০৬:৫৩ এম
স্বাদের দিক থেকে সোনালি ও বাদামি রঙের কিশমিশের তুলনায় কালো কিশমিশ অনেক এগিয়ে। উপকারিতা ভোগ করতে সকালে ঘুম থেকে উঠে দুইটি কালো কিশমিশ খেতে পারেন।
কিশমিশ তৈরির প্রক্রিয়ায় শুকনো আঙুর ব্যবহৃত হয়। ঠিক তেমনি কালো আঙুর থেকে কালো কিশমিশ তৈরি করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনের ভিত্তিতে চলুন দেখে নেওয়া যাক পুষ্টিগত গুণে সমৃদ্ধ কালো কিশমিশের বিভিন্ন উপকারিতা সম্পর্কে।
কালো কিশমিশের উপকারিতা:
আরও পড়ুন: মেঘমুক্ত আকাশে পঞ্চগড় থেকে দৃশ্যমান কাঞ্চনজঙ্ঘা, উচ্ছ্বসিত প্রকৃতিপ্রেমীরা
১. বিশেষজ্ঞদের মতে, কালো কিশমিশকে স্মুদি, ডেজার্ট এবং বিভিন্ন খাবারে ব্যবহার করা হয়। এতে বিদ্যমান ভিটামিন, মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্টস, পলিফেনলস ও অন্যান্য উপাদান স্বাস্থ্যের জন্য খুবই ভালো।
২. কালো কিশমিশের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। এটা হাড় ও পেশির সঠিক বৃদ্ধিতে সহায়ক। পাশাপাশি রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও কার্যকর কালো কিশমিশ।
৩. চোখের জন্য কালো কিশমিশ দারুণ উপকারী। এতে ভিটামিন সি ও ভিটামিন এ রয়েছে, যা দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে। বয়সজনিত সমস্যা দেখা দিলে experts কালো কিশমিশ খাওয়ার পরামর্শ দেন।
আরও পড়ুন: আপনি কি মানসিক রোগ ‘সিজোফ্রেনিয়া’য় ভুগছেন, কীভাবে বুঝবেন?
আরও পড়ুন: বুধবার ১২ রাশির অর্থভাগ্যে সতর্কতা, জেনে নিন রাশিফল
৪. ব্রণ এবং অ্যাকনির সমস্যার সমাধানে কালো কিশমিশ সহায়ক। এর মধ্যে থাকা ফাইবার শরীর থেকে দূষিত পদার্থ বের করার মাধ্যমে শরীরকে পরিষ্কার রাখতে সাহায্য করে। ফলে ত্বক হয়ে ওঠে ব্রণ ও অ্যাকনি মুক্ত।
৫. অ্যানিমিয়ার সমস্যায় ভোগা ব্যক্তিদের জন্য কালো কিশমিশ খুব উপকারী। এতে আয়রন এবং ভিটামিন বি কমপ্লেক্সের পরিমাণ প্রচুর।
৬. চুল পাতলা হয়ে যাওয়ার সমস্যা প্রতিরোধে কালো কিশমিশ বন্ধুত্বপূর্ণ। এটি চুলের গোড়ায় পুষ্টি যোগিয়ে চুল ঘন ও কালো করতে সাহায্য করে।
৭. কিশমিশ স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। যখনই খিদে অনুভব করবেন, অন্যান্য খাবারের তুলনায় কিশমিশ আপনাকে পেট ভরতে সাহায্য করবে এবং স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করবে। কালো কিশমিশ রোগ-প্রতিরোধেও কার্যকর।
আরও পড়ুন: ৫৩ বছরেও ফিট থাকার জন্য শচীন ছেড়ে দিলেন দুই বদঅভ্যাস
৮. এছাড়াও এটি হজমশক্তি বাড়িয়ে কোষ্ঠকাঠিন্য দূর করতে সক্ষম এবং রক্তের খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণেও কার্যকর কালো কিশমিশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন