১১:৪৩ পি.এম
রাজশাহী মহানগরীতে ‘নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিয়ে প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নগরীর গ্রেটার রোর্ড এলাকায় নবদিগন্ত মহিলা উন্নয়ন সংস্থার কার্যালয়ের সভাকক্ষে গতকাল আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
নবদিগন্ত মহিলা উন্নয়ন সংস্থার রাজশাহী শাখার নির্বাহী পরিচালক রাজিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবদিগন্ত মহিলা উন্নয়ন সংস্থার আইন উপদেষ্টা এ্যাড. সাইফুর রহমান খান রানা।
আরও পড়ুন: সাংবাদিক আলিফ হত্যা: দুর্গাপুরে অপূর্ব নামের যুবক গ্রেপ্তার
সভায় বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন সংস্থাটির আরেক আইন উপদেষ্টা এ্যাড. শামিমা খানম কাজলি। অন্যান্য আলোচকের মধ্যে ছিলেন দৈনিক নতুন প্রভাতের মফস্বল সম্পাদক ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক ওমর ফারুক। স্বাগত বক্তব্য রাখেন অপরাজিতা যুব উন্নয়ন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক রেহেনা বেগম।
সভায় সংস্থার নারী সদস্যরা উপস্থিত ছিলেন। উন্মুক্ত আলোচনা পর্বে নারীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন