ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

সাংবাদিক আলিফ হত্যা: দুর্গাপুরে অপূর্ব নামের যুবক গ্রেপ্তার


সাংবাদিক আলিফ হত্যা: দুর্গাপুরে অপূর্ব নামের যুবক গ্রেপ্তার

নেত্রকোনার কলমাকান্দায় সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় অপূর্ব (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৮ অক্টোবর) দুর্গাপুর পৌর শহরের পুরোনো সিনেমা হলের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে উপস্থিতি এবং অস্ত্র বহনে ব্যবহৃত একটি ব্যাগের সঙ্গে অপূর্বর সংশ্লিষ্টতার বিষয়ে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তবে হত্যাকাণ্ডে তাঁর সুনির্দিষ্ট ভূমিকা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় সাংবাদিক আলিফের স্ত্রী অনিন্দিতা সাংমা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেছেন। মামলাটির তদন্ত চলছে। হত্যাকাণ্ডে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী রংপুর, রাজশাহী ও চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন

সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন সাংবাদিকদের বিভিন্ন মহল।

উল্লেখ্য, গ্রেপ্তার হওয়া মানেই অপরাধ প্রমাণিত হওয়া নয়। তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে অভিযোগের সত্যতা নির্ধারিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুব উন্নয়ন অধিদফতরের সহকারী কর্মকর্তার পরীক্ষার ফল প্রকাশ, ৫৩৮৬ জন উত্তীর্ণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৫ এম


যুব উন্নয়ন অধিদফতরের সহকারী কর্মকর্তার পরীক্ষার ফল প্রকাশ, ৫৩৮৬ জন উত্তীর্ণ

প্রশ্ন ফাঁসের খবরের পর পরীক্ষাটি স্থগিত করা হয়। এরপর প্রতিমন্ত্রী রাত জেগে নতুন প্রশ্নপত্র প্রণয়ন করেন এবং নজিরবিহীন নিরাপত্তার মধ্যে নতুন প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হয়। যুব উন্নয়ন অধিদফতরের ‘সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা’ পদের বাছাই পরীক্ষাটি নিয়ে ব্যাপক আলোচনা হয়। অবশেষে এই বহুল চর্চিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ৫ হাজার ৩৮৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

শনিবার (১৭ অক্টোবর) অধিদফতরের যুগ্ম সচিব ও বিভাগীয় নিয়োগ কমিটির সভাপতি ডি এম আতিকুর রহমানের সই করা এক অফিস আদেশের মাধ্যমে ফলাফল জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, যুব উন্নয়ন অধিদফতরের রাজস্ব খাতভুক্ত সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (গ্রেড-১১) পদের জন্য ২৪২টি শূন্য পদে নিয়োগের উদ্দেশ্যে এই পরীক্ষা পরিচালিত হয়।

অধিদফতর সূত্রে জানা গেছে, প্রাক-বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র পরবর্তী সময়ে যুব উন্নয়ন অধিদফতরের অফিসিয়াল ওয়েবসাইট (www.dyd.gov.bd) এবং প্রার্থীদের মুঠোফোনে টেলিটকের মাধ্যমে খুদে বার্তার সাহায্যে জানিয়ে দেয়া হবে।

বিজ্ঞপ্তিতে কঠোর হুঁশিয়ারি দিয়ে উল্লেখ করা হয়েছে, নিয়োগ প্রক্রিয়ার যে কোনো পর্যায়ে কোনো প্রার্থী অসদুপায় অবলম্বন বা অনিয়ম করলে তার প্রার্থিতা ও ফলাফল সরাসরি বাতিল বলে গণ্য হবে।

উল্লেখ্য, ২৪২টি শূন্য পদের বিপরীতে এই নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন প্রায় ৩ লাখ ১৯ হাজার চাকরিপ্রার্থী। পূর্বঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষাটি ১০ অক্টোবর হওয়ার কথা ছিল, কিন্তু পরীক্ষা শুরুর ঠিক আগমুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ছড়িয়ে পড়ায় তা স্থগিত করা হয়।

পরবর্তীতে প্রশ্নপত্র তৈরি ও ছাপানোর স্থান পরিবর্তন করে সম্পূর্ণ নতুন প্রশ্নে ১৬ অক্টোবর পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রশ্ন ফাঁস ঠেকাতে পরীক্ষার আগের রাতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক নিজেই সচিবালয়ে রাত কাটান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোংলার সাংবাদিক মাসুদ রানা সাইবার বুলিং মামলায় খালাস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৫ এম


মোংলার সাংবাদিক মাসুদ রানা সাইবার বুলিং মামলায় খালাস

নতুন সাইবার সুরক্ষা আইনে দায়ের করা বহুল আলোচিত সাইবার বুলিং মামলায় চূড়ান্ত নিষ্পত্তি (খালাস) পেয়েছেন মোংলায় সময় টিভির সাবেক চিত্র সাংবাদিক মাসুদ রানা। এ সময় তিনি পুলিশের জব্দ করা মোবাইল ফোনসহ অন্যান্য মালামালও ফেরত পেয়েছেন।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে বাগেরহাটের বিজ্ঞ আদালত বাদী ও বিবাদীর উপস্থিতিতে মামলাটির নিষ্পত্তির ঘোষণা করেন।

জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে অপপ্রচারের অভিযোগে বাগেরহাটের মোংলার ময়লাপোতা এলাকার বিউটি পার্লারের এক নারীর পক্ষে তার ভাই সাইবার সুরক্ষা আইনে চিত্র সাংবাদিক রেজা মাসুদের বিরুদ্ধে ২ সেপ্টেম্বর থানায় মামলা দায়ের করেন। ওই দিন রাতেই পুলিশ তাকে গ্রেফতার করে। উক্ত মামলায় ৩ সেপ্টেম্বর পুলিশ তাকে আদালতে পাঠায়। গ্রেফতারের দুই দিন পর ৬ সেপ্টেম্বর আদালত থেকে জামিন পেয়ে মুক্ত হন রেজা মাসুদ।

তবে মোংলা প্রেসক্লাবের সাংবাদিক ও স্থানীয় সচেতন মহল শুরু থেকেই এই মামলাটিকে ‘ষড়যন্ত্রমূলক ও সাজানো’ বলে দাবি করে আসছিল।

রেজা মাসুদের বক্তব্য, তিনি এলাকায় ইয়াবা ও মাদক কারবারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। মোংলার বিভিন্ন বিউটি পার্লারে মাদকের একটি বড় আকড়াখানা ছিল। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সময়মতো কার্যকর ব্যবস্থা না নেয়ায় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য ও প্রমাণসহ মাদকের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেন। এই মাদকবিরোধী সত্য প্রকাশের কারণে একটি কুচক্রী মহল বাদীকে ভুল তথ্য দিয়ে তাকে এই ষড়যন্ত্রমূলক মামলায় ফাঁসায়।

তিনি আরও জানান, ১৭ অক্টোবর বাগেরহাটের বিজ্ঞ আদালত মামলাটি নিষ্পত্তি ঘোষণা করার পর মাসুদ রানা বলেন, "বিভিন্ন স্পটে মাদকে সয়লাব এখন মোংলা শহর ও ইউনিয়নের গ্রামাঞ্চল। সেই মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আজ মিথ্যা মামলা ও হয়রানির শিকার হলাম। আমার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনের মামলাটি শনিবার বিজ্ঞ আদালত নিষ্পত্তি ঘোষণা করেছেন এবং জব্দকৃত আমার ব্যবহৃত মোবাইল ফোনটিও আদালত থেকে ফেরত পেয়েছি। দেশের আইন ও বিচার ব্যবস্থার প্রতি আমার সবসময়ই পূর্ণ আস্থা ছিল, আজ তা আবারও প্রমাণিত হলো। এই বিপদের সময় যেসব সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী আমার পাশে থেকেছেন, সাহস দিয়েছেন ও দোয়া করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসির জোড়া গোলে আটালান্টাকে হারিয়ে নতুন রেকর্ড গড়ল মায়ামি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৬ এম


মেসির জোড়া গোলে আটালান্টাকে হারিয়ে নতুন রেকর্ড গড়ল মায়ামি

আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেওয়ার পর ক্লাবের জার্সিতে অসাধারণ ছন্দে রয়েছেন লিওনেল মেসি। সম্প্রতি, তার জোড়া গোল ও একটি অ্যাসিস্টের মাধ্যমে আটালান্টা ইউনাইটেডকে ৩-১ গোলে পরাজিত করেছে ইন্টার মায়ামি। এই ম্যাচে নতুন একটি রেকর্ডও স্থাপন করেছেন আর্জেন্টাইন মহাতারকা।

বাংলাদেশ সময় রোববার (১৮ অক্টোবর) ভোরে আটালান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে প্রথমার্ধে এগিয়ে যায় মায়ামি। বিরতির পর মাত্র চার মিনিটের ব্যবধানে দুটি গোল করেন মেসি। ৫৬তম মিনিটে তার প্রথম গোলের পর ৬০তম মিনিটে ব্যবধান বাড়ান তিনি। দুই গোলেই সহায়তা করেন জেরেমি বার্তেরামে। ম্যাচের শেষ দিকে পেনাল্টি থেকে একটি গোল শোধ করে আটালান্টা।

এই জয়ের মাধ্যমে মেজর লিগ সকারে (এমএলএস) টানা তিন মৌসুমে অন্তত ১৫টি করে অ্যাসিস্ট করার কীর্তি গড়েছেন মেসি। তিনি লিগের ইতিহাসে প্রথম ফুটবলার, যিনি এই রেকর্ডটি স্থাপন করলেন। চলতি মৌসুমে ২৫ গোল ও ১৫ অ্যাসিস্ট নিয়ে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে আছেন মায়ামির অধিনায়ক।

মেসির পেশাদার ক্যারিয়ারে গোলসংখ্যা এখন ৯৩৬। চলতি মৌসুমে তার অবদান ৪০ গোল। এমএলএসে এক মৌসুমে সর্বোচ্চ ৪৯ গোলে অবদান রাখার রেকর্ডটি কার্লোস ভেলার। মেসির সামনে সেই রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে, কারণ মৌসুমে মায়ামির বাকি চার ম্যাচ রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্রান্সে স্কুল সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ১২০০ গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৬ এম


ফ্রান্সে স্কুল সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ১২০০ গ্রেফতার

ফ্রান্সে বিদ্যমান স্কুল সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিরুদ্ধে বিক্ষোভের ফলে ব্যাপক সহিংসতা দেখা দিয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দেশজুড়ে সংঘর্ষ, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় অন্তত ১ হাজার ২০০ জনকে গ্রেফতার করা হয়েছে। ১৫০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

ফরাসি সরকার এই পরিস্থিতিকে ‘সহিংসতার বিস্তার’ হিসেবে চিহ্নিত করেছে। বিক্ষোভে আনুমানিক ৫ লাখ ৫০ হাজার মানুষ অংশগ্রহণ করেন।

রাজধানী প্যারিসে শনিবার সন্ধ্যা পর্যন্ত বিক্ষোভকারীদের সঙ্গে দাঙ্গা পুলিশের সংঘর্ষ চলতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে। শহরের বিভিন্ন স্থানে ভবন ও গাড়িতে আগুন লাগানো হয়। লুটপাটের পাশাপাশি সরকারি ভবন ও ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে।

বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিকেলে প্যারিসের প্রধান মিছিলটি মোটামুটি শান্তিপূর্ণ ছিল। মিছিলে অংশগ্রহণকারী একদল তরুণ বিবিসিকে জানান, তারা শান্তিকামী এবং পরিবর্তন আনতে চান।

তবে সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের কয়েকটি দল রাস্তায় আগুন জ্বালায় এবং গাড়িতে অগ্নিসংযোগ করে। প্যারিসের প্লাস দ্য লা রিপাবলিকের মতো গুরুত্বপূর্ণ স্থানে সহিংসতা ছড়িয়ে পড়ে। বিভিন্ন দোকানে লুটপাটের ঘটনা ঘটে। এ ছাড়া কয়েকটি দলের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে।

লিয়ঁ শহরের পর্যটন দফতরের ভবনে আগুন লাগানোর ঘটনাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছেন মেয়র গ্রেগরি দুসে। তিনি জানান, ঐতিহাসিক ও সুপরিচিত ভবনটিতে আগুন লাগার ঘটনায় তাদের হৃদয় ভেঙে গেছে। স্থানীয় পুলিশের দাবি, সহিংস ব্যক্তিরা দমকলকর্মীদের নিরাপদে আগুন নেভানোর কাজে বাধা প্রদান করেন।

এদিকে লিমোজ শহরের টাউন হলে বড় ধরনের অগ্নিকাণ্ডের ফলে ভবনটির ছাদের একাংশ ধসে পড়েছে। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে দমকলকর্মীরা কাজ করছেন।

দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর সাঁ-এতিয়েনে গ্রেনেড বিস্ফোরণের ফলে এক তরুণের হাত উড়ে গেছে বলে জানিয়েছেন শহরটির মেয়র রেজি হুয়ানিকো। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, ‘এমন মর্মান্তিক ঘটনা কখনোই ঘটানো উচিত ছিল না।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%