ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

শেরপুরে নকলায় মাদকসহ আটক বিএনপি সভাপতির ছেলে রানা মিয়া, ‎


শেরপুরে নকলায় মাদকসহ আটক বিএনপি সভাপতির ছেলে রানা মিয়া, ‎

শেরপুরের নকলা উপজেলায় মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ মো. রানা মিয়া (৩৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার গৌড়দ্বার ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
‎
‎বুধবার (৫ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গৌড়দ্বার বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
‎
‎নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসআই তারিকুল, এসআই এমদাদ ও এসআই মামুনসহ পুলিশের একটি দল অংশ নেয়।
‎
‎আটক রানা মিয়া উপজেলার ৪ নম্বর গৌড়দ্বার ইউনিয়নের ছাতুগাঁও গ্রামের বাসিন্দা। তিনি ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলামের ছেলে এবং একই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলামের ভাতিজা বলে জানা গেছে।
‎
‎নকলা থানার ওসি রিপন চন্দ্র গোপ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গৌড়দ্বার বাজার এলাকায় অভিযান চালিয়ে রানা মিয়াকে মাদকদ্রব্যসহ আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তাহিরপুরে কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন; সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন মোঃ মুশতাক আহমেদ

আন্তর্জাতিক ডেস্ক

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৫ এম


তাহিরপুরে কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন; সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন মোঃ মুশতাক আহমেদ
 
উল্লেখ্য:তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন আগামী ১২ ডিসেম্বর ২০২৬ ইং তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
 
এরই ধারাবাহিকতায় আসন্ন এই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মেসার্স মুসতাক এন্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী মোঃ মুসতাক আহমেদ।
 তিনি সুনামগঞ্জ জেলার ৪(চার)বারের শ্রেষ্ট করদাতার সম্মান অর্জন করেছেন। এবং সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন।
 
জানাযায় তিনি একজন যোগ্য,বিনয়ী,নম্র,ভদ্র,মানবিক ও নিরহংকার ব্যক্তিত্বের অধিকারী। ব্যবসায়িক অঙ্গনে দেশ- বিদেশে তাঁর আকাশচুম্বী পরিচিতি রয়েছে।
 একজন সহজ-সরল ও আন্তরিক মানুষ হিসেবে। মোঃ মুসতাক আহমেদ ব্যবসায়ীদের সুখে-দুঃখে, বিপদে-আপদে সবসময় পাশে থাকার মানসিকতা তাঁর অন্যতম বৈশিষ্ট্য।
 
তিনি মনে করেন,ব্যবসায়ী সংগঠন শুধু একটি পদ-পদবির বিষয় নয়; বরং এটি ব্যবসায়ীদের অধিকার রক্ষা,পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও কল্যাণে কাজ করার একটি দায়িত্বশীল জায়গা
 
তিনি বলেন,প্রিয় ব্যবসায়ী ও সমর্থকদের ভোটে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলে ইনশাআল্লাহ,আমি কথা দিলাম।ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা,সমস্যা সমাধানে সহযোগিতা এবং সংগঠনের উন্নয়ন ও ঐক্য সুদৃঢ় করতে আন্তরিকভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
 
আসন্ন নির্বাচনে তিনি সকল সম্মানিত ভোটার ও ব্যবসায়ী ভাইদের দোয়া,ভালোবাসা, সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেছেন।
 
পরিশেষে: সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ মুসতাক আহমেদ তাহিরপুর আমদানিকারক গ্ৰুপের সকল ব্যবসায়ী ভাইদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু ও নেক হায়াত কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল সিরিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৬ এম


সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল সিরিয়া

সৌদি আরব এবং সিরিয়ার মধ্যে প্রতিরক্ষা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে একটি বৃহৎ সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষাপটে সৌদি আরব নিজেদের নিরাপত্তা জোরদার করার চেষ্টা করছে, ঠিক তখনই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি গ্রহণ করা হলো।

সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা সম্প্রতি রিয়াদ সফর করেন এবং সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন। এটি তাদের এক মাসের মধ্যে দ্বিতীয় সাক্ষাৎ। বৈঠকের সময় উভয় দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে সামরিক সহযোগিতার এই চুক্তিতে সই করা হয়।

সামরিক চুক্তির বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, হুথি বিরোধী যুদ্ধের প্রেক্ষাপটে সিরিয়া সৌদি আরবকে কী ধরনের সহায়তা প্রদান করতে পারে, সেই ভিত্তি চুক্তির মাধ্যমে তৈরি হয়েছে। এর আগে সিরীয় এক কূটনীতিক জানিয়েছিলেন, দুই দেশের যেকোনো সামরিক কিংবা অভিজ্ঞতা বিনিময় সরকারি চুক্তির মাধ্যমে সম্পন্ন হবে।

প্রতিরক্ষা খাতের পাশাপাশি, সিরিয়ার অভ্যন্তরীণ উন্নয়নকে জোরদার করতে সৌদি আরব ৪০ কোটি ডলারের বেশি ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ২০২৪ সালের শেষের দিকে বাশার আল-আসাদ সরকারের পতনের পর সিরিয়াকে অর্থনৈতিকভাবে পুনরুদ্ধার করতে এবং আন্তর্জাতিক অঙ্গনে সম্পর্ক পুনর্গঠনে সৌদি সরকার শুরু থেকেই সহায়তা করে আসছে।

সূত্র: টাইমস অব ইসরাইল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লালপুরে ভেজাল গুড়ের কারখানায় অভিযান, ৩ হাজার কেজি গুড় জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৬ এম


লালপুরে ভেজাল গুড়ের কারখানায় অভিযান, ৩ হাজার কেজি গুড় জব্দ

নাটোরের লালপুরে অবস্থিত ভেজাল গুড় তৈরির একটি কারখানায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন প্রায় ৩ হাজার কেজি মানবদেহের জন্য ক্ষতিকর গুড় জব্দ করেছে। এই ঘটনার পর, ভ্রাম্যমাণ আদালত কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। পরে, জব্দ করা গুড় জনসমক্ষে ধ্বংস করা হয়।

বুধবার সন্ধ্যায় উপজেলার রামকৃষ্ণপুর এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবির হোসেনের নেতৃত্বে এই অভিযানটি অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানের সময় স্থানীয় হুসেন আলীর গুড় তৈরির কারখানায় মানবদেহের জন্য ক্ষতিকর এবং ভেজাল প্রায় ৩ হাজার কেজি গুড় পাওয়া যায়।

এরপর, ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী কারখানার মালিক হুসেন আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে, জব্দ করা ভেজাল গুড় বিধি অনুযায়ী জনসমক্ষে বিনষ্ট করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিপুল অর্থ ঢেলেও লাভ হয়নি, মাস্কের সমর্থিত অধিকাংশ প্রার্থীই পরাজিত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৭ এম


বিপুল অর্থ ঢেলেও লাভ হয়নি, মাস্কের সমর্থিত অধিকাংশ প্রার্থীই পরাজিত

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী স্কট কলম, রিপাবলিকান প্রার্থী ও বর্তমান সিনেটর সিন্ডি হাইড-স্মিথকে মাত্র ৬৫ ভোটের ব্যবধানে পিছনে ফেলেছেন। ফলে, নির্বাচনের ফলাফল এখনও নির্ধারিত হয়নি।

প্রতিবেদন লেখা পর্যন্ত, কলমের প্রাপ্ত ভোট সংখ্যা ৪ লাখ ৬২ হাজার ৮৫৭। অন্যদিকে, হাইড-স্মিথের প্রাপ্ত ভোট ৪ লাখ ৬২ হাজার ৭৯২। স্বতন্ত্র প্রার্থী টাই পিঙ্কিনস প্রায় ২০ হাজার ভোট অর্জন করেছেন।

প্রায় ৯৬ শতাংশ ভোট গণনা সম্পন্ন হলেও, দুই প্রধান প্রার্থীর মধ্যে ব্যবধান অত্যন্ত সামান্য থাকায় কাউকেই বিজয়ী ঘোষণা করা যাচ্ছে না।

মিসিসিপির পররাষ্ট্রমন্ত্রী মাইকেল ওয়াটসন এক বিবৃতিতে জানিয়েছেন, অঙ্গরাজ্যের ৮২টি কাউন্টির মধ্যে ৭০টি তাদের অনানুষ্ঠানিক নির্বাচনী ফল রাজ্যের নির্ধারিত ব্যবস্থায় জমা দিয়েছে। নির্বাচনের দিন থেকে ১০ দিনের মধ্যে সব কাউন্টিকে চূড়ান্ত ফল তাঁর দপ্তরে পাঠাতে হবে।

ওয়াটসন আরও জানান, ডাকযোগে পাঠানো প্রায় ৩ হাজার ৬০০টি অনুপস্থিত ভোট এখনও গ্রহণ করা হয়নি। এছাড়া, হলফনামার মাধ্যমে দেওয়া কিছু ভোট যাচাই ও গণনার অপেক্ষায় রয়েছে, যা এখনও জানা যায়নি। আগামী ১০ দিনের মধ্যে এসব ভোটের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

সূত্র: আলজাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%