১১:৫১ পি.এম
থানচি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক মানুষের মাঝে বিজিবি বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে। ৩৮ বিজিবি, যা বলীপাড়া ব্যাটালিয়ন নামে পরিচিত, আজ বুধবার সকাল থেকে দিনব্যাপী উপজেলার টিঅ্যান্ডটি পাড়ায় একটি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে।
মেডিকেল ক্যাম্পটি ব্যাটালিয়নের আবাসিক চিকিৎসক মেজর তাবেঈন ইয়াসিয়াজ ভূঁইয়ার নেতৃত্বে পরিচালিত হয়। এখানে বন্যাদুর্গতদের জন্য স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসাসেবা এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
এ সময় চিকিৎসকদের পক্ষ থেকে ডায়রিয়া ও অন্যান্য পানিবাহিত রোগ প্রতিরোধ, বিশুদ্ধ পানির ব্যবহার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সচেতনতার কার্যক্রমও চালানো হয়।
আরও পড়ুন: বগুড়ায় রেস্তোরাঁর পেছনে নিরবকে কুপিয়ে চলে যায় ১২ দুর্বৃত্ত
বলীপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন বাসসকে জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিজিবি পার্বত্য এলাকায় দুর্যোগ মোকাবিলা, চিকিৎসাসেবা, ত্রাণ বিতরণ এবং বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করে আসছে।
তিনি ভবিষ্যতে দুর্গত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন