০৮:৪০ পি.এম
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব মন্তব্য করেছেন যে, দেশের তরুণদের ঐকান্তিক প্রচেষ্টা ও অংশগ্রহণে আগামীর সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে।
এটি তিনি সোমবার রাজধানীর মুগদা মেডিকেল কলেজে অনুষ্ঠিত সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন।
প্রতিমন্ত্রী হাবিব মূলত বলেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাদের অক্লান্ত শ্রম, মেধা ও ঐকান্তিক প্রচেষ্ঠা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তিনি বলেন, দল-মত নির্বিশেষে সকলের অংশগ্রহণে আগামীর বাংলাদেশ হবে একটি উন্নত, সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ। এসময় তিনি উন্নয়ন কর্মকাণ্ডে পুরুষের পাশাপাশি নারীর অংশগ্রহণের গুরুত্বও তুলে ধরেন।
আরও পড়ুন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন সময়সীমা ১ নভেম্বর পর্যন্ত বাড়াল ইসি
তিনি প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও উপভোগ করেন। পরে তিনি বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এ আয়োজনে মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. মোশররফ হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক, ফ্যাকাল্টি মেম্বার, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন