প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লায় একটি হত্যা মামলার তদন্তের প্রক্রিয়ার সময় তথ্য সংগ্রহ করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এক উপ-পরিদর্শক (এসআই)। এই ঘটনায় অভিযুক্ত এরশাদুল ইসলাম ওরফে কমলকে (৩৭) গ্রেফতার করেছে পিবিআই।
পিবিআই সূত্র জানায়, বৃহস্পতিবার (২ জুলাই) রাতের দিকে তদন্তের অংশ হিসেবে এসআই মো. আমিরুল ইসলাম, এসআই আল মাহিন এবং কনস্টেবল আবুল খায়ের কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা পশ্চিমপাড়া এলাকায় তথ্য সংগ্রহের জন্য যান।
সেখান গিয়ে একটি রিকশা গ্যারেজের অবস্থান সম্পর্কে জানতে চাইলে এরশাদুল ইসলাম ওরফে কমল নামের এক ব্যক্তি উত্তেজিত হয়ে পুলিশ সদস্যদের সঙ্গেই বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি ধারালো ছুরি দিয়ে এসআই আমিরুল ইসলামের ওপর হামলা চালান। হামলার সময় আত্মরক্ষার চেষ্টা করার জন্য এসআই আমিরুলের ডান হাত গুরুতর আঘাতপ্রাপ্ত হয়।
এ সময় পুলিশ সদস্যরা এবং স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে, আহত এসআইকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার হাতে পাঁচটি সেলাই দেওয়া হয়।
গোপন সূত্রের ভিত্তিতে শুক্রবার (৩ জুলাই) বিকেলে অভিযান চালিয়ে অভিযুক্ত এরশাদুল ইসলাম ওরফে কমলকে গ্রেফতার করা হয়। পিবিআই জানিয়েছে, তার বিরুদ্ধে কুমিল্লার বিভিন্ন থানায় অন্তত ১০টি মামলার তথ্য পাওয়া গেছে। এ ঘটনার প্রেক্ষিতে কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পিবিআই আরও জানায়, যে হত্যা মামলার তদন্ত করতে গিয়ে এই হামলার ঘটনা ঘটেছে, সেটি ছিল একটি ক্লুলেস হত্যা মামলা। মামলাটির তদন্তভার গ্রহণ করার পর পিবিআই ইতোমধ্যে হত্যার রহস্য উদ্ঘাটন করেছে এবং দুই আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত দুই আসামিই আদালতে সাক্ষ্যক্ষম জবানবন্দি দিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন