চেষ্টা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি ধৈর্য ও সহানুভূতির সঙ্গে যুবকটিকে শান্ত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

একটি বিবৃতিতে দিল্লি পুলিশ জানিয়েছে, বিচক্ষণতা, ধৈর্য এবং সাহসিকতার পরিচয় দিয়ে এসআই অনিল শর্মা মহিপালপুর ফ্লাইওভারে যুবকের জীবন রক্ষা করতে সক্ষম হয়েছেন। পুলিশের ভাষ্য অনুসারে, সঠিক সময়ে দ্রুত পদক্ষেপ নিয়ে অনিল শর্মা ঐ যুবকটিকে নিরাপদ স্থানে নিয়ে আসার কাজটি সফলভাবে সম্পন্ন করেছেন।

দিল্লি পুলিশ আরও জানিয়েছে, তার সংবেদনশীলতা এবং দ্রুত সিদ্ধান্ত একটি মূল্যবান জীবন রক্ষা করতে সাহায্য করেছে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই এসআই অনিল শর্মার প্রশংসা করেছেন। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, 'মানবিকতা ও দায়িত্ববোধ যখন একত্রে কাজ করে, তখন জীবন রক্ষা হয়। এসআই অনিল শর্মার বিচক্ষণতা এবং সংবেদনশীলতাকে আমি স্যালুট জানাই।'

আরেকজন মন্তব্য করেছেন, 'অপরিচিত একজন মানুষের জীবন রক্ষায় তিনি নিজের নিরাপত্তার ঝুঁকি নিয়েছেন। এটি অত্যন্ত প্রশংসনীয় কাজ।' আরেক ব্যবহারকারী লিখেছেন, 'এসআই শর্মা একটি পরিবারের ভেঙে পড়া থেকে রক্ষা করেছেন। তার প্রচেষ্টা সত্যিই প্রশংসার যোগ্য।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদে মাথা নুইয়ে প্রবেশ করা ইসলাম পরিপন্থী কিনা যাচাইয়ের অনুরোধ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৬:৩৮ পি.এম


সংসদে মাথা নুইয়ে প্রবেশ করা ইসলাম পরিপন্থী কিনা যাচাইয়ের অনুরোধ

বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক সংসদে মাথা নুইয়ে প্রবেশ করা ইসলাম পরিপন্থী কিনা তা যাচাইয়ের অনুরোধ জানিয়েছেন। বুধবার জাতীয় সংসদ অধিবেশনে তিনি এই অনুরোধ করেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, "আমি পৃথিবীর অনেক দেশের সংসদ দেখেছি। সেখানে মাথা নুইয়ে প্রবেশের নীতি রয়েছে। কিন্তু বিষয়টা কি ইসলাম পরিপন্থী কিনা সেটা আমাদের জানানোর অনুরোধ করছি।"

এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে জানিয়েছেন, বর্তমানে দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১ দশমিক ৭ গুণ বন্দি আটক রয়েছে।

তিনি আজ সংসদে কুমিল্লা-৪ আসনের এনসিপি দলীয় সদস্য মো. আবুল হাসনাতের টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এই তথ্য দিয়ে জানান।

মন্ত্রী বলেন, ‘৭ জুন পর্যন্ত প্রাপ্তি তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের ৭৫টি কারাগারে সর্বমোট অনুমোদিত ধারণক্ষমতা ৪৫ হাজার ১৩৬ (পুরুষ ৪৩ হাজার ১০৭ + মহিলা ২ হাজার ২৯) জনের বিপরীতে বর্তমানে ৭৭ হাজার ৪০ জন (পুরুষ ৭৪ হাজার ৩৬ + মহিলা ২ হাজার ৭৭) জন বন্দী আটক আছে, যা ধারণক্ষমতার ১ দশমিক ৭ গুণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

“ভারতে টেলিগ্রাম নিষেধাজ্ঞা নিয়ে আদালতে চ্যালেঞ্জ”

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৬:৪১ পি.এম


“ভারতে টেলিগ্রাম নিষেধাজ্ঞা নিয়ে আদালতে চ্যালেঞ্জ”

ভারতে টেলিগ্রামের ওপর সাময়িক নিষেধাজ্ঞা কার্যকর করেছে দেশটির সরকার। এই অভিযানটি ভারতের জাতীয় মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট) ঘিরে প্রশ্নপত্র ফাঁস ও প্রতারণা ঠেকাতে নেওয়া হয়েছে। সিদ্ধান্তের ফলে দেশজুড়ে বিতর্ক শুরু হয়েছে।

সরকারি এই নির্দেশনার বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে চ্যালেঞ্জ করেছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রাম।

স্থানীয় গণমাধ্যমের প্রশাসন অনুযায়ী, টেলিগ্রামের আইনজীবীরা বুধবার আদালতে সরকারের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আবেদন করেন। আদালত শিগগিরই বিষয়টি শুনানির জন্য গ্রহণ করতে সম্মত হয়েছে।

টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল ডুরভ সামাজিক যোগাযোগমাধ্যমে এই নিষেধাজ্ঞার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি জানান, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ঠেকানোর ক্ষেত্রে এই পদক্ষেপ কার্যকর হবে না। বরং, এটি ভারতের প্রায় ১৫ কোটি টেলিগ্রাম ব্যবহারকারীর জন্য শাস্তির মতো হয়ে দাঁড়িয়েছে।

প্রশ্নফাঁসের অভিযোগ নিয়ে গত মাসে ভারতের মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা প্রকাশ্যে আসে। প্রায় ২৩ লাখ শিক্ষার্থী অংশগ্রহণকারী এই পরীক্ষার ফলাফল বাতিল করে সরকার নতুন করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এ ঘটনায় দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি ওঠে।

সরকার অভিযোগ করেছে যে, টেলিগ্রামের কিছু চ্যানেল পরীক্ষার প্রশ্নপত্র আগাম সরবরাহের দাবি করে প্রতারণামূলক কার্যক্রম চালাচ্ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%