ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

হরমুজে ফি আরোপ ‘অনিবার্য’ মনে করছে ইউরোপের দেশগুলো


হরমুজে ফি আরোপ ‘অনিবার্য’ মনে করছে ইউরোপের দেশগুলো

ইরান ও ওমানের সম্ভাব্য ফি আরোপে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইউরোপের কয়েকটি প্রভাবশালী দেশ এখন কার্যত অনিবার্যভাবে মেনে নিতে শুরু করেছে। তবে এই দেশে তারা জোর দিয়ে বলছে যে, যদি কোনো ফি আরোপ করা হয়, তাহলে তা যেন সব দেশের জাহাজের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হয় এবং জাতীয়তার ভিত্তিতে বৈষম্য করা না হয়।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়েছে। এতে আলোচনা সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাত দিয়ে বলা হয় যে, যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের সাম্প্রতিক যুদ্ধের প্রেক্ষাপটে হরমুজ প্রণালিতে কোনো সেবা-ভিত্তিক ফি চালু হওয়ার সম্ভাবনাকে ইউরোপীয় দেশগুলো এখন বাস্তবতা হিসেবে বিবেচনা করছে।

তবে সম্ভাব্য ফি কী ধরনের হবে, কত অর্থ নেওয়া হবে এবং কোন প্রক্রিয়ায় তা আদায় বা সংগ্রহ করা হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাজ্য, ফ্রান্সসহ অন্য কয়েকটি ইউরোপীয় দেশ তেহরান ও মাসকাটকে সম্মত করেছে যে যদি নতুন কোনো ফি ব্যবস্থা চালু করা হয়, তাহলে তা অবশ্যই বৈষম্যহীন হতে হবে। কোনো নির্দিষ্ট দেশের জাহাজকে আলাদা করে বেশি সুবিধা দেওয়া হবে না বা কম সুবিধা দেওয়া যাবে না।

একই সঙ্গে ইউরোপীয় দেশগুলো হরমুজ প্রণালিতে মাইন অপসারণ ও নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে একটি আন্তর্জাতিক সামুদ্রিক জোট গঠনেরও প্রস্তুতি নিচ্ছে। তবে এ উদ্যোগের বাস্তবায়ন অনেকটাই নির্ভর করবে ইরানকে ঘিরে চলমান শান্তি আলোচনার অগ্রগতির ওপর।

অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং উপসাগরীয় কয়েকটি আরব দেশ এখনও মনে করে যে, আন্তর্জাতিক সামুদ্রিক আইন অনুযায়ী ইরান ও ওমানের হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর বাধ্যতামূলক ফি আরোপের আইনি অধিকার নেই। তাদের আশঙ্কা, যদি এমন নজির তৈরি হয় তাহলে বিশ্বের অন্যান্য গুরুত্বপূর্ণ নৌপথেও একই ধরনের দাবি উঠতে পারে।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। বিশ্বে সমুদ্রপথে পরিবাহিত অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) একটি বড় অংশ এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়। সেই কারণে, এই নৌপথে যেকোনো নতুন নীতিমালা বা বিধিনিষেধের ফলে বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে পারে।

আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় পিবিআই কর্মকর্তাকে ছুরিকাঘাত, ১০ মামলার আসামি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩৫ পি.এম


কুমিল্লায় পিবিআই কর্মকর্তাকে ছুরিকাঘাত, ১০ মামলার আসামি গ্রেফতার

কুমিল্লায় একটি হত্যা মামলার তদন্তের প্রক্রিয়ার সময় তথ্য সংগ্রহ করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এক উপ-পরিদর্শক (এসআই)। এই ঘটনায় অভিযুক্ত এরশাদুল ইসলাম ওরফে কমলকে (৩৭) গ্রেফতার করেছে পিবিআই।

পিবিআই সূত্র জানায়, বৃহস্পতিবার (২ জুলাই) রাতের দিকে তদন্তের অংশ হিসেবে এসআই মো. আমিরুল ইসলাম, এসআই আল মাহিন এবং কনস্টেবল আবুল খায়ের কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা পশ্চিমপাড়া এলাকায় তথ্য সংগ্রহের জন্য যান।

সেখান গিয়ে একটি রিকশা গ্যারেজের অবস্থান সম্পর্কে জানতে চাইলে এরশাদুল ইসলাম ওরফে কমল নামের এক ব্যক্তি উত্তেজিত হয়ে পুলিশ সদস্যদের সঙ্গেই বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি ধারালো ছুরি দিয়ে এসআই আমিরুল ইসলামের ওপর হামলা চালান। হামলার সময় আত্মরক্ষার চেষ্টা করার জন্য এসআই আমিরুলের ডান হাত গুরুতর আঘাতপ্রাপ্ত হয়।

এ সময় পুলিশ সদস্যরা এবং স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে, আহত এসআইকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার হাতে পাঁচটি সেলাই দেওয়া হয়।

গোপন সূত্রের ভিত্তিতে শুক্রবার (৩ জুলাই) বিকেলে অভিযান চালিয়ে অভিযুক্ত এরশাদুল ইসলাম ওরফে কমলকে গ্রেফতার করা হয়। পিবিআই জানিয়েছে, তার বিরুদ্ধে কুমিল্লার বিভিন্ন থানায় অন্তত ১০টি মামলার তথ্য পাওয়া গেছে। এ ঘটনার প্রেক্ষিতে কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পিবিআই আরও জানায়, যে হত্যা মামলার তদন্ত করতে গিয়ে এই হামলার ঘটনা ঘটেছে, সেটি ছিল একটি ক্লুলেস হত্যা মামলা। মামলাটির তদন্তভার গ্রহণ করার পর পিবিআই ইতোমধ্যে হত্যার রহস্য উদ্ঘাটন করেছে এবং দুই আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত দুই আসামিই আদালতে সাক্ষ্যক্ষম জবানবন্দি দিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিসর ফুটবল দলের সঙ্গে মার্কিন পুলিশের সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩৭ পি.এম


মিসর ফুটবল দলের সঙ্গে মার্কিন পুলিশের সংঘর্ষ

যুক্তরাষ্ট্রের ডালাসে মিসর জাতীয় ফুটবল দলের হোটেলের বাইরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মার্কিন পুলিশের সঙ্গে দলের কয়েকজন স্টাফের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, দলের পরিচালক ইব্রাহিম হাসান এবং ডালাস পুলিশের এক সদস্যের মধ্যে বাকবিতণ্ডা একপর্যায়ে ধস্তাধস্তির পরিস্থিতিতে পরিণত হয়।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে নকআউট পর্বের একটি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ডালাসে দলের ক্যাম্পের বাইরে এ ঘটনা ঘটে। হোটেলের সামনে বিপুল সংখ্যক সমর্থক, বিশেষ করে শিশু ভক্তরা খেলোয়াড়দের অটোগ্রাফ ও ছবি নেওয়ার জন্য ভিড় করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য এবং প্রকাশিত ভিডিও অনুযায়ী, নিরাপত্তাকর্মীরা ভিড় সরিয়ে দেওয়ার চেষ্টা করতে থাকলে উত্তেজনা শুরু হয়। এ সময় কোচিং স্টাফ ও নিরাপত্তাকর্মীদের মধ্যে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে। একপর্যায়ে দলের পরিচালক ইব্রাহিম হাসান এবং এক নিরাপত্তা কর্মকর্তার মধ্যে তর্ক-বিতর্ক শুরু হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

ভিডিওতে দেখা যায়, এক নিরাপত্তা কর্মকর্তা ইব্রাহিম হাসানের দিকে এগিয়ে গিয়ে তাকে ধাক্কা দেন। এরপর উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লেও মিসর দলের খেলোয়াড় ও স্টাফরা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রায় আধা মিনিট পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের খবরে বলা হয়েছে, ঘটনার সময় নিরাপত্তা কর্মকর্তা বারবার "পিছিয়ে যাও" বলে সবাইকে পিছিয়ে যাওয়ার নির্দেশ দেন। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং কোন গুরুতর আহত হওয়ার খবরও পাওয়া যায়নি।

মিসর দলের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র দ্য ইজিপশিয়ান ইন্ডিপেন্ডেন্টকে জানিয়েছে, সমর্থকদের ভিড় সামলাতে নিরাপত্তা ব্যবস্থাপনায় সমন্বয়ের ঘাটতির কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়। হোটেলের বাইরে খেলোয়াড়দের একনজর দেখতে ভক্তদের ভিড় বাড়লে নিরাপত্তাকর্মীরা কঠোর অবস্থান নেন, যা থেকে উত্তেজনার সূত্রপাত ঘটে।

তবে দলীয় সূত্র জানিয়েছে, এই ঘটনা দলের প্রস্তুতিতে বড় ধরনের কোন প্রভাব ফেলবে না। মিসর এখন অস্ট্রেলিয়ার বিপক্ষে রাউন্ড অব ৩২-এর ম্যাচকে সামনে রেখে নিজেদের অনুশীলনে মনোযোগ দিচ্ছে।

এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে অপরাজিত থেকে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে মিসর। এক জয় ও দুই ড্র নিয়ে তারা পরবর্তী ধাপে উঠেছে। এই দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। গ্রুপ পর্বে তিনি একটি গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন, তবে শেষ ম্যাচে পাওয়া চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

উল্লেখ্য, মিসর এর আগে ১৯৩৪, ১৯৯০ ও ২০১৮ সালের বিশ্বকাপে অংশ নেয়, কিন্তু প্রতিবারেই গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়। এবারের আসরে নকআউট পর্বে ভালো ফলাফল করে নতুন ইতিহাস গড়ার লক্ষ্য নিয়েই দলটি এগোচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ফুটেজ যাচাই করছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩৯ পি.এম


গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ফুটেজ যাচাই করছে পুলিশ

গাজীপুরের রাজেন্দ্রপুরের নান্দুয়ান এলাকায় বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। জানানো হয়েছে, গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মোড়ল ওই মিছিলে নেতৃত্ব দেন।

শুক্রবার (৩ জুলাই) দুপুরের সময় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের মহানগরীর ভাওয়াল জাতীয় উদ্যানের ৩ নম্বর গেট থেকে মিছিল শুরু হয়। নেতাকর্মীরা রাজেন্দ্রপুর বাজার এলাকায় এসে মিছিলটি শেষ করেন। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের সংখ্যা প্রায় ১৫০ থেকে ২০০ জন ছিল।

গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মোড়ল মিছিলে স্লোগান দেন। তারা বলেন- শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, তুমি কে, আমি কে—বাঙালি, বাঙালি, মুজিব তোমার স্মরণে, ভয় করিনা মরণে, মুজিব আমার চেতনা, মুজিব আমার বিশ্বাস, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, গণতন্ত্রের মানসকন্যা, জননেত্রী শেখ হাসিনা সহ বিভিন্ন স্লোগান দিতে দিতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে মিছিল করেন নিষিদ্ধ সংগঠন গাজীপুর জেলা ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী।

পরে, একটি সংক্ষিপ্ত পথসভায় গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মোড়ল উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আজকে গাজীপুরের মাটিতে আপনাদের উপস্থিত হয়ে যে ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য আমি আজীবন কৃতজ্ঞ। গাজীপুরের মাটিতে একটাই আইন চলবে, সেটি হলো শেখ হাসিনার আইন। আমাকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, আমি নাসির মোড়ল শেখ হাসিনার সৈনিক, আমি শেখ হাসিনার কর্মী। এই বাংলাদেশে যতদিন পর্যন্ত শেখ হাসিনা না আসবেন, আমি আপনাদের আশ্বস্ত করছি—শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে “জয় বাংলা”র বিজয় আমরা ছিনিয়ে আনবই।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, মিছিলের বিষয়টি জানা গেছে এবং বিভিন্ন ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।

গাজীপুর জেলা পুলিশের জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, মিছিলটি আমাদের থানা এলাকায় নয়, এটি মেট্রোপলিটন (জিএমপি) এলাকায় হয়েছে। তবে আমরা ঘটনাস্থলে গিয়েছি এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রহনপুর-আড্ডা সড়কে পুলিশের কঠোর অ্যাকশন: নূরে আলমের যোগদানেই কমলো চুরি-ডাকাতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৮:৪০ পি.এম


রহনপুর-আড্ডা সড়কে পুলিশের কঠোর অ্যাকশন: নূরে আলমের যোগদানেই কমলো চুরি-ডাকাতি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে নূরে আলমের যোগদানের পর থেকেই উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বদলে যেতে শুরু করেছে। তাঁর দূরদর্শী নেতৃত্ব ও কঠোর পদক্ষেপের ফলে এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। ফলে স্থানীয় সাধারণ মানুষের মাঝে এক দীর্ঘ সময়ের আতঙ্ক কেটে গিয়ে ফিরে এসেছে স্বস্তি।

স্থানীয় সূত্রে জানা গেছে, নূরে আলম গোমস্তাপুর থানায় দায়িত্ব গ্রহণের পর থেকেই অপরাধ দমনে 'জিরো টলারেন্স' নীতি ঘোষণা করেছেন। উপজেলার অন্যতম ব্যস্ত ও ঝুঁকিপূর্ণ ‘রহনপুর-আড্ডা সড়ক’-এ পুলিশের নিয়মিত টহল জোরদার করা হয়েছে। পূর্বে এই সড়কে প্রায়ই ডাকাতি ও ছিনতাইয়ের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও, পুলিশের কঠোর নজরদারির কারণে বর্তমানে তা অনেকটাই শূন্যের কোঠায় নেমে এসেছে।

এ ছাড়া এলাকা থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে। চিহ্নিত মাদক কারবারি ও অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলায় মাদক কেনাবেচা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড অনেকটাই কমে গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, আগে রাতের বেলা রহনপুর-আড্ডা সড়ক দিয়ে যাতায়াত করতে মানুষ রীতিমতো ভয় পেত। কিন্তু এখন নিয়মিত পুলিশি টহলের কারণে নির্ভয়ে যাতায়াত করা যাচ্ছে। নতুন ওসির এই জনবান্ধব ও কঠোর অবস্থানের কারণে এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরে এসেছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং গোমস্তাপুরকে সম্পূর্ণ অপরাধমুক্ত করতে পুলিশের এই বিশেষ তৎপরতা ও টহল আগামীতেও অব্যাহত থাকবে। ওসির এমন কার্যকর ও প্রশংসনীয় ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন উপজেলার সচেতন মহল ও সর্বস্তরের জনগণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%