প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বকাপের শুরু আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে মিসরকে ২-১ গোলে পরাজিত করেছে ব্রাজিল। যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে অনুষ্ঠিত ম্যাচে ব্রুনো গিমারায়েস এবং এন্দ্রিকের গোলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা জয় পায়।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলায় ব্রাজিল। সপ্তম মিনিটেই তারা এগিয়ে যায়। মিসরের মিডফিল্ডার মোহানাদ লাশিনের ভুলের সুযোগ নিয়ে ব্রুনো গিমারায়েস। বল কাড়ার পর নিচের শটে জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন।
তবে ব্রাজিলের আনন্দ বেশিদিন থাকে না। রক্ষণভাগের ভুলে মিসর সমতা ফেরায়। মারকিনিওসের দুর্বল পাস থেকে বল পেয়ে যান মোস্তাফা জিকো। সুযোগ কাজে লাগিয়ে নিখুঁত শটে গোলরক্ষক আলিসনকে পরাস্ত করেন তিনি।
সমতায় ফেরার পর ব্রাজিল আরও কিছু সুযোগ তৈরি করে। তবে মিসরের গোলরক্ষক মোস্তাফা শুবির দারুণ সেভে ব্যবধান বাড়াতে পারেনি দক্ষিণ আমেরিকার দলটি।
বিরতির পর ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি একসঙ্গে বেশ কয়েকজন খেলোয়াড় বদল করেন। মাঠে নামানো হয় ১৯ বছর বয়সী তরুণ ফরোয়ার্ড এন্দ্রিককে। বদলি হিসেবে নেমেই ম্যাচের পার্থক্য গড়ে দেন তিনি।
দ্বিতীয়ার্ধে ডান প্রান্ত থেকে আক্রমণ গড়ে তোলেন রাফিনিয়া। তার বাড়ানো বল থেকে দারুণ এক শটে দূরের কোণে বল জড়িয়ে দেন এন্দ্রিক। সেটিই সমাপ্তিতে জয় সূচক গোল হয়ে থাকে।
এর আগে আরেকটি প্রস্তুতি ম্যাচে পানামাকে ৬-২ গোলে পরাস্ত করেছে ব্রাজিল। ফলস্বরূপ, টানা দুই জয় নিয়ে বিশ্বকাপ মিশনে নামছে কার্লো আনচেলত্তির দল।
আগামী ১৩ জুন নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিল মরক্কোর মুখোমুখি হবে। এরপর তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড ও হাইতি। অন্যদিকে, ১৫ জুন বেলজিয়ামের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে মিসর। পরে তারা নিউজিল্যান্ড এবং ইরানের বিপক্ষে খেলবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন