০৭:১৩ পি.এম
ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানাধীন শশীভূষণ বাজার কেন্দ্রীয় মার্কাজ জামে মসজিদের নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ কামরুজ্জামান শাহীন, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মোঃ সোহাগ ফরাজী এবং কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ ইমাম হাসান রুবেল হাওলাদার।
গতকাল ২ নভেম্বর, সোমবার, মাগরিবের নামাজের পর মসজিদ প্রাঙ্গণে উপস্থিত মুসল্লিদের সম্মতিক্রমে তাঁদের এই গুরুত্বপূর্ণ পদগুলোতে নির্বাচিত করা হয়।
নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে মসজিদের সার্বিক উন্নয়ন, ধর্মীয় কার্যক্রম পরিচালনা এবং শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে স্থানীয় মুসল্লিদের মাঝে।
আরও পড়ুন: তাহিরপুরে কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন; সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন মোঃ মুশতাক আহমেদ
এ সময় মসজিদের স্থায়ী মুসল্লিরা নবনির্বাচিত দায়িত্বশীলদের আগামী ১৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ পরিচালনা কমিটি গঠনের অনুরোধ জানান।
মুসল্লিরা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত নেতৃবৃন্দ তাঁদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন এবং সকলের মতামত ও সহযোগিতার ভিত্তিতে মসজিদের উন্নয়ন ও কল্যাণে কাজ করবেন।
স্থানীয় মুসল্লিদের প্রত্যাশা, পারস্পরিক ঐক্য, সম্প্রীতি ও সহযোগিতার মাধ্যমে শশীভূষণ কেন্দ্রীয় মার্কাজ জামে মসজিদকে একটি সুন্দর ও সুশৃঙ্খল ধর্মীয় প্রতিষ্ঠানে পরিণত করতে নতুন পরিচালনা কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় শশীভূষণ থানা বিএনপির সাধারণ সম্পাদক ও শশীভূষণ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল,শশীভূষণ বাজার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হাফিজুর রহমান হাওলাদার, এওয়াজপুর ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি মাহে আলম, রসুলপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি রাসেল ফারাজী সহ রাজনৈতিক দল,সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: শেরপুরে নকলায় মাদকসহ আটক বিএনপি সভাপতির ছেলে রানা মিয়া,
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন