০২:৪৩ পি.এম
কদিন বাদেই বসতে চলেছে বিশ্বকাপ ফুটবলের মহা আসর। এই আসরের মধ্যেই ফুটবল উন্মাদনায় ভাসছেন ভক্তরা। তবে নিজের দেশ খেলতে পারলেও এবারের ফিফা বিশ্বকাপে পাওয়া যাবে বাংলাদেশের যোগসূত্র। উদ্বোধনী আয়োজনে পারফর্ম করবেন বাংলাদেশি-আমেরিকান ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয়। শুধু তাই নয়, ফিফার অফিশিয়াল অ্যালবামেও স্থান পেয়েছেন এই শিল্পী।
সঞ্জয় এই সুখবরটি এক ফেসবুক পোস্টের মাধ্যমে তার ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছেন। সঞ্জয় একথা জানিয়েছেন যে, দীর্ঘদিনের অপেক্ষার পর এই অর্জন তার কাছে এসেছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান হোসেতে বিভিন্ন সংস্কৃতির সঙ্গে বেড়ে ওঠার অভিজ্ঞতা থেকেই তিনি সংগীতচর্চা শুরু করেছিলেন। বিশ্বের বড় মঞ্চে গান তৈরির স্বপ্ন দেখতেন বলেও তিনি উল্লেখ করেছেন।
সঞ্জয় লেখেন, "বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে পারফর্ম করার সুযোগ পাওয়া এবং একই সঙ্গে অফিশিয়াল অ্যালবামের অংশ হতে পারা অত্যন্ত গর্বের বিষয়। এই অর্জন শুধু তার একার নয়, বরং এমন সব তরুণের জন্য অনুপ্রেরণা- যাদের স্বপ্ন অনেক বড়, এবং যারা তা পূরণে চেষ্টা করে।"
আরও পড়ুন: "অসহিষ্ণু বক্তব্য রাজনীতিকে ‘পয়েন্ট অফ নো রিটার্ন’-এ নিয়ে যেতে পারে": সৈয়দ এমরান সালেহ প্রিন্স
সঞ্জয় তার পোস্টে আরও জানান, ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিশিয়াল সাউন্ডট্র্যাকে যুক্ত হওয়া তার গানটির শিরোনাম ‘সির সির’। এই প্রকল্পে তার সঙ্গে আরও রয়েছেন নোরা ফাতেহি ও ভেজড্রিমের মতো আন্তর্জাতিক শিল্পীরা।
একই অ্যালবামে বিশ্বখ্যাত রক ব্যান্ড ‘দ্য রোলিং স্টোনস’, পপ তারকা ‘শাকিরা’, রেগেটন কিংবদন্তি ‘ড্যাডি ইয়াঙ্কি’ এবং আফ্রোবিটস তারকা ‘বার্না বয়’ ও ‘রেমা’-র মতো বৈশ্বিক মিউজিক আইকনদের গানও স্থান পেয়েছে।
যৌথভাবে এবার ফিফা ফুটবল বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। তিন দেশে আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করেছে।
তিন দেশে উদ্বোধনী ম্যাচগুলোর আগে পারফর্ম করার জন্য বিভিন্ন দেশের শিল্পীদের ইতিমধ্যে চূড়ান্ত করেছে ফিফা। তালিকায় আছেন বাংলাদেশের তরুণ গায়ক ও ডিজে সঞ্জয়।
আরও পড়ুন: আনোয়ারায় কেইপিজেড ও চায়না ইকোনমিক জোন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী
সে পারফর্ম করবেন মার্কিন পপ তারকা কেটি পেরি এবং দক্ষিণ কোরিয়ার ব্ল্যাকপিঙ্ক সদস্য লিসার মতো তারকাদের সঙ্গে। শ্রীমঙ্গলে জন্ম হলেও সঞ্জয়ের শৈশব কেটেছে চট্টগ্রামের লাভ লেন এলাকায়। পরে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন