ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

গাজীপুর মেট্রোর কমিশনার আশিকসহ আরও গুরুত্বপূর্ণ পদে রদবদল


গাজীপুর মেট্রোর কমিশনার আশিকসহ আরও গুরুত্বপূর্ণ পদে রদবদল

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি (সাবেক র‌্যাব) এর মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ।

এছাড়া, শিল্প পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (অতিরিক্ত আইজিপি) ইসরাইল হাওলাদার।

মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে এই তথ্য প্রকাশ করা হয়।

আরও পড়ুন: সাদেক হোসেন খোকার সপ্তম মৃত্যুবার্ষিকী আজ, স্মরণে নানা আয়োজন

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এসআরবি মহাপরিচালক আহসান হাবীব পলাশকে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদকে এসআরবি ডিজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি মো. সায়েদুর রহমানকে হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, শিল্পপুলিশের অতিরিক্ত আইজিপি গাজী জসীম উদ্দিনকে পুলিশ টেলিকম সংস্থায় নিয়োগ করা হয়েছে, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং রেলওয়ে পুলিশের ডিআইজি মীর আশরাফ আলীকে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে নিয়োগ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনে প্রতিষ্ঠানের ঋণচাপে সংকট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৫ পি.এম


চীনে প্রতিষ্ঠানের ঋণচাপে সংকট

চীনে আবাসন খাতের নজিরবিহীন সংকটের মধ্যে নতুন এক সমস্যা হিসেবে দেখা দিয়েছে—স্থানীয় সরকারের মালিকানাধীন বৃহত্তম শিল্পগোষ্ঠীর আটকে থাকা ঋণ। এই প্রতিষ্ঠানের মোট ঋণের পরিমাণ ৪১৩ বিলিয়ন ইউয়ানে, যা প্রায় ৬২ বিলিয়ন ডলার।

ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তি ও কর্মকর্তাদের মাধ্যমে জানা গেছে, দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশভিত্তিক প্রতিষ্ঠান ঝুহাই হুয়াফা সম্প্রতি দুটি ট্রাস্ট পণ্যের অর্থ পরিশোধে ব্যর্থ হয়েছে, যেগুলোর পরিশোধের মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। ৩৩০ মিটার উচ্চতার ঝুহাই টাওয়ার নির্মাণে ভূমিকা রাখা প্রতিষ্ঠানটি অন্তত তিনটি ব্যাংকের কাছ থেকে ঋণের মেয়াদ বাড়ানোর অনুরোধও করেছে।

চীনের আবাসন খাতের ঋণসংকট কয়েক বছর ধরে চলমান, এবং এটি এখন ছড়িয়ে পড়ছে। যদিও সম্প্রতি দেশটির আবাসন বাজারে কিছু স্থিতিশীলতার লক্ষণ দেখা গেছে। ব্লুমবার্গ জানাচ্ছে, হুয়াফা চীনে ২০০টিরও বেশি আবাসিক প্রকল্প নির্মাণ করেছে। প্রতিষ্ঠানটির অক্টোবরে প্রকাশিত নথি অনুযায়ী, গত মার্চ পর্যন্ত ব্যাংক ও ট্রাস্ট ঋণ এবং বন্ডসহ সুদযুক্ত দায়ের পরিমাণ ছিল ৪১৩ বিলিয়ন ইউয়ান (৬১ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার)।

ঋণ গবেষণাকারী প্রতিষ্ঠান রেটিংডগের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ইয়াও ইউ মন্তব্য করেন, হুয়াফা চীনের অন্যান্য আবাসন নির্মাতা প্রতিষ্ঠানের মতো চ্যালেঞ্জের সম্মুখীন। তবে স্থানীয় অর্থনীতিতে এই প্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই স্থানীয় সরকারের সহায়তা পাওয়ার সম্ভাবনা বেশি।

তিনি আরও জানান, হুয়াফার বন্ডের শেষ পর্যন্ত ঋণ পরিশোধের সম্ভাবনা নিয়ে অতিরিক্ত হতাশ হওয়ার কারণ নেই। কিন্তু এই খবরের পরও প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্ট বন্ড ও শেয়ারের দামে তীব্র পতন ঘটে। মাত্র কয়েক দিন আগে প্রতিষ্ঠানটি অভ্যন্তরীণ বাজারে এক বিলিয়ন ইউয়ানের একটি ঋণপত্র তুলনামূলক কম ২ দশমিক ০৭ শতাংশ সুদে ছেড়েছিল। মঙ্গলবার হুয়াফার অফশোর বাজারে ইউয়ান-নির্ধারিত একটি বন্ডের দাম রেকর্ড ১৭ শতাংশ কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া যায়, ফলে বন্ডটির দাম অভিহিত মূল্যের প্রায় ৭৪ শতাংশে নেমে আসে।

ব্লুমবার্গ জানাচ্ছে, হুয়াফার আবাসন খাতের সহযোগী প্রতিষ্ঠান ঝুহাই হুয়াফা প্রপার্টিজের শেয়ারের দাম মঙ্গলবার সাংহাইয়ে সর্বোচ্চ ৮ দশমিক ৯ শতাংশ কমে যায়। এতে লেনদেন চলাকালে শেয়ারটির দাম এক মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়।

শেনঝেনের একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের আংশিক মালিকানাধীন ভ্যাঙ্ক কোং লিমিটেডের সঙ্গে হুয়াফার পার্থক্য হলো, হুয়াফার সম্পূর্ণ মালিক গুয়াংডং প্রাদেশিক সরকার। প্রতিষ্ঠানের প্রায় ৯৩ দশমিক ৫ শতাংশ মালিকানা ঝুহাইয়ের রাষ্ট্রায়ত্ত সম্পদ তদারকি ও প্রশাসন কমিশনের হাতে। বাকি অংশের মালিক প্রাদেশিক অর্থ বিভাগ। ঋণের ভার, মুনাফা অর্জনের সক্ষমতা কমে যাওয়া এবং বহিরাগত অর্থায়নের ওপর উচ্চ নির্ভরশীলতা সত্ত্বেও চীনের স্থানীয় ঋণমান নির্ধারণকারী প্রতিষ্ঠান চায়না লিয়ানহে ক্রেডিট রেটিং চলতি বছরের শুরুতে হুয়াফার ‘এএএ’ ঋণমান বহাল রাখে।

প্রতিষ্ঠানটি জানায়, ঝুহাইয়ের একটি প্রধান শিল্পগোষ্ঠী হিসেবে হুয়াফার অবস্থানের কারণে স্থানীয় সরকারের কাছ থেকে শক্তিশালী সহায়তা পাওয়ার প্রত্যাশা রয়েছে।

এদিকে, পাঁচ বছর ধরে ধারাবাহিকভাবে দরপতনের পর গত মাসে চীনে বাড়ির দাম কমার গতি কিছুটা ধীর হয়েছে। এতে আবাসন বাজার ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা নিয়ে আশা তৈরি হয়েছে। অর্থনীতিকে সহায়তা করার প্রচেষ্টা জোরদার করতে সম্প্রতি চীন সরকার বন্ধকী ঋণে ভর্তুকি এবং ব্যাংকঋণ নীতিতে পরিবর্তনের পদক্ষেপ নিয়েছে।

২০২৫ সালে হুয়াফা তার মোট আয়ের প্রায় অর্ধেক আবাসন উন্নয়ন ও নগর পরিচালনা কার্যক্রম থেকে অর্জন করবে। পাশাপাশি প্রতিষ্ঠানটি আর্থিক সেবা ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতেও ব্যবসা পরিচালনা করে। মুনাফার ওঠানামার প্রধান কারণ হিসেবে প্রতিষ্ঠানটি আবাসন খাতের মন্দাকে দায়ী করেছে। গত বছর প্রতিষ্ঠানটি মোট ১৬ দশমিক ৯ বিলিয়ন ইউয়ান লোকসানের কথা জানায়। চলতি বছরের মার্চ পর্যন্ত এর মোট সম্পদের পরিমাণ ছিল প্রায় ৭৬৫ বিলিয়ন ইউয়ান।

ব্লুমবার্গ ইন্টেলিজেন্সের ঋণ বিশ্লেষক অ্যান্ড্রু চ্যান বলেন, বাড়ি ক্রেতাদের মধ্যে দুর্বল আগ্রহ, আবাসন বিক্রি কমে যাওয়া এবং অনেক আঞ্চলিক সরকারের সীমিত আর্থিক সক্ষমতার কারণে স্থানীয় সরকার-সমর্থিত চীনা আবাসন নির্মাতারা চাপের মধ্যে থাকবে বলে ধারণা করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের সমর্থনপুষ্ট রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের বিপরীতে এসব প্রতিষ্ঠানের অর্থায়ন পাওয়ার সুযোগ এবং পুনঃঅর্থায়নের ক্ষেত্রে সহায়তা তুলনামূলকভাবে দুর্বল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফুটবলাররা বিশ্বকাপে রানার্স আপ হওয়ায় পেলেন বড় পুরস্কার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৬ পি.এম


ফুটবলাররা বিশ্বকাপে রানার্স আপ হওয়ায় পেলেন বড় পুরস্কার

বাংলাদেশ দল আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল ফেস্টিভ্যালে অংশগ্রহণ করে। সেখানে তারা অসাধারণ ফুটবল প্রদর্শন করে রানার্স আপ হয়ে দেশে ফিরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এই সাফল্যের জন্য ফুটবলাররা একটি বড় সংবর্ধনা পেয়েছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) ফেডারেশন প্রাঙ্গনে ফুটবলারদের জন্য একটি জমকালো আয়োজনের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়।

এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ফুটবলারদের জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১ লাখ টাকা করে আর্থিক পুরস্কার ঘোষণা করেন।

বাফুফে সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী আজ এই দলের খেলোয়াড়, কোচিং স্টাফসহ সকলকে ৫০ হাজার টাকা করে প্রদান করেন। ফাইনালে সেন্ট্রাল আফ্রিকার বিরুদ্ধে হারের পর তিনি ১০ লাখ টাকা বোনাসের ঘোষণা দেন।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, "ফলাফল যাই হোক কিংবা অবস্থান, আমাদের ফুটবলারদের সম্ভাবনা রয়েছে, সেটা সত্যি। তাদের উৎসাহিত করতেই আমি এসেছি। দীর্ঘমেয়াদে প্রশিক্ষণ করে তারা যেন বড় ফুটবলার হতে পারে, এই বিষয়টি বাফুফে দেখবে। মন্ত্রণালয় থেকেও আমরা প্রয়োজনীয় সহায়তা করব।"

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল মন্তব্য করেন, "আমরা তৃণমূল ফুটবল নিয়ে কাজ করছি। বিশ্বকাপে আমাদের ছেলেদের এই পারফরম্যান্স সেটারই প্রদর্শন। প্রায় এক বছর সময় নিয়ে দেশব্যাপী অ-১৫ টুর্নামেন্ট হয়েছে। এরপর বাছাই করে সেখান থেকে ক্যাম্প করেই বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ করেছে। আমরা অনুশীলনের ধারাবাহিকতা বজায় রাখব। মাননীয় মন্ত্রী আমাদের পাশে রয়েছেন।"

আজারবাইজানের টুর্নামেন্টটি মূলত একটি ফেস্টিভ্যাল। তরুণ প্রজন্মকে ফুটবলে আকৃষ্ট করা এবং মান উন্নয়নের জন্য এই প্রচেষ্টা ফিফার। এই আসরে মূল চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। বাংলাদেশ ১৮৭ দেশের মধ্যে ১৩০ তম স্থান অধিকার করেছে। তবুও বাফুফে এই অর্জনকে অনেক বড় করে দেখে এমন অনুষ্ঠানের আয়োজন করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় স্ত্রী নিহত, স্বামী ও সন্তান আহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৭ পি.এম


ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় স্ত্রী নিহত, স্বামী ও সন্তান আহত

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাসের চাপায় জুঁথি আক্তার (২২) নামের এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন জুঁথি আক্তারের স্বামী জাকির হোসেন এবং দেড় বছর বয়সী শিশু জায়ান আহমেদ। মঙ্গলবার (২ নভেম্বর) বিকেল ৫টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পীরবাড়িতে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত জুঁথি আক্তার জেলার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের চুন্টা গ্রামের মোঃ হুমায়ুন মিয়ার কন্যা। তিনি স্বামী ও সন্তানসহ ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা সিইউ অফিস এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে ব্রাহ্মণবাড়িয়ায় আসা টি.এ পরিবহনের একটি যাত্রীবাহী বাস পীরবাড়ি এলাকায় প্রবেশ করার সময় বিপরীতমুখী একটি ব্যাটারি চালিত অটোরিকশাকে চাপা দেয়।

এ দুর্ঘটনায় অটোরিকশায় থাকা জুঁথি আক্তার এবং তার স্বামী ও সন্তান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জুঁথি আক্তারকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। এদিকে, ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে ব্যাপক ভাঙচুর চালায়।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বাসটিকে আটক করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে গেছে। নিহত যাত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাকার লোভ সামলাতে পারিনি, স্বীকারোক্তি দিলেন রিয়া

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৮ পি.এম


টাকার লোভ সামলাতে পারিনি, স্বীকারোক্তি দিলেন রিয়া

সাবেক সংসদ সদস্য শাম্মী আহম্মেদের স্বামী সিদ্দিক আবু জাফরের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে পিবিআই ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে। এই ছয়জনের মধ্যে আবদুর রাজ্জাক ওরফে রিয়াদ রয়েছেন, যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে পরিচিত। তদন্তে দেখা গেছে, চাঁদা দাবি, গ্রেপ্তারের ভয় দেখিয়ে ১০ লাখ টাকা আদায় এবং সেই অর্থ নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার সত্যতা পাওয়া গেছে।

২০২৫ সালের ১৬ জুলাই রাতে শাম্মী আহম্মেদকে গ্রেপ্তারের উদ্দেশ্যে পুলিশকে সঙ্গে নিয়ে রিয়াদ ও জানে আলম অপু তার গুলশানের বাসায় যান। তল্লাশির সময় শাম্মীকে না পেয়ে পুলিশ চলে যাওয়ার পর, ওই দুই ব্যক্তি পুনরায় পুলিশ ছাড়া বাসায় প্রবেশ করেন।

চার্জশিটে উল্লেখ করা হয়েছে, বাসার মালিক সিদ্দিক আবু জাফরকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে গ্রেপ্তারের ভয় দেখিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। ভয়ের কারণে তিনি তাৎক্ষণিকভাবে ১০ লাখ টাকা দিতে বাধ্য হন। পিবিআইয়ের কাছে ওই টাকা গ্রহণের ভিডিও ফুটেজও রয়েছে।

২৬ জুলাই বাকি ৪০ লাখ টাকা আদায়ের জন্য আসামিরা পুনরায় ওই বাসায় গেলে, মালিকের অভিযোগের ভিত্তিতে পুলিশ রিয়াদসহ পাঁচজনকে হাতেনাতে আটক করে। পরে ডিবির সহায়তায় পলাতক জানে আলম অপুকেও গ্রেপ্তার করা হয়।

প্রধান আসামি আবদুর রাজ্জাক রিয়াদ এবং অপর আসামি জানে আলম অপু আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে চার্জশিটে উল্লেখ রয়েছে। জবানবন্দিতে রিয়াদ বলেন, “আমি গরিবের ছেলে, টাকার লোভ সামলাতে পারিনি।” তিনি চাঁদা চেয়েছিলেন বলে জানান।

অপুর জবানবন্দি অনুযায়ী, আদায়কৃত ১০ লাখ টাকা নিজেদের মধ্যে ভাগ করে নেওয়া হয়। সেই টাকা দিয়ে অপু একটি নতুন মোটরসাইকেল কিনেছিলেন এবং কিছু টাকা দিয়ে ধারদেনা শোধ করেছেন।

তদন্তে উঠে এসেছে যে, ৫ আগস্টের পর রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে আসামিরা নিজেদের সমন্বয়ক পরিচয় দিয়ে পুলিশের সঙ্গে সখ্য গড়ে তোলেন। এরপর বিভিন্ন ব্যক্তিকে হয়রানি ও ভয় দেখিয়ে চাঁদা আদায় করতেন তারা।

পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা এসআই ফিরোজ আহমেদ মুন্সী গত ১৫ অক্টোবর ৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন। মামলাটিতে একজন আসামি শিশু হওয়ায় তার বিচার শিশু আদালতে হবে। আগামী ১০ নভেম্বর মামলার অভিযোগপত্র গ্রহণের শুনানির দিন ধার্য করা হয়েছে। বর্তমানে সব আসামি জামিনে রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%