ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

ফাঁকা জালেও গোল করতে ব্যর্থ সুইজারল্যান্ডের মিডফিল্ডার রিডার


ফাঁকা জালেও গোল করতে ব্যর্থ সুইজারল্যান্ডের মিডফিল্ডার রিডার

বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে আলজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে সুইজারল্যান্ড।

টানা চতুর্থবারের মতো নকআউটের দ্বিতীয় ধাপে উঠেছে সুইসরা। একই সঙ্গে ৮৮ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে জয়ের স্বাদও পেল তারা।

তবুও, ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনায় এসেছে সুইস মিডফিল্ডার ফাবিয়ান রিডারের অবিশ্বাস্য এক গোল মিস।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের লড়াই বদলে দিচ্ছে সুপ্রিম কোর্ট

ম্যাচের শেষ দিকে সুইজারল্যান্ড ২-০ গোলে এগিয়ে ছিল। ছয় গজ বক্সের ভেতরে একেবারে ফাঁকা অবস্থায় বল পান রিডার। সামনে গোলরক্ষক কার্যত অবস্থানের বাইরে ছিল এবং গোলপোস্টও ছিল প্রায় অরক্ষিত। সাধারণত এমন সুযোগে গোল হওয়াই নিয়ম।

কিন্তু অবাক করে দিয়ে রিডার শট নেন এতটাই দুর্বলভাবে যে বলটি গিয়ে আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদানের হাতেই চলে যায়। নিশ্চিত গোল হাতছাড়া হওয়ার সেই মুহূর্তটি দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

ফুটবলপ্রেমীদের অনেকেই এটিকে চলতি বিশ্বকাপের সবচেয়ে অবিশ্বাস্য গোল মিসগুলোর একটি হিসেবে আখ্যা দিচ্ছেন। এক্সে (সাবেক টুইটার) এক ব্যবহারকারী লিখেছেন, "সুইজারল্যান্ড-আলজেরিয়া ম্যাচের হাইলাইটস দেখছিলাম। ফাবিয়ান রিডারের এই মিসটা কি বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বাজে গোল মিস? অন্তত সেই আলোচনায় এটি অবশ্যই থাকবে।"

তবে, এই মিসে সুইজারল্যান্ডের জয়ে কোনো প্রভাব পড়েনি। ২-০ গোলের জয় নিয়েই শেষ ষোলো নিশ্চিত করেছে তারা। পরের রাউন্ডে তাদের প্রতিপক্ষ হবে কলম্বিয়া অথবা ঘানা।

আরও পড়ুন: নিরাপদ সড়ক নিশ্চিত করতে আইন প্রয়োগের দাবি জানালো নিসচার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীতে হত্যা মামলার বাদী পরিবারকে আসামি পক্ষের হুমকির অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৬:১৯ পি.এম


রাজবাড়ীতে হত্যা মামলার বাদী পরিবারকে আসামি পক্ষের হুমকির অভিযোগ
 
রাজবাড়ীর পাংশায় জামিন বিশ্বাস হত্যা মামলার আসামিদের পক্ষ থেকে বাদী ও তার পরিবারকে হুমকি প্রদানের অভিযোগ উঠেছে।
শুক্রবার (০৩ জুলাই) সকাল ১১ টায় পাংশা উপজেলার মাজাইল বাজার সংলগ্ন নিহতের বাড়িতে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন নিহতের ছেলে রিপন বিশ্বাস। এ সময় মামলার পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানায় পরিবার।
মামলার বাদী নিহতের ছেলে রিপন বিশ্বাস বলেন, আমার বাবাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। অথচ এই মামলার একজন আসামীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আমি রাত-বিরাতে ভ্যান গাড়ি চালাই, এতে আমার সংসার চলে।
আসামীরা লোকজনের মাধ্যমে মামলা তুলে দেওয়ার জন্য আমাকে ও আমার পরিবারের সদস্যদের বিভিন্ন হুমকি দিচ্ছে। এতে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই আসামিদের দ্রুত গ্রেপ্তার ও জীবনের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাচ্ছি।
নিহতের স্বজন মোঃ মতিউর রহমান মিঠু বলেন, বাংলাট এবং মাজাইল পাশাপাশি দুইটি গ্রাম। মাঝে ছোট্ট নদী রয়েছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাংলাটের লোকজন আমাদের এলাকায় হামলা চালাতে আসে। আমাদের চাচা জামিন বিশ্বাস সেদিন গ্রামের অন্যদের মতো তাদের বাঁধা দিতে গেলে দেশীয় অস্ত্র দিয়ে তাকে নদীর মধ্যে কুপিয়ে মারাত্মক জখম করে। তাকে উদ্ধার করে প্রথমে পাংশা ও পরে ঢাকাতে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সেই রাতে বাংলাটের লোকজন টিক্কার নির্দেশে তাদের গোয়াল ও খড়ির ঘরে আগুন লাগিয়ে দেয়। এর আগের বসত বাড়ি থেকে আসবাবপত্র ও গবাদি পশু আত্মীয়দের বাড়িতে নিয়ে যায়। অথচ এ ঘটনাকে কেন্দ্র করে তারাই আমাদের গ্রামের কয়েকশত নিরীহ মানুষের বিরুদ্ধে অগ্নিসংযোগ ও লুটপাটের মামলা দেয়। তবে আমাদের চাচার হত্যার ঘটনায় আমরা মামলা করলেও কোন আসামি গ্রেপ্তার করেনি পুলিশ। তবে অগ্নিসংযোগ ও লুটপাটের মামলায় পুলিশ আমাদের গ্রামের দুইজন নিরীহ মানুষকে গ্রেপ্তার করেছে।
স্থানীয় বাসিন্দা মোঃ অন্তর বিশ্বাস দাবী করেন, হত্যা মামলার আসামি গ্রেপ্তার না করে পুলিশ, সাজানো অগ্নিসংযোগ ও লুটপাটের মামলার আসামি গ্রেপ্তারে বেশি তৎপর। এতে আমরা রাতে ঘরে থাকতে পারি না। যেহেতু হত্যা মামলার আসামিরা প্রকাশ্যে ঘোরাঘুরি করছে। তারা আবারও আমাদের গ্রামে হামলা ও লুটপাট চালাতে পারে। পুলিশের উদ্ধতন কর্মকর্তাদের কাছে দাবি হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার করে এ অঞ্চলের শান্তি ফিরিয়ে আনবে। 
উল্লেখ্য, গত ২১ জুন রাত ৯ টার দিকে ঢাকার একটি হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় জমিন বিশ্বাসের মৃত্যু হয়। এদিন সকালে দুই গ্রামের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে মারামারি শুরু হলে পাট্টা ইউনিয়নের মাজাইল খালের ভেতর প্রতিপক্ষের লোকজন কুপিয়ে মারাত্মক জখম করে তাকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মনে হচ্ছে এফডিসি পুনরুজ্জীবিত হয়েছে : অনন্ত জলিল

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৬:২০ পি.এম


মনে হচ্ছে এফডিসি পুনরুজ্জীবিত হয়েছে : অনন্ত জলিল

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচনে ভোট দিতে এসে, চলচ্চিত্র অঙ্গনের বর্তমান পরিস্থিতি এবং নতুন নেতৃত্বের প্রতি প্রত্যাশার কথা জানান চিত্রনায়ক অনন্ত জলিল।

চিত্রনায়ক অনন্ত জলিলের মতে, নির্বাচনে যে কোন প্যানেলই জয়ী হোক না কেন, তাদের মূল লক্ষ্য হওয়া উচিত এফডিসিকে আবারও প্রাণবন্ত করে তোলা।

শুক্রবার বিকেলে, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে ভোটাধিকার প্রয়োগ করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এই অভিনেতা।

এবারের নির্বাচনে তারকাপ্রার্থীর সংখ্যা কম এবং অনেক পরিচিত শিল্পী ভোট দিতেও আসেননি—এহেন প্রশ্নের জবাবে অনন্ত বলেন, ‘অনেকে ব্যস্ত হয়ে পড়েছেন, সময় দিতে পারছেন না। কিন্তু এখনো কেউ কেউ নিজেদের মূল্যবান সময় শিল্পী সমিতির জন্য দিচ্ছেন।’

বর্তমান প্রার্থীদের প্রশংসা করে তিনি আরো বলেন, ‘তায়েব ভাই নিবেদিত প্রাণ, জয়, শিবা শানু সাহেব, আরমান ভাই, চুন্নু ভাই, ওনারা তো সব সময় এফডিসির জন্য কাজ করেন।

তারা এফডিসি নিয়ে সবসময় কাজ করেন, তারাই নির্বাচনে দাঁড়িয়েছেন। যারাই জিতুক না কেন, তারা এফডিসি নিয়ে কাজ শুরু করুক।’

এদিন, ভোটকেন্দ্রের পরিবেশ নিয়েও ইতিবাচক মন্তব্য করেন তিনি। অনন্ত বলেন, নির্বাচনের কারণে ‘মনে হচ্ছে এফডিসি পুনরুজ্জীবিত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফুটবল বাংলাদেশ, ব্রাজিল ও আর্জেন্টিনার বন্ধুত্ব আরও দৃঢ় করছে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৬:২২ পি.এম


ফুটবল বাংলাদেশ, ব্রাজিল ও আর্জেন্টিনার বন্ধুত্ব আরও দৃঢ় করছে

 ব্রাজিল ও আর্জেন্টিনার রাষ্ট্রদূতদ্বয় বলেছেন, ফুটবল হল শান্তি, ঐক্য ও জাতির মধ্যে বন্ধুত্ব জোরদারের একটি শক্তিশালী মাধ্যম। রাজধানীতে শুক্রবার বাংলাদেশের প্রথম ‘ইন্টারন্যাশনাল এয়ারলাইনস ফুটবল চ্যাম্পিয়নশিপ (এএফসি) ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠান চলাকালীন তারা এই কথা বলেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক গুলশান ইয়ুথ ক্লাবের কৃত্রিম টার্ফে দুই দিনব্যাপী এই টুর্নামেন্টের উদ্বোধন করেন।

বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম (এটিজেএফবি) ‘ওয়ান স্কাই, ওয়ান ফিল্ড, ওয়ান চ্যাম্পিয়ন’ এই প্রতিপাদ্য নিয়ে টুর্নামেন্টটির আয়োজন করেছে। এতে দেশি ও বিদেশি ১৬টি এয়ারলাইন্স অংশগ্রহণ করেছে।

টুর্নামেন্টের ফাইনালটি অনুষ্ঠিত হবে শনিবার।

বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস বলেন, ব্রাজিলের মানুষের কাছে ফুটবল কেবল একটি খেলা বা প্রতিযোগিতা নয়; এটি আনন্দ, শান্তি ও সম্প্রীতির একটি প্রতীক। তিনি আরো বলেন, জয় অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে আসল সৌন্দর্য খেলার প্রকৃত উপভোগে। প্রতিদ্বন্দ্বিতা অবশ্যই মাঠের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত।

বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা বলেন, ফুটবল হল বিভিন্ন দেশ ও সংস্কৃতির মানুষের মধ্যে একত্রিত হওয়ার একটি শক্তিশালী মাধ্যম। এটি বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যকার সম্পর্ককে আরও সুদৃঢ় করতে সহায়তা করে। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশে ফুটবলের বিকাশ অব্যাহত থাকবে এবং এই ধরনের উদ্যোগ তরুণ ফুটবলারদের স্বপ্ন বাস্তবায়নে অনুপ্রাণিত করবে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, বাংলাদেশে ফুটবল অত্যন্ত জনপ্রিয়। দেশের লাখো সমর্থক আবেগের সঙ্গে ব্রাজিল ও আর্জেন্টিনার খেলা অনুসরণ করে।

এছাড়া টুর্নামেন্টে অংশগ্রহণকারী এয়ারলাইন্সগুলো হলো—বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, নভোএয়ার, এয়ার অ্যাস্ট্রা, এমিরেটস, কাতার এয়ারওয়েজ, সৌদিয়া, টার্কিশ এয়ারলাইন্স, এয়ার অ্যারাবিয়া, ইন্ডিগো, ইথিওপিয়ান এয়ারলাইন্স, এয়ার ইন্ডিয়া, থাই এয়ারওয়েজ, এয়ারএশিয়া, সিল্ক ওয়ে ওয়েস্ট এয়ারলাইন্স এবং ফ্লাইদুবাই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অফিসে অনুপস্থিতির অভিযোগ, তবু নিয়মিত বেতন-ভাতা তুলছেন এমটিইপিআই

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৬:২৬ পি.এম


অফিসে অনুপস্থিতির অভিযোগ, তবু নিয়মিত বেতন-ভাতা তুলছেন এমটিইপিআই

অফিস টাঙ্গাইল, রাজবাড়ীর কালুখালীতে বাস করছেন মোজাহার আলী। তিনি গোপালপুর স্বাস্থ্য কমপ্লেক্সের এমটিইপিআই পদে নিয়মিত বেতন ভাতা তুলছেন। এই বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা। জানা গেছে, মোজাহার আলী টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারী (এমটিইপিআই) হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে মোজাহার আলী অনিয়মিত অফিস করছেন বলে অভিযোগ উঠেছে। অনিয়মিত অফিস করলেও প্রতি মাসে তিনি ঠিকই বেতন ভাতা উত্তোলন করেন। এছাড়াও তিনি কুষ্টিয়া জেলার কুমারখালীতে একই ধরনের কাজে নিয়োজিত ছিলেন। মোজাহার আলীর আরেক সাবেক কর্মস্থল কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও অনিয়মিতভাবে কাজ করার অভিযোগ রয়েছে। সেখানে তিনি নারী কর্মকর্তা-কর্মচারীদের সাথে অশোভন আচরণের অভিযোগের সম্মুখীন হন। রাজবাড়ী সিভিল সার্জন এই অভিযোগটি তদন্ত করেন। তদন্তের পর তাকে বদলী করা হয় টাঙ্গাইল জেলার গোপালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে। যদিও বদলির পরেও কালুখালী স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের সাথে হেয় করার জন্য নানা ষড়যন্ত্র চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ খাইরুল আলম বলেন, "মোজাহার আলী মোল্লা আমার অফিসে যোগদান করার পর থেকে নিয়মিত অফিস করছেন না। তিনি মাঝে মাঝে নিয়ম বহিভূত ভাবে ছুটি কাটান। এ কারণে তাকে দুইবার শোকজ করা হয়েছে। তার বেতন বন্ধ করার জন্য সিভিল সার্জনকে অবগত করা হবে।" কুষ্টিয়ার তদন্ত প্রতিবেদন স্বাস্থ্য অধিদপ্তরে এক বছর আগে এবং রাজবাড়ীর তদন্ত প্রতিবেদন ৬ মাস আগে শৃংখলা শাখায় গেলেও কোন দৃশ্যমান সমাধান পাওয়া যায়নি। প্রশাসনিক কারণে টাঙ্গাইলের গোপালপুরে বদলি হওয়া ছাড়া কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। আবার শোনা যাচ্ছে, মোজাহার আলী মোল্লা কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি হওয়ার জন্য মন্ত্রী পাড়ায় দৌঁড়ঝাপ করে চলেছেন। কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভিযোগকারীরা বলেছেন, "যদি তাকে এখানে পুনরায় বদলি করা হয় তাহলে কর্মস্থলের পরিবেশ অস্বাভাবিক হয়ে উঠবে। আমাদের অনেকের জীবনের নিরাপত্তাও হুমকির মুখে পড়বে।" গোপালপুর স্বাস্থ্য কমপ্লেক্সের এমটিইপিআই মোজাহার আলী মোল্লার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%