ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

তালাশ বিডি থেকে সোহাগ শিকদারকে স্থায়ী অব্যাহতি


তালাশ বিডি থেকে সোহাগ শিকদারকে স্থায়ী অব্যাহতি

প্রেস বিজ্ঞপ্তি

তারিখ: ১৫ জুন ২০২৬

তালাশ বিডি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, অফিসের দায়িত্ব পালনে গাফিলতি, দায়িত্বহীনতা এবং অবহেলার কারণে জনাব সোহাগ শিকদার-কে আজ ১৫ জুন ২০২৬ তারিখ থেকে তালাশ বিডি-এর সকল দায়িত্ব ও কার্যক্রম থেকে স্থায়ীভাবে অব্যাহতি প্রদান করা হলো।

আরও পড়ুন: সততার কারণে এক বছরে দুই বার বদলি

এ মর্মে সর্বসাধারণ, গণমাধ্যমকর্মী, বিজ্ঞাপনদাতা, ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সকলকে অবহিত করা যাচ্ছে যে, উক্ত ব্যক্তির সঙ্গে তালাশ বিডি-এর বর্তমানে কোনো প্রকার প্রশাসনিক, আর্থিক বা পেশাগত সম্পর্ক নেই। তিনি তালাশ বিডি-এর কোনো কর্মকর্তা, কর্মচারী, প্রতিনিধি বা অনুমোদিত ব্যক্তি হিসেবে কর্মরত নন।

অতএব, যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার পরিচয়ে তালাশ বিডি-এর নাম ব্যবহার করে কোনো প্রকার আর্থিক বা অন্যান্য লেনদেনের চেষ্টা করেন, তবে তা সম্পূর্ণরূপে তার ব্যক্তিগত দায়িত্ব বলে গণ্য হবে। এ ধরনের কোনো কর্মকাণ্ডের জন্য তালাশ বিডি কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

কেউ যদি তালাশ বিডি-এর পরিচয় ব্যবহার করে প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করেন, তবে বিষয়টি আইনগতভাবে মোকাবিলা করা হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়া হবে।

প্রকাশক:তালাশ বিডি কর্তৃপক্ষ

আরও পড়ুন: আরটিভিতে সংবাদ প্রকাশের পর সোলায়মানের জন্য ৬০ হাজার টাকা আর্থিক সহায়তা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অর্থনীতিকে পুনর্গঠন করা সরকারের প্রধান অগ্রাধিকার: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৮:৩৬ পি.এম


অর্থনীতিকে পুনর্গঠন করা সরকারের প্রধান অগ্রাধিকার: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই জনগণের জীবনমান উন্নয়ন এবং দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে ধারাবাহিকভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে আসছে।

বৈশ্বিক অস্থিরতা, অর্থনীতির অভ্যন্তরীণ দুর্বলতা এবং উচ্চ মূল্যস্ফীতির চাপ মোকাবিলা করে অর্থনীতিকে পুনর্গঠন করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার।

জাতীয় সংসদে সোমবার ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, সরকারি ব্যয়ের প্রতিটি ক্ষেত্রে অপচয় কমানো, অগ্রাধিকারহীন ব্যয় সংকোচন এবং প্রশাসনিক ব্যয়ে মিতব্যয়িতা নিশ্চিত করার চেষ্টা অব্যাহত রয়েছে। একই সঙ্গে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের কার্যক্রমও এগিয়ে নেওয়া হচ্ছে।

তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয় করতে হলেও সরকার সামাজিক সুরক্ষা কার্যক্রম সম্প্রসারণ করেছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম, পুরোহিত ও মুয়াজ্জিনদের জন্য সম্মানী প্রদানের মতো উদ্যোগের মাধ্যমে সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে আরও শক্তিশালী করা হয়েছে। এসব কার্যক্রম বাস্তবায়নের জন্য সম্পূরক বাজেটে ব্যয় ও ঘাটতির কিছু সমন্বয় করা হয়েছে।

অর্থমন্ত্রী জানান, চলতি ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজটে সরকারি নিট ব্যয় ধরা হয়েছিল ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। তবে নির্বাচন-পূর্ববর্তী সময়ে সরকারি ব্যয়, বিশেষ করে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের গতি কিছুটা মন্থর হওয়ায় সংশোধিত বাজেটে ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

তিনি আরও জানান, সংশোধিত বাজেটে বাজেট ঘাটতি প্রস্তাব করা হয়েছে ২ লাখ কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩ দশমিক ৩ শতাংশের সমান।

অর্থমন্ত্রী বলেন, সংশোধিত বাজেটে ২৭টি মন্ত্রণালয়, বিভাগ ও অন্যান্য প্রতিষ্ঠানের বরাদ্দ বৃদ্ধি পেয়েছে, যার পরিমাণ ৫৬ হাজার ১১৭ কোটি ৫৯ লাখ টাকা। অন্যদিকে ৩৫টি মন্ত্রণালয় ও বিভাগের বরাদ্দ ৫৯ হাজার ৩৪৮ কোটি ৬৭ লাখ টাকা কমানো হয়েছে।

সম্পূরক বাজেটের ওপর অনুষ্ঠিত আলোচনা প্রসঙ্গে তিনি সংসদ সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, প্রাণবন্ত ও গঠনমূলক আলোচনার মাধ্যমে সংসদ সদস্যরা গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ দিয়েছেন, যা সরকারের নীতিনির্ধারণে সহায়ক হবে।

সমাপনী বক্তব্যে অর্থমন্ত্রী স্পিকারের মাধ্যমে জাতীয় সংসদের সকল সদস্যের প্রতি সম্পূরক আর্থিক বিবৃতিতে বর্ণিত দায়যুক্ত ব্যয় ব্যতীত অন্যান্য ব্যয় বাবদ দাবিকৃত মঞ্জুরি অনুমোদনের আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেতানিয়াহুকে ‘লাঠি ও পাথর মেরে’ বিতাড়নের আহ্বান সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৮:৩৮ পি.এম


নেতানিয়াহুকে ‘লাঠি ও পাথর মেরে’ বিতাড়নের আহ্বান সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রীর

ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে এহুদ বারাক নামে দেশটির সাবেক প্রধানমন্ত্রী বিস্ফোরক মন্তব্য করেন। তিনি এক্ষেত্রে আশঙ্কা প্রকাশ করেন যে, নেতানিয়াহু আসন্ন সাধারণ নির্বাচন বানচাল করার চেষ্টা করতে পারেন। এমনটি হলে, বারাক বলেন, তাকে 'লাঠি ও পাথর মেরে' ক্ষমতা থেকে বিতাড়নের আহ্বান জানানো হবে। এই মন্তব্যের ফলে ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম হয়েছে। রবিবার ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি তার এই মন্তব্য করেন। ১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা বারাক বলেন, “আমার আশঙ্কা, নেতানিয়াহু নির্বাচন বানচালের চেষ্টা করতে পারেন এবং তিনি খুব সহজেই তা করতে পারবেন।” তিনি আরও জানান, “যদি তিনি এমন চেষ্টা করেন, তাহলে তাকে লাঠি ও পাথর মেরে সরিয়ে দেওয়ার ছাড়া আমাদের আর কোনও উপায় থাকবে না।” ৭৬ বছর বয়সী নেতানিয়াহু ২০২২ সালের ডিসেম্বরের শেষে বর্তমান সরকার পরিচালনা করছেন। তার নেতৃত্বাধীন জোটকে ১৯৪৮ সালে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে সবচেয়ে কট্টরপন্থি সরকারগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের মেয়াদ চলতি বছরের অক্টোবরে শেষ হবে। এ অনুযায়ী দেশটিতে আগামী নির্বাচন সেপ্টেম্বর বা অক্টোবরে হওয়ার কথা রয়েছে। বারাকের অভিযোগ, নেতানিয়াহু লেবাননে সামরিক অভিযান চালিয়ে এমন পরিস্থিতি তৈরি করে, যা হিজবুল্লাহ ও ইরান পাল্টা হামলা চালাতে বাধ্য করবে এবং নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। তিনি বলেন, “নেতানিয়াহু অন্তহীন যুদ্ধ চান। কারণ তিনি বোঝেন, যুদ্ধ শেষ হলে তার বিচার প্রক্রিয়া আরও দ্রুত এগোবে।” এহুদ বারাক আরও অভিযোগ করেন, “যেভাবে তিনি (নেতানিয়াহু) হামাসের সাথে বন্দি বিনিময় চুক্তি বাধাগ্রস্ত করেছেন, একইভাবে লেবানন ইস্যুতেও তিনি অগ্রগতির সম্ভাবনা আটকে দিয়েছেন।” প্রসঙ্গত, নেতানিয়াহু ইসরায়েলে দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি রয়েছেন। এহুদ বারাক যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গড়ে ওঠা সমঝোতার সমালোচনা করেন। তার ভাষ্য, “এক কথায়— খারাপ। দুই কথায়— (এই চুক্তি) খুবই খারাপ।” তার মতে, ‘নেতানিয়াহুর ঔদ্ধত্য এবং দূরদর্শিতার অভাবের মূল্য এখন ইসরায়েলকে দিতে হচ্ছে’। বারাকের দাবি, “ইরানের বিরুদ্ধে যুদ্ধের কোনও লক্ষ্যই অর্জিত হয়নি।” এদিকে, এহুদ বারাকের এই মন্তব্যের পর নেতানিয়াহুর মিত্রদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। লিকুদ পার্টির আইনপ্রণেতা এবং নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান বোয়াজ বিসমুথ বারাকের বিরুদ্ধে ফৌজদারি তদন্তের দাবি জানান। এক্স-এ দেওয়া পোস্টে তিনি বলেন, “প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সহিংসতাকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন বারাক।” বিসমুথ আরও বলেন, “তাকে একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে পাঠানো উচিত। যদি মানসিকভাবে সুস্থ প্রমাণিত হন, তাহলে তার বিরুদ্ধে অবিলম্বে ফৌজদারি তদন্ত শুরু করা উচিত।” সূত্র: ওয়াইনেট নিউজ, আনাদোলু এজেন্সি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সবার অংশগ্রহণে আগামীর বাংলাদেশ হবে উন্নত-সমৃদ্ধ: রেল প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৮:৪০ পি.এম


সবার অংশগ্রহণে আগামীর বাংলাদেশ হবে উন্নত-সমৃদ্ধ: রেল প্রতিমন্ত্রী

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব মন্তব্য করেছেন যে, দেশের তরুণদের ঐকান্তিক প্রচেষ্টা ও অংশগ্রহণে আগামীর সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে।

এটি তিনি সোমবার রাজধানীর মুগদা মেডিকেল কলেজে অনুষ্ঠিত সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন।

প্রতিমন্ত্রী হাবিব মূলত বলেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাদের অক্লান্ত শ্রম, মেধা ও ঐকান্তিক প্রচেষ্ঠা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তিনি বলেন, দল-মত নির্বিশেষে সকলের অংশগ্রহণে আগামীর বাংলাদেশ হবে একটি উন্নত, সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ। এসময় তিনি উন্নয়ন কর্মকাণ্ডে পুরুষের পাশাপাশি নারীর অংশগ্রহণের গুরুত্বও তুলে ধরেন।

তিনি প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও উপভোগ করেন। পরে তিনি বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এ আয়োজনে মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. মোশররফ হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক, ফ্যাকাল্টি মেম্বার, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৮:৪২ পি.এম


যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ

যুক্তরাজ্য সরকার একটি ঘোষণা দিয়েছে, যেখানে বলা হয়েছে, ষোলো বছরের কম বয়সীদের জন্য ফেসবুক, টিকটক ও ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার নিষিদ্ধ করা হচ্ছে।

প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন সরকার জানিয়েছে, ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর করতে ‘হাইলি ইফেকটিভ এজ অ্যাশিওরেন্স’ বা কার্যকর বয়স যাচাই ব্যবস্থা ব্যবহার করা হবে।

এই ব্যবস্থার মাধ্যমে, কোনও ব্যক্তির বয়স নির্ভুলভাবে অনুমান বা যাচাই করা সম্ভব হবে। এর জন্য মুখমণ্ডল স্ক্যান করা বা পরিচয়পত্র জমা দেওয়ার মতো পদ্ধতি ব্যবহার করবে প্ল্যাটফর্মগুলো।

এছাড়া, সরকার আরও জানিয়েছে, নিয়ন্ত্রক সংস্থা অফকম দ্রুতই একটি সমীক্ষা চালিয়ে ১৬ বছরের বেশি বয়সী ব্যবহারকারীদের যাচাইয়ের সবচেয়ে কার্যকর পদ্ধতি নির্ধারণ করবে।

যুক্তরাজ্যে শিশুদের প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত কনটেন্টে প্রবেশ ঠেকাতে পর্নোগ্রাফি ওয়েবসাইটসহ কিছু প্ল্যাটফর্মকে ইতোমধ্যেই একই ধরনের বয়স যাচাই ব্যবস্থা চালু করতে হয়েছে।

যুক্তরাজ্য সরকার জানিয়েছে, এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে স্ন্যাপচ্যাট, টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক এবং এক্স। তবে হোয়াটসঅ্যাপ ও সিগন্যাল এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে না।

টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেন, “সম্পূর্ণ নিষেধাজ্ঞাই সঠিক সিদ্ধান্ত। আমাদের শিশুদের নিরাপত্তার প্রশ্নে আমি কোনও ধরনের আপস করতে চাই না।”

সূত্র: বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%