ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

দেশজুড়ে হঠাৎ সতর্কতা জারির কারণ জানালেন ডিবিপ্রধান


দেশজুড়ে হঠাৎ সতর্কতা জারির কারণ জানালেন ডিবিপ্রধান

রাজধানী ঢাকা এবং দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক বোমা আতঙ্ক এবং সন্দেহজনক বস্তু উদ্ধার হওয়ার ঘটনার প্রেক্ষাপটে পুলিশকে যে সতর্কতা জারি করা হয়েছে তা কোনও নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নয়। বরং, এটি নিয়মিত নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে একটি 'রিমাইন্ডার' বলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার এবং ডিবিপ্রধান মো. শফিকুল ইসলাম জানিয়েছেন।

রোববার (২ আগস্ট) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিবিপ্রধান মন্তব্য করেন, "আমরা তো জনগণের জানমালের নিরাপত্তা বিধান করে থাকি। পুলিশের পাশাপাশি আমাদের নিজেদের নিরাপত্তাটাও দেখতে হয়, কাজেই এই সতর্কতা আমরা সবসময় দিয়ে থাকি।" তবে, সম্প্রতি যে কয়েকটি বোমার বিষয়ে তথ্য পাওয়া গেছে এবং কিছু গুজব ছড়ানো হচ্ছে, সেসব বিষয় নিয়ে তারা তৎপর। তিনি আরও বলেন, "সব মিলিয়ে আমাদের নিজেদের নিরাপত্তাটা যেন বজায় থাকে। এজন্য এমন সতর্কতা বিভিন্ন সময় দেওয়া হয়।"

আরও পড়ুন: আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্ত চূড়ান্ত, নতুন ভবন ৩১ একরে নির্মিত হবে

তিনি বলেন, "আগেও এমন নির্দেশনা দেওয়া হয়েছে, যেন পুলিশের সব যানবাহন থেকে শুরু করে স্থাপনা যেন নিরাপদ থাকে। তাই পুলিশকে আবারও নির্দেশনা দিয়ে রিমাইন্ডার দেওয়া হয়েছে, যেন পুলিশ অধিক সতর্ক থাকে।"

মো. শফিকুল ইসলাম উল্লেখ করেন, "যেহেতু ইদানিং বিভিন্ন সত্য মিথ্যা মিলে একটা ঘটনা ঘটানোর চেষ্টা করা হয়েছে, সেজন্য একটা সতর্কতা জারি করা হয়েছে। এটি একটি রিমাইন্ডার।"

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলার কোনো সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য রয়েছে কিনা এ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, "ওরকম স্পেসিফিক কিছু নেই। তবে, আমরা সবসময় সতর্ক থাকি। আমাদের যারা সিনিয়র অফিসার আছেন তারা আমাদের সুপারভাইজার। আমরা যারা ফিল্ডে বিচরণ করি, তারা যেন আরেকটু সতর্ক থাকি সেই জন্য রিমাইন্ডার।"

এ সময় মতিঝিলের ছাতা বোমা নিয়ে প্রশ্ন করা হলে, ডিবিপ্রধান বলেন, "এটার তদন্ত সিটিটিসি করছে, আমরা আসলে ছায়া তদন্ত করছি। এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের শনাক্ত করে আমরা গ্রেপ্তারের চেষ্টা করছি। এ বিষয়ে আমাদের তদন্ত চলমান রয়েছে, তাই এখন কিছু বলা যাবে না।"

আরও পড়ুন: মোটরসাইকেল চালকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ

এই ছাতা বোমার পেছনে জড়িত কোনো সংগঠনের নাম পাওয়া গেছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, "এরকম দুই একজন তো থাকবে। এটা তো ধরেন, একক ব্যক্তি হিসেবে কেউ করবে না। কেউ করলে কোনো একটা ম্যান্ডেট প্রচার বা তার মতাদর্শ প্রচারের জন্য এরকম কর্মকাণ্ড করে থাকে।"

এর আগে, শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দপ্তরের অপারেশনস নিয়ন্ত্রণকক্ষ থেকে মাঠপর্যায়ের সব ইউনিটে একটি জরুরি বার্তা পাঠিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়।

বার্তায় বলা হয়, উগ্রবাদী সংগঠনের সদস্য বা দুর্বৃত্তরা পুলিশের ব্যবহৃত জিপ, পিকআপ, বাসসহ বিভিন্ন যানবাহনকে হামলার লক্ষ্যবস্তু করতে পারে। এ কারণে ডিউটিরত কোনো যানবাহন সাময়িকভাবে থামালে নিরাপদ স্থানে পার্ক করতে হবে এবং পুলিশের নজরদারির মধ্যে রাখতে হবে। পাশাপাশি ডিউটি শেষে থানা, পুলিশ লাইনস ও অফিস প্রাঙ্গণে রাখা গাড়িগুলোর নিরাপত্তা বাড়াতে নিয়মিত টহল, নজরদারি এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু শনাক্তে বিশেষ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সফর শুনে ভাঙল ঘুম, বালু দিয়ে ময়লার ভাগাড় গায়েবের চেষ্টা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর বিষয়ে সুখবর জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০৪:০২ পি.এম


মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর বিষয়ে সুখবর জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দীর্ঘদিন ধরে শ্রমবাজার বন্ধ থাকা মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক পাঠানোর প্রক্রিয়া আগামী মাসের শেষ সপ্তাহে শুরু হবে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

রোববার (2 আগস্ট) রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিতে ২০২৬–৩০ সাল মেয়াদে জাতীয় কর্মপরিকল্পনা’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই তথ্য দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন অনুষ্ঠানে বলেন, বাংলাদেশ থেকে যারা বিদেশে যাবেন, তাদের সাংস্কৃতিক বোধগম্যতা, ভাষার দক্ষতা ও টেকনিক্যাল জ্ঞান বাড়ানোর চেষ্টা করার জন্য সরকার কাজ করছে।

প্রতিমন্ত্রী নুরুল হক নুর এসময় বলেন, অভিবাসন খাতে দুষ্টু চক্রের সাথে যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। তারা মধ্যপ্রাচ্যে ঢুকতে আন্দামান থেকে থাইল্যান্ড হয়ে মানবপাচার করে আসছিলো।

এসময় প্রতিমন্ত্রী জানান, জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে ভোগান্তি দূর করতে সরকার প্রবাসী কার্ড চালু করতে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাইস কুকারে রান্না করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু গৃহবধূর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০৪:০৩ পি.এম


রাইস কুকারে রান্না করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু গৃহবধূর

চুয়াডাঙ্গায় ভাত রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে।

রোববার (২ আগস্ট) সকালে আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামে এই মারাত্মক দুর্ঘটনাটি ঘটে।

নিহত নারীর নাম শাহারন খাতুন (৪০) এবং তিনি একই গ্রামের মাসুদ হোসেনের স্ত্রী।

স্থানীয়রা জানান, মহিলা সকালে পরিবারের জন্য রাইস কুকারে ভাত রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনই বৈদ্যুতিক সংযোগ দেওয়ার সময় বোর্ডটি ভেঙে তার হাতের সঙ্গে খুলে যায়। এর ফলে, বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

পরে দেখা যায়, তিনি ঘরের মেঝেতে বিদ্যুতের তার হাতে জড়ানো অবস্থায় পড়ে আছেন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, এই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবার মোটরসাইকেলের সামনেও বসছে নম্বর প্লেট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০৪:০৪ পি.এম


এবার মোটরসাইকেলের সামনেও বসছে নম্বর প্লেট

সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মোটরসাইকেলকে এআই ক্যামেরার আওতায় আনতে যাচ্ছে। এ জন্য মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট লাগানোর উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

বিআরটিএ জানিয়েছে, এআই ভিত্তিক ট্রাফিক নজরদারি ব্যবস্থা ফাঁকি দিতে কিছু চালক মোটরসাইকেলের নম্বরপ্লেটের তিনটি ডিজিট (সংখ্যা) ঢেকে রেখে সড়কে চলাচল করছে। এ ধরনের পরিস্থিতিতে, মোটরসাইকেলের নম্বর প্লেট যদি পেছনে থাকে তবে ট্র্যাফিক আইন ভাঙলে এআই ক্যামেরা কখনও কখনও তা সঠিকভাবে শনাক্ত করতে পারে না।

এই কারণেই মোটরসাইকেলের নম্বর প্লেট সামনে লাগানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে এ বিষয়টি বাস্তবায়ন করতে বিআরটিএ এবং সংশ্লিষ্টরা কয়েক দফা বৈঠকও করেছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৬ সালের জুন মাস নাগাদ দেশে বর্তমানে নিবন্ধিত মোট মোটরসাইকেলের সংখ্যা ৪৯ লাখ ৯৭ হাজার ৯০ টি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কারাগারে দাঙ্গার পর শ্রীলঙ্কায় সেনা মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০৪:০৫ পি.এম


কারাগারে দাঙ্গার পর শ্রীলঙ্কায় সেনা মোতায়েন

 শ্রীলঙ্কার একটি অতিরিক্ত বন্দিভর্তি কারাগারে দাঙ্গার পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রোববার কয়েক শত সেনাসদস্য ও এলিট কমান্ডো মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় একজন বন্দি নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং আরও ছয়জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছেন।

পুলিশের উপ-মহাপরিদর্শক সঞ্জীবা মেদাওয়াত্তে বলেছেন, রাজধানী কলম্বোর উপকণ্ঠে অবস্থিত মাহারা কারাগারের ভিতরে শনিবার বন্দিরা একাধিক ভবন ভাঙচুর করার পরবর্তী পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

কলম্বো থেকে বার্তা সংস্থা এএফপি এই খবরটি প্রকাশ করেছে।

কারাগারের বাইরে সাংবাদিকদের মেদাওয়াত্তে বলেন, ‘শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং বন্দিদের নিজ নিজ সেলে পাঠাতে আমরা সশস্ত্র বাহিনী ও স্পেশাল টাস্ক ফোর্সের কমান্ডোদের সহায়তা নিয়েছি।’

২০২০ সালের নভেম্বরে একই কারাগারে দাঙ্গার ঘটনায় গুলিতে ১১ বন্দি নিহত হওয়া এবং প্রায় ১২০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছিল।

সর্বশেষ এই অস্থিরতার মাত্র এক মাস আগে একই অঞ্চলের আরেকটি কারাগারে দাঙ্গায় ১০ জন কারারক্ষী এবং ২১ জন বন্দি নিহত হয়েছিল।

মেদাওয়াত্তে আরও বলেন, মাহারা কারাগারের বন্দিরা রান্নাঘর, হাসপাতাল, নবনির্মিত পুনর্বাসন ভবন এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে।

৪ হাজার ১০০ বন্দি ধারণক্ষমতার এই কারাগারটির ধারণক্ষমতার যা প্রায় চার গুণ কম। দেশে বেশিরভাগ কারাগারেই একই ধরণের অতিরিক্ত বন্দির চাপ বিদ্যমান রয়েছে।

গত মাসে কর্তৃপক্ষ পরিত্যক্ত সরকারি ভবনগুলোকে কারাগারে রূপান্তরের জন্য পরিকল্পনার ঘোষণা দিয়েছে।

শ্রীলঙ্কার কারাগারগুলোতে থাকা বন্দিদের তিন-চতুর্থাংশেরও বেশি বিচারাধীন অবস্থায় রয়েছে। তাদের অধিকাংশই মাদক-সংশ্লিষ্ট মামলায় আটক রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%