প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জেলার কলাপাড়া উপজেলার জেলের জালে ধরা পড়েছে ২৬ কেজি ওজনের একটি সামুদ্রিক ভোল মাছ। পরে মাছটি আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিলামের মাধ্যমে ৩৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
গতকাল শনিবার মাছটি অবতরণ কেন্দ্রে আনা হলে সেটি দেখতে জন্য জেলে, মাছ ব্যবসায়ী ও স্থানীয় মানুষের ভিড় জমেছে। মাছটির প্রতি কেজির দাম পড়েছে ১ হাজার ৩৪৬ টাকা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এমবি সিফাত নামে একটি মাছ ধরার ট্রলারের জেলে রহিম মাঝি বঙ্গোপসাগরের সোনারচর এলাকায় জাল ফেললে মাছটি ধরা পড়ে। পরে মাছটি আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের সিফাত এন্টারপ্রাইজ আড়তে নেয়া হলে উন্মুক্ত নিলামের মাধ্যমে ৩৫ হাজার টাকায় বিক্রি হয়।
জেলে রহিম মাঝি বলেন, জাল তুলে দেখি অন্যান্য মাছের সাথে একটি বড় মাছও উঠেছে। পরে এটি ভোল মাছ বলে নিশ্চিত হই। এমন বড় ভোল সচরাচর ধরা পড়ে না।
মাছটির ক্রেতা আড়তদার মো. মিজানুর রহমান জানান, আকার ও মান ভালো হওয়ায় মাছটি ৩৫ হাজার টাকায় কেনা হয়েছে। এটি ঢাকার একটি পাইকারি বাজারে পাঠানো হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন