ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

আজ অনুষ্ঠিত হচ্ছে বিসিবি নির্বাচন


আজ অনুষ্ঠিত হচ্ছে বিসিবি নির্বাচন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন আজ রোববার (৭ জুন) অনুষ্ঠিত হবে। মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোটগণনা শেষে পরিচালকের পদে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। একই দিনে অনুষ্ঠিত হবে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচনও।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে মোট ২৫টি পরিচালক পদের মধ্যে ১০টি পদ ইতোমধ্যে প্রায় নিশ্চিত হয়ে গেছে। এর মধ্যে আটজন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি দুজনকে জাতীয় ক্রীড়া পরিষদ মনোনয়ন দেবে। ফলে আজ ১৫টি পরিচালক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

গঠনতন্ত্র অনুযায়ী জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে ১০ জন, ঢাকার ক্লাবগুলো থেকে ১২ জন এবং সাবেক ক্রিকেটার, অধিনায়ক ও সেবামূলক প্রতিষ্ঠান ক্যাটাগরি থেকে একজন পরিচালক নির্বাচিত হন।

আরও পড়ুন: সালাহকে ছুঁয়ে ইতোর রেকর্ডের কাছে পৌঁছালেন আশরাফ হাকিমি

সাবেক পরিচালক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর সিরাজউদ্দিন মো. আলমগীর একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন।

জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার ক্যাটাগরিতে চট্টগ্রাম বিভাগ থেকে মিনহাজুল আবেদিন নান্নু ও মঈন উদ্দিন, সিলেট থেকে আব্দুল কাইয়ুম চৌধুরী, রাজশাহী বিভাগ থেকে মীর শাকরুল আলম সীমান্ত, রংপুর বিভাগ থেকে মির্জা ফয়সল আমীন এবং ঢাকা বিভাগ থেকে সাইদ বিন জামান ও এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এই ক্যাটাগরিতে শুধু খুলনা ও বরিশাল বিভাগে ভোট হবে। খুলনা বিভাগের দুটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ শফিকুল আলম, শান্তনু ইসলাম ও মোহাম্মদ আবদুস সালাম। অন্যদিকে বরিশাল বিভাগের একটি পদের জন্য লড়ছেন মোহাম্মদ মিজানুর রহমান ও মোহাম্মদ মুনতাসির আলম চৌধুরী।

এদিকে ঢাকার ক্লাব ক্যাটাগরিতেও ভোট হবে। দুটি মনোনয়ন প্রত্যাহার হলেও ১২টি পদের বিপরীতে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

আরও পড়ুন: দেশের ডিসি ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৫.০৭ মেগাওয়াট

প্রার্থীদের মধ্যে রয়েছেন তামিম ইকবাল, ফাহিম সিনহা, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মীর্জা ইয়াসির আব্বাস, শানিয়ান তানিম, আমজাদ হোসেন, সৈয়দ বোরহানুল হোসেন পাপ্পু, সাকিফ আহমেদ সালাম, আসিফ রাব্বানী, ফায়াজুর রহমান মিতু, অধ্যাপক ড. সরকার মাহবুব হোসেন শামিম, মেজর ইমরোজ এবং ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।

নির্বাচন শেষে নতুন পরিচালনা পর্ষদ গঠনের পাশাপাশি সভাপতি ও সহ-সভাপতি পদেও নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলে দেশের ক্রিকেট প্রশাসনের নেতৃত্বে কারা আসছেন, সেদিকে নজর রয়েছে ক্রিকেট অঙ্গনের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্প-মোজতবা বৈঠকের গুঞ্জন উড়িয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৯:১১ এম


ট্রাম্প-মোজতবা বৈঠকের গুঞ্জন উড়িয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে বৈঠককে নিজের জন্য ‘সম্মানজনক’ আখ্যা দিয়ে সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করেছিলেন, সেই ইচ্ছাকে সরাসরি নাকচ করে দিয়েছেন আয়াতুল্লাহ সৈয়দ মোজতবা খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা এবং ইসলামি রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সাবেক প্রধান কমান্ডার মোহসেন রেজায়ি।

তিনি শুক্রবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পষ্টভাবে জানিয়েছেন, ‘এমন কোনো বৈঠক হবে না।’ পাশাপাশি, তিনি যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়ে জানান, ‘ইরানের বিরুদ্ধে পুনরায় আগ্রাসন চালালে ওয়াশিংটন এক অন্ধকার ও অন্তহীন সুড়ঙ্গে প্রবেশ করবে। কারণ মার্কিন প্রশাসন ভালো করেই জানে, যুদ্ধের চেয়ে আলোচনার খরচ অনেক কম।’

যুক্তরাষ্ট্রের ইরানের অবকাঠামো লক্ষ্য করে যে হুমকিগুলি দেওয়া হচ্ছে, সে বিষয়ে সতর্ক করেন রেজায়ি। তিনি বলেন, যুদ্ধ এবং অবরোধ অব্যাহত থাকলে ইরান এই সংঘাতকে আঞ্চলিক সীমানা ছাড়িয়ে ভারত মহাসাগর, লোহিত সাগর, বাব আল-মান্দেব প্রণালি এবং ভূমধ্যসাগর পর্যন্ত বিস্তৃত করবে, যা যুক্তরাষ্ট্রের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে, পুরো অঞ্চলে মার্কিন ও ইসরায়েলি কৌশলগত লক্ষ্যবস্তুতে অন্তত ১০০টি সফল পাল্টা আঘাত হেনেছে তেহরান। একই সময় কৌশলগত হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় বিশ্ববাজারে জ্বালানির দাম আকাশচুম্বী হয়ে যায়। এই পরিস্থিতিতে, গত ৭ এপ্রিল ডোনাল্ড ট্রাম্প একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করেন।

চলমান এই কূটনৈতিক অচলাবস্থার জন্য ট্রাম্পকে দায়ী করে খামেনির এই উপদেষ্টা বলেন, ‘আলোচনার বল এখন আমেরিকার কোর্টে।’ তবে তিনি আরো বলেন, ট্রাম্পের অস্পষ্ট কথাবার্তা ইরানের ক্ষেত্রে কাজ করবে না। দুই দেশের মধ্যকার গভীর অবিশ্বাস দূর করতে, ট্রাম্পকে ইসরায়েলের ওপর নির্ভরতা কমিয়ে মার্কিন জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার এবং স্পষ্ট কথা বলার আহ্বান জানান রেজায়ি।

ট্রাম্প ইরানের জবাবের অপেক্ষায় আছেন—এমন দাবির প্রেক্ষাপটে রেজায়ি বলেন, ইরান তাদের অবরুদ্ধ সম্পদ মুক্তির স্পষ্ট দাবি জানালেও, মার্কিনিরা অস্পষ্ট জবাব দিচ্ছে। তার মতে, এই সম্পদ মুক্তিই হবে আলোচনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের আন্তরিকতার ন্যূনতম পরীক্ষা।

এছাড়া, পারমাণবিক কর্মসূচি নিয়ে তিনি স্পষ্টভাবে জানান, তেহরান আন্তর্জাতিক নিয়ম ও এনপিটি মেনেই কাজ করছে। কিন্তু, ট্রাম্প যেহেতু ২০১৫ সালের পরমাণু চুক্তি (জেসিপিওএ) বাতিল করেছিলেন, তাই তার সঙ্গে নতুন কোনো চুক্তিতে ইরানের আস্থা নেই এবং বর্তমানে এ বিষয়ে কোনো আলোচনাও হবে না।

হরমুজ প্রণালির বিষয়ে রেজায়ি জানায়, এই জলপথ ব্যবসায়ের জন্য নিরাপদ, তবে সেখানে যদি নিরাপত্তাহীনতা তৈরি হয় বা সামরিক মোতায়েন করা হয়, তাহলে তার কড়া জবাব দেওয়া হবে। প্রণালিটি ইরান ও ওমানের অংশ হওয়ায়, পরিবেশ ও ট্রানজিট ফি আদায়ের অধিকার তাদের রয়েছে।

এদিকে, কুয়েত বিমানবন্দরে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি জানান, মার্কিন আগ্রাসনের জবাবে তারা কেবল কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছিলেন। প্রতিবেশী কিছু দেশ শত্রুদের জন্য আকাশসীমা সম্পূর্ণ উন্মুক্ত করে দিলেও, ইরান কেবল মার্কিন স্বার্থ ও ঘাঁটিতেই পাল্টা আঘাত হেনেছে।

যুদ্ধের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, এই সংঘাত প্রমাণ করেছে যে প্রচলিত যুদ্ধের যুগ শেষ, এবং এখন সৃজনশীল উপায়ে পরিচালিত অসম যুদ্ধ (অ্যাসিম্যাট্রিক ওয়ারফেয়ার) বেশি কার্যকর।

ইরানের সামরিক শক্তি শুধু ক্ষেপণাস্ত্র বা ড্রোনের ওপর নির্ভরশীল নয়, তিনি জানান, বিশ্ব যাতে ইরানের আসল শক্তি দেখতে পারে, সেজন্য তারা মূলত মার্কিন স্থল অভিযানের অপেক্ষায় ছিলেন। কারণ, ইরানের স্থল বাহিনী অত্যন্ত শক্তিশালী।

সূত্র : প্রেস টিভি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লেবাননে অভিযানে নিহত দুই ইসরাইলি সেনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৯:১৬ এম


লেবাননে অভিযানে নিহত দুই ইসরাইলি সেনা

দক্ষিণ লেবাননে পৃথক দুই ঘটনায় ইসরাইলের দুই সেনা নিহত হন। ইসরাইল ও লেবাননের মধ্যে তথাকথিত যুদ্ধবিরতি চলাকালীন হিজবুল্লাহর সঙ্গে লড়াই অব্যাহত থাকার মধ্যে শনিবার (৬ জুন) রাতে এ হতাহতের ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত সেনাদের মধ্যে একজন ক্যাপ্টেন শাহার গামলা। ২৩ বছর বয়সি এই সেনা সেনাবাহিনীর ইগোজ ইউনিটের কমান্ডো ব্রিগেডের কমান্ডার ছিলেন। তিনি গত বৃহস্পতিবার হিজবুল্লাহর ড্রোন হামলায় গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেয়া হলে শনিবার সকালে তার মৃত্যু হয়।

ইসরাইলে সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবার আলাদা একটি ঘটনায় দক্ষিণ লেবাননে ২১ বছর বয়সি সার্জেন্ট ওহাদ ইয়ারি গুলিতে নিহত হয়েছেন। আইডিএফ জানিয়েছে, এই ঘটনাটি কিভাবে ঘটেছে, সেনাবাহিনী সেই বিষয়টি তদন্ত করছে।

এদিকে হিজবুল্লাহ দাবি করেছে যে, তাদের যোদ্ধারা হাদাথা শহরের উপকণ্ঠে একটি ইসরাইলি মেরকাভা ট্যাংক এবং ইয়োহমোর আল-শাকিফ শহরের কাছে ইসরাইলি সৈন্যদের ওপর হামলা চালিয়েছে।

শনিবার ইসরাইলি সেনা ও স্থাপনায় অন্তত ২৫টি অভিযান চালানোর দাবি করার পর হিজবুল্লাহর পক্ষ থেকে সর্বশেষ এই হামলার কথা জানানো হয়।

অন্যদিকে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, শুধুমাত্র শনিবার তারা লেবাননে হিজবুল্লাহর দেড় শতাধিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত বুধবার (৩ জুন) ওয়াশিংটনে ত্রিপক্ষীয় এক বৈঠকে শর্তসাপেক্ষে যুদ্ধবিরতি বাস্তবায়নে সম্মত হয় ইসরাইল ও লেবানন। এই চুক্তি অনুযায়ী, যুদ্ধবিরতি পুরোপুরি কার্যকর হওয়া ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর হামলা সম্পূর্ণভাবে বন্ধ হওয়ার ওপর নির্ভর করছে।

তবে হিজবুল্লাহ এই যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করেছে। হিজবুল্লাহ বহুবার বলেছে যে, তারা ইসরাইল-লেবানন যুদ্ধবিরতি আলোচনাকে স্বীকৃতি দেয় না এবং তা মেনে চলবে না। বিশ্লেষকরা বলছেন, খুব সম্ভবত, ইরান-মার্কিন আলোচনার অংশ হিসেবে লেবাননে একটি শর্তহীন যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ লড়াই চালিয়ে যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরবরাহ বৃদ্ধি পাওয়ায় নেত্রকোনায় কমেছে সবজির দাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৯:১৯ এম


সরবরাহ বৃদ্ধি পাওয়ায় নেত্রকোনায় কমেছে সবজির দাম

নেত্রকোনার পাইকারি বাজারে সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় দেখা যাচ্ছে, কমেছে প্রায় সব ধরনের সবজির দাম। এর ফলে ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরেছে। কিন্তু দাম কমে যাওয়ার কারণে ব্যবসায়ীরা ক্ষতির আশঙ্কায় রয়েছেন।

রোববার (৭ জুন) নেত্রকোনার মেছুয়া পাইকারি সবজির বাজার পরিদর্শন করে দেখা যায়, গত এক সপ্তাহ ধরে প্রকারভেদ অনুযায়ী বিভিন্ন সবজি পাইকারি পর্যায়ে ২০ থেকে ৪০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

বাজারে মিষ্টি কুমড়া প্রতি কেজি ৩০ টাকায় বিক্রি হচ্ছে, যা খুচরা বাজারে ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া লতিকচু ২৫ টাকা, পটল ২০ থেকে ৩০ টাকা, পেঁপে ৩০ টাকা, শষা ২৫ টাকা, বেগুন ২৫ থেকে ৫০ টাকা, চিচিঙ্গা ২০ টাকা, ঢ্যাঁড়স ২০ টাকা, কাঁকরোল ৪০ টাকা এবং ফুলকপি ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। খুচরা বাজারে এসব সবজির দাম সাধারণত ১০ থেকে ২০ টাকা বেশি থাকে।

সবজির মধ্যে সর্বাধিক দরপতন হয়েছে কাঁচা মরিচে। এখন পাইকারি বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ১২ থেকে ২০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, ঈদের আগে সবজির দাম কমে গেলেও এখনো তা বাড়েনি। ফলে, পচনশীল পণ্য হওয়ায় অনেক পাইকারি ব্যবসায়ী ক্ষতির মুখোমুখি হচ্ছেন।

অন্যদিকে খুচরা ব্যবসায়ীরা বলছেন, দাম কম থাকায় তাদের বিক্রি বাড়ছে এবং তারা স্থানীয় বাজারে কিছুটা লাভে পণ্য বিক্রি করতে পারছেন।

তবে বাজারে মূল্য নির্ধারণ নিয়ে কিছু অভিযোগও রয়েছে। ক্রেতাদের দাবি, ট্রাক থেকে সবজি নামানোর সময় পাইকাররা একটি দাম বললেও কেনাবেচার সময় অনেক ক্ষেত্রে বেশি দাম দাবি করেন। এতে ক্রেতারা বিভ্রান্তির মধ্যে পড়েন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫২ জন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৯:২১ এম


রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫২ জন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের চলমান অভিযানে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ৫২ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘণ্টার মধ্যে বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার (৬ জুন) এই তথ্য জানানো হয়েছে।

গ্রেফতারকৃতদের তালিকায় রয়েছে সোনিয়া খাতুন (২৭), আইনের সহিত সংঘাতে জড়িত শিশু, মো. সাগর মিয়া ওরফে সুমন (২৫), মোছা. কল্পনা আক্তার (২৫), পারভীন বেগম (৪১), সৈয়দ ইমাম হোসেন সামি (২১), মো. আমিরুল ইসলাম (২৮), মো. কামরুল হাসান রনি (৪৭), পুন্নি আক্তার (২১), মো. রোহন আলী (২০), মো. জাফরান (২০), মো. যোবায়ের রহমান (২১), মো. সিয়াম আহম্মেদ (১৮), মো. ইয়াসিন সিকদার (২০), মো. মাহমুদুল হাসান (২৬), জুম্মন আলী ওরফে সুমন ওরফে সোহেল (৫১), মো. বাল্লি, ওয়াহিদ মুরাদ (৩৭), মো. জাহিদ হাসান মুন্না (১৯), মো. জালাল (২০), মো. আবিদ হোসেন রিপন (৩৫), মো. আলাউদ্দিন আমিন (২৬), মো. সোয়েব হোসেন (২৬), মো. রুবেল (৩৫), মো. শাহাদাৎ (২২), মো. দিলদার (২৫), মো. বিপ্লব (৩২), মো. আলম সৌকত (৪৫), মো. মাসুম (২৫), মো. আক্কাস আলী (৩৫), মো. রাসেল (৩২), মো. রাজিব (২৭), মো. রায়হান (৩০), মো. রনি আহমদ (২৮), মো. রাজু (১৮), মোস্তফা কামাল শাওন (২৯), শুভ হোসেন শাওন (২২), ইমন পারভেজ (২৩), আলমগীর আলী (৪০), জাবেদ হোসেন (২৮), মো. তারেক (২৫), মো. মহরম আলী (৪০), মো. রাজা মিয়া (৩৫), মো. সজিব মোল্লা ওরফে ইদ্রিস মোল্লা (২২), ইমন পারভেজ (২৩), মো. সুজন (১৮), মো. আলমগীর হোসেন (৩০), মো. শরিফুল ইসলাম (৩৫), মো. মজিবুর রহমান আকাশ (২৭), তানিম রহমান (২৭), সৈকত (২৪) এবং মো. মেহেদী হাসান সজীব (২৩)।

গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানায় ৭ জন, শেরেবাংলা নগর থানায় ৫ জন, মোহাম্মদপুর থানায় ২০ জন, আদাবর থানায় ৫ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৮ জন এবং হাতিরঝিল থানায় ৭ জন রয়েছে।

গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং পুলিশ জানিয়েছে যে অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%