০৩:৫৫ পি.এম
নরসিংদীর রায়পুরার আধিপত্য বিস্তারের জেরে বাড়িতে ঢুকে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়ে কৃষক মোমেন মিয়া (৬০) নিহত হয়েছেন। এ সময় আরও ৫ জন আহত হয়েছেন।
রোববার (২ আগস্ট) সকাল ৯টার দিকে রায়পুরা উপজেলার চরাঞ্চলের চাঁনপুর ইউনিয়নের সদাগরকান্দি গ্রামে ঘটনাটি ঘটে।
নিহত মোমেন মিয়া সদাগরকান্দি গ্রামের মৃত ধন মিয়ার ছেলে। আহতদের মধ্যে রয়েছেন একই গ্রামের সরকার বাড়ির শহীদ মিয়ার ছেলে মো: নাজমুল (৩৫) এবং অন্যান্য আহতদের পরিচয় এখনও প্রাথমিকভাবে নিশ্চিত করা যায়নি।
আরও পড়ুন: জিয়ানগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ এবং শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান বিতরণ
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মজিবুর রহমান নিহতের তথ্যটি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সদাগরকান্দি গ্রামের বাসিন্দা মোমেন সরকারের বাড়ি ও একই গ্রামের উত্তর পাড়ার বাসিন্দা সাবেক মেম্বার আবুল কাশেম সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। এ বিরোধের কারণে শনিবার সকাল ৯টার দিকে কাশেম মেম্বার ও ফরিদের পক্ষের লোকজন আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রধারী ২০-২৫ জনের একটি দল চেয়ারম্যান সমর্থক কৃষক মোমেন মিয়ার বাড়িতে হামলা চালায় এবং পরে পালিয়ে যায়। হামলার এ সময় মোমেন মিয়া গুলিবিদ্ধ হন এবং ৬ জন আহত হন। রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরে চিকিৎসক মোমেন মিয়াকে মৃত ঘোষণা করেন।
এ প্রসঙ্গে চাঁনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমেন সরকার বলেন, পূর্ব পাড়ার কাশেম ও দক্ষিণ পাড়ার ফরিদের লোকেরা একতরফা ঘরে ঢুকে গুলি করেছে। এলাকার ঝগড়া হতে পারে এমনটি এমপি সাহেবকে কেন জানালাম সেজন্য ক্ষিপ্ত হয়ে তারা গুলি করে মোমেনকে হত্যা করেছে এবং ৫-৭ জনকে আহত করেছে। তারা অস্ত্রসজ্জিত হয়ে আমাদের লোকজনকে ডাকাডাকি করেছে সংঘর্ষ করার জন্য, কিন্তু আমাদের পক্ষের লোকজন সংঘর্ষে জড়িত না হয়ে বাড়ি ছেড়ে দূরে ছিলেন। তারপরও তারা এমন হতাহতের ঘটনা ঘটিয়েছে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে এবং এলাকায় পরিস্থিতি স্বাভাবিক। দুই পক্ষের মধ্যে পূর্ব বিরোধ নিয়ে একজন নিহতের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
আরও পড়ুন: চরখিরাটীতে সেরা পাঠকদের বই ও গাছের চারা দিল বসুন্ধরা শুভসংঘ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন