বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং
০৪:১২ এম
‘ঘরের হিদ (সিঁদ) খাইট্যা আমার ভাতার টেহাডা নিছেগা—অহন কিবায় কিতা করবাম?’ বুধবার (৪ নভেম্বর) সকালে নান্দাইল পৌরসভার থানার সামনে দাঁড়িয়ে, চোখের জল মুছতে মুছতে, ৬৫ বছর বয়সী দৃষ্টিপ্রতিবন্ধী বৃদ্ধ খেলন মিয়া এভাবে নিজের আকুতি প্রকাশ করেন।
গত রবিবার রাতে ময়মনসিংহের নান্দাইল পৌরসভার আচারগাঁও মহল্লায়, তাঁর ঘরের মাটির মেঝে খুঁড়ে সিঁদ কেটে গচ্ছিত সম্বল ও ভাতার টাকা চুরি হয়ে গেছে। ভুক্তভোগী এই বৃদ্ধ প্রতিদিন তাঁর ১১ বছরের শিশুসন্তান আবদুল্লাহকে সঙ্গে নিয়ে নান্দাইলের বিভিন্ন এলাকায় ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন।
খেলন মিয়া জানান, ঘরে একটি কৌটার ভেতর জমিয়ে রাখা ভাতার টাকা ও ভিক্ষা করে জমানো মোট ছয় হাজার ৩০০ টাকা এখন সেখানে নেই। চুরি হওয়া ওই টাকা দিয়ে এই মাসের বিদ্যুত্ বিল দেওয়া এবং নিজের জরুরি ওষুধ কেনার পরিকল্পনা ছিল খেলন মিয়ার।
পারিবারিক সূত্রে জানা যায়, খেলন মিয়ার স্ত্রীও একজন ভিক্ষুক। পুরো পরিবারটি প্রতিদিনের ভিক্ষার আয়ের ওপর নির্ভরশীল। চুরির এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন এই বৃদ্ধ। অসহায় পরিবারটির এই চরম বিপদের সময়ে স্থানীয় প্রশাসন ও সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আকুল আবেদন জানানো হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান থেকে সিনেটর হিসেবে নির্বাচিত আবদুল আল-সাইয়েদের বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। নির্বাচনী প্রচারে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা হলেও, জয়টি ছিনিয়ে আনার ঘটনাকে তিনি তাৎপর্যপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন।
একটি সংবাদ সম্মেলনে মামদানি বলেন, আল-সাইয়েদের এই জয় অনেক মানুষের জন্য বিশেষ অর্থ বহন করে। নির্বাচনী প্রচারের পুরো সময় তিনি যেসব প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন, সেগুলো অতিক্রম করে তার বিজয় অর্জন করা সত্যিই দারুণ আনন্দের।
মামদানি আরও বলেন, আল-সাইয়েদ গত রাতে যেভাবে বলেছেন, ‘ভালো মানুষেরাই জয়ী হয়েছেন।’
সূত্র: আলজাজিরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পুলিশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মামলায় গ্রেপ্তার করেছে।
অন্যদিকে, গোয়েন্দা পুলিশের হাতে আটক ডিবিসি নিউজের বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের তথ্য দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দাপ্রধান শফিকুল ইসলাম।
গতকাল বুধবার রাত সোয়া ১২টার দিকে ডিএমপির ডিবিপ্রধান জানালেন, ইকবাল সোবহান চৌধুরীকে যাত্রাবাড়ী থানার বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। রাজীব ঘোষ মুচলেকায় ছাড়া পাচ্ছেন। অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম এই দুই সাংবাদিকের আটকের বিষয়ে বিস্তারিত তথ্য দেননি।
এর আগে গতকাল দুপুরে মহাখালীতে ডিবিসির কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে পুলিশ আটক করে নিয়ে যায়, সেই সঙ্গে প্রতিষ্ঠানটির প্রধান অপরাধবিষয়ক প্রতিবেদক রাজীব ঘোষকেও। পরে তাঁদের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
ডিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি-মিডিয়া) মো. আকতার হোসেন বলেন, ‘একটি নিউজ প্রচারকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। সেখান থেকে সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী ও রাজীব ঘোষকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।’
এর আগে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘বিকেলে ইকবাল সোবহান চৌধুরী অফিসে যাওয়ার পথে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। খবর পেয়ে এ পরিস্থিতি এড়াতে তাঁকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তিনিসহ সেখান থেকে আরো দুজনকে ডিবিতে আনা হয়েছে। তাঁদের সঙ্গে কথা বলছি।’ তবে কী ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সেটা তিনি ব্যাখ্যা করেননি। উল্লেখ্য, ইকবাল সোবহান চৌধুরী ডেইলি অবজারভারের সম্পাদক ও প্রকাশকের দায়িত্বেও আছেন।
এই ঘটনার পর বিকেলে ডিবিসির কার্যালয়ে কথা বলতে গেলে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রতিষ্ঠানটির অ্যাসাইনমেন্ট এডিটর মুক্তাদীর অনিক। তিনি বলেন, ‘ডিবিসি অফিস থেকে যখন ইকবাল সোবহান চৌধুরী বের হচ্ছিলেন তখন তাঁকে রাস্তা থেকে নিয়ে গেছে ডিবি। কেন তাঁকে নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে আমরা ক্লিয়ার না।’
ডিবিসির সাংবাদিক রাজীব ঘোষকে নিয়ে যাওয়া প্রসঙ্গে মুক্তাদীর বলেন, ‘আমাদের আরেকজন সহকর্মীকে জিজ্ঞাসাবাদ না, জাস্ট ডিবি বলেছে—‘আপনি একটু চলেন, চা খাব।’
রাজীব ঘোষকেও রাস্তা থেকে গোয়েন্দা পুলিশ নিয়ে গেছে জানিয়ে তিনি বলেন, যেহেতু উনি ডিবিসির ক্রাইম চিফ, তাই পুলিশের কর্মকর্তার সঙ্গে তাঁর ভালো সম্পর্ক আছে। তাঁকে সেই সুবাদে কথা বলার জন্য নিয়ে গেছে। তাঁকে ধরে নিয়ে গেছে—এটা আসলে ঠিক না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আগামী ২০২৭-২০২৮ সেশনের জন্য ৭৭টি জেলা ও মহানগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত আমিরদের নাম প্রকাশ করা হয়েছে। এই নির্বাচনে ২০টি জেলা ও চারটি মহানগরে আমির পদে পরিবর্তন ঘটেছে। অন্যদিকে, বাকি শাখাগুলোতে পূর্ববর্তী দায়িত্বশীলরাই পুনর্নির্বাচিত হয়েছেন।
এছাড়া, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী, কুমিল্লা মহানগরে ভোটগ্রহণ এবং জামালপুর জেলায় ফল প্রকাশের পর্ব স্থগিত রয়েছে বলে জানা গেছে।
বুধবার, রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ২০২৭-২০২৮ সেশনের জন্য নির্বাচিত আমিরদের নাম ঘোষণা করেন।
দলের রুকনদের (সদস্য) গোপন ব্যালটে আমির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর বুধবার রাতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দলীয় সূত্র জানায়, গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর মেয়াদে জেলা ও মহানগর আমির নির্বাচনের জন্য গত ৯ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সারা দেশে গোপন ব্যালটে রুকনদের ভোটগ্রহণ করা হয়।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা'ছুমের নেতৃত্বে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন এই ভোটগ্রহণ পরিচালনা করে। কেন্দ্রীয় নির্বাচন কমিশন প্রতিটি জেলা ও মহানগরের নির্বাচনের জন্য আলাদা প্রিসাইডিং অফিসার নিয়োগ দেয়। সংশ্লিষ্ট শাখায় রুকন সম্মেলনের মাধ্যমে ভোটগ্রহণ শেষে নির্বাচিতদের নাম প্রকাশ করেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম আমার দেশকে জানান, আগামী মেয়াদের নির্বাচনে বগুড়া, রাজশাহী, ময়মনসিংহ ও গাজীপুর মহানগরে আমির পদে পরিবর্তন এসেছে। এছাড়া ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, জয়পুরহাট, পাবনা, নওগাঁ, ঝিনাইদহ, মাগুরা, খুলনা, বরিশাল, পিরোজপুর, ফরিদপুর, রাজবাড়ী, কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, সুনামগঞ্জ, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি ও নারায়ণগঞ্জ জেলায় নতুন আমির নির্বাচিত হয়েছেন।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, নবনির্বাচিত আমিরদের মধ্যে তরুণ ও প্রবীণ—দুই প্রজন্মের প্রতিনিধিই রয়েছেন।
মাওলানা আব্দুল হালিম আরো জানান, নবনির্বাচিত আমিরদের শপথ অনুষ্ঠান বৃহস্পতিবার থেকে শুরু হবে। জামায়াত আমিরের প্রতিনিধি হিসেবে দলের অঞ্চল পরিচালকরা সংশ্লিষ্ট জেলা ও মহানগরে রুকন বা দায়িত্বশীলদের বৈঠকের মাধ্যমে শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কিশোরগঞ্জের কটিয়াদীতে জামায়াত নেতা ও সাবেক বিএনপি দলীয় সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনের বড় ছেলে শাহরিয়ার জামান রানাকে (৪০) ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।
এটি ঘটেছে বুধবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গচিহাটা বাজারে। অজ্ঞাতনামা দুর্বৃত্ত তার বুকের ডান পাশে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত শাহরিয়ার জামানকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন রাত পৌনে ১০টার দিকে। তিনি জানান, বুধবার সন্ধ্যায় গচিহাটা বাজারে গিয়েছিলেন শাহরিয়ার জামান। এসময় দুর্বৃত্তরা অতর্কিতভাবে তাকে ছুরিকাঘাত করে। তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। এ বিষয়ে খোঁজ নিয়ে বিস্তারিত জানাবেন বলে জানান তিনি।
কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কে বা কারা এ ঘটনায় জড়িত এবং কি কারণে ঘটনাটি ঘটেছে তা প্রাথমিকভাবে জানা যায়নি। জড়িতদের আটক করতে ও ঘটনার কারণ জানতে পুলিশ কাজ করে যাচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ