ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

সাংবাদিক শরীফ উদ্দিনের ফেসবুক অ্যাকাউন্টে সাইবার হামলার অভিযোগ, আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত


সাংবাদিক শরীফ উদ্দিনের ফেসবুক অ্যাকাউন্টে সাইবার হামলার অভিযোগ, আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত

সাংবাদিক শরীফ উদ্দিনের ফেসবুক অ্যাকাউন্টে সাইবার হামলার অভিযোগ উঠেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টা থেকে তাঁর অ্যাকাউন্টে এ ধরনের কার্যক্রম শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ওই সাংবাদিক।

সাংবাদিক শরীফ উদ্দিনের দাবি, ‘স্বপ্নের নাসিরনগর’ গ্রুপে একটি পোস্ট করার পর থেকেই তাঁর ফেসবুক অ্যাকাউন্টে সাইবার হামলা শুরু হয়। এরপর থেকে অ্যাকাউন্টটির নিয়ন্ত্রণ ধরে রাখতে তাঁকে বারবার সমস্যার মুখে পড়তে হচ্ছে।

তিনি জানান, ২০ বারেরও বেশি অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার চেষ্টা করেছেন। কিন্তু বারবার নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পরও তাঁকে অ্যাকাউন্ট থেকে বের করে দেওয়া হচ্ছে। ফলে এখনো অ্যাকাউন্টটি পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে আনতে পারেননি তিনি।

আরও পড়ুন: দুর্বৃত্তদের ছোড়া গুলিতে নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক নিহত

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সাংবাদিক শরীফ উদ্দিন জানান, তাঁর অ্যাকাউন্টে এ ধরনের কার্যক্রমের সঙ্গে কারা জড়িত, তা শনাক্ত করা প্রয়োজন। ঘটনার প্রমাণ সংরক্ষণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়েরসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

তিনি আরও জানান, সাংবাদিক হিসেবে নিজের মতপ্রকাশের স্বাধীনতা ও ব্যক্তিগত অ্যাকাউন্টের নিরাপত্তা রক্ষায় তিনি যথাযথ পদক্ষেপ নেবেন। এ ধরনের সাইবার অপরাধের সঙ্গে কেউ জড়িত থাকলে তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

তবে ফেসবুক অ্যাকাউন্টে সমস্যার প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা এখনো স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।

আরও পড়ুন: প্রশ্ন ফাঁস রোধে সচিবালয়ে রাত কাটাচ্ছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দায়িত্ব গ্রহণের পর নতুন মার্কিন প্রেস সচিবের অভিনব হাস্যরসের জন্ম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৫৪ পি.এম


দায়িত্ব গ্রহণের পর নতুন মার্কিন প্রেস সচিবের অভিনব হাস্যরসের জন্ম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রেস সচিব কেটি জাকারিয়া দায়িত্ব গ্রহণের পরপরই এক অভিনব হাস্যরসের সৃষ্টি করেছেন। তার অভিষেক-বক্তব্যের অধিকাংশ অংশ জুড়ে ছিল প্রেসিডেন্টের প্রশংসা ও বন্দনা।

মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি হঠাৎ করে ট্রাম্পকে স্বামী বলে উল্লেখ করেন। এসময় তিনি নিজের নিয়োগকর্তা ও স্বামীকে একত্রিত করে ফেলেন।

গত শুক্রবার ট্রাম্প ক্যারোলিন লেভিটের উত্তরসূরি হিসেবে যাকারায়ার নাম ঘোষণা করেন। চাকরিতে যোগ দেওয়ার পর দ্বিতীয় দিনে তিনি প্রথমবারের মতো হোয়াইট হাউসের ঐতিহাসিক ব্রিফিং রুমে হাজির হন। শুরুতেই তিনি সাংবাদিকদের জানান, ট্রাম্পের হয়ে কাজ করতে পেরে তিনি অত্যন্ত সম্মানিত। তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে তার জন্য কাজ করার ইচ্ছা ছিল।

এরপর টানা ছয় মিনিট ধরে তিনি ট্রাম্পের প্রশংসা করতে থাকেন এবং গত কয়েক মাসে প্রশাসনের অর্জিত সাফল্য তুলে ধরেন। লিখিত বক্তব্য পড়ার সময় তাকে বারবার হোঁচট খেতে দেখা যায়। ভেনেজুয়েলার বিরুদ্ধে পরিচালিত অভিযানের জন্য তিনি 'ঐতিহাসিক একদিনের যুদ্ধ' শব্দ ব্যবহার করেন; অথচ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যে আসল যুদ্ধ চলছে, তা ইতোমধ্যেই নবম মাসে প্রবেশ করতে চলেছে।

সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্ব শুরু হলে যাকারায়া একটি নোট-কার্ড বের করেন। সেখানে নির্দিষ্ট কয়েকটি সংবাদমাধ্যমের নামের তালিকা ছিল।

হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব প্রথম প্রশ্ন করার সুযোগ দেন কট্টর ডানপন্থি সংবাদমাধ্যম ব্রেইটবার্ট নিউজের এক সাংবাদিককে। ওই সাংবাদিক যে আসনে বসেছিলেন, তা সাধারণত হোয়াইট হাউসের কর্মীদের জন্য বরাদ্দ থাকে। তবে ট্রাম্প প্রশাসনের প্রতি সহানুভূতিশীল 'নিউ মিডিয়ার' সুবিধার জন্য যাকারায়ার পূর্বসূরি পূর্বেই এই আসনের ব্যবস্থা করেছিলেন।

এরপর জাকারিয়া ফক্স নিউজের প্রতিনিধি পিটার ডুসিকে প্রশ্ন করার সুযোগ দেন। ডুসি জানতে চান, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপর ট্রাম্পের ক্ষোভের কারণে যুক্তরাষ্ট্র কি কিয়েভের সঙ্গে গোয়েন্দা তথ্য আদান-প্রদান বন্ধ করে দিয়েছে। তবে এ প্রশ্নের সরাসরি উত্তর দিতে না পেরে যাকারায়া জানান, বিষয়টি নিয়ে তিনি 'পরে জানাবেন'।

পরবর্তীতে তালিকা দেখে ডেইলি মেইলের প্রতিনিধিকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়। তিনি জানতে চান, গ্রিসে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কিম্বার্লি গিলফয়েলকে ট্রাম্প এখনও বরখাস্ত করার কথা ভাবছেন কিনা। অ্যাথেন্সে দায়িত্ব পালনের সময় এবং তার পূর্বে গিলফয়েলের বিভিন্ন আচরণ নিয়ে সংবাদমাধ্যমে নানা অস্বস্তিকর খবর প্রকাশিত হচ্ছিল।

এবার অবশ্য প্রশ্নের সঠিক উত্তর দিতে সক্ষম হন জাকারিয়া। তিনি নিশ্চিত করেন, ফক্স নিউজের ওই সাবেক উপস্থাপিকা, যিনি ট্রাম্পের বড় ছেলের সাবেক বাগদত্তা, তাকে সত্যিই পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

কিন্তু এরপর ডেইলি মেইলের পক্ষ থেকে করা একটি সাধারণ ফলোআপ প্রশ্নের উত্তর দিতে গিয়ে একেবারে খেই হারিয়ে ফেলেন জাকারিয়া এবং এক পর্যায়ে রুম ছেড়ে বেরিয়ে যান। জাকারিয়ার কাছে জানতে চাওয়া হয়েছিল, তার পূর্বসূরি যেখানে মাত্র দুই সন্তানের দেখভালের ধকল সামলাতে না পেরে পদত্যাগ করেছেন, সেখানে চার সন্তানের মা হয়ে প্রেস সেক্রেটারির মতো অত্যন্ত কঠিন ও চাপের দায়িত্ব তিনি কীভাবে সামলাবেন।

ঠিক তখনই পরিস্থিতি বেসামাল হয়ে পড়ে। প্রশ্ন শুনে জাকারিয়া বলেন, "আমার বাচ্চা…বাচ্চাদের সঙ্গে সন্ধ্যা কাটাতে পারব না, এমন ভাবনা আমার কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য।"

ঠিক এর পর মুহূর্তেই তিনি নিজের নিয়োগকর্তার সঙ্গে নিজের স্বামীকে গুলিয়ে ফেলেন এবং বলেন, "তাই আমার প্রেসিডেন্ট, ক্ষমা করবেন, আমার স্বামী পাশে বাইরে আছেন।" তার মুখ থেকে এ কথা শোনার সঙ্গে সঙ্গেই পুরো প্রেস রুমে হাসির রোল ওঠে। দ্রুতই পরিস্থিতি সামাল দিতে তিনি আবারও ট্রাম্পের প্রশংসায় মেতে ওঠেন এবং ট্রাম্পকে দেশের ইতিহাসের 'সবচেয়ে পরিবার-বান্ধব প্রেসিডেন্ট' বলে আখ্যা দেন।

জাকারিয়া আরও যোগ করেন, তিনি (ট্রাম্প) সংসারী নারীদের বেশি করে নিয়োগ দিয়েছেন। "আমার চার সন্তান রয়েছে এবং এই কাজটা কতটা চাপের তা জানা সত্ত্বেও তিনি আমার ওপর আস্থা রেখেছেন, এ থেকেই স্পষ্ট, এ দায়িত্ব নেওয়ার যোগ্যতা আমার আছে।"

এ পর্যায়ে তড়িঘড়ি করে ব্রিফিং শেষ করে তিনি অজুহাত হিসেবে দাবি করেন, আলাস্কার 'ঐতিহাসিক সফরের উদ্দেশ্যে মেরিন ওয়ানে উঠতে যাচ্ছেন' ট্রাম্প, আর সাংবাদিকরা চাইলেই তাদের সব প্রশ্ন বাইরে গিয়ে সরাসরি খোদ প্রেসিডেন্টকেই করতে পারবেন। তবে বাস্তবে ওই মুহূর্তে মার্কিন প্রেসিডেন্টের আলাস্কার উদ্দেশে রওনা হওয়ার কোনো নির্ধারিত সূচি বা পরিকল্পনা ছিল না।

সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইভীর আদালত প্রাঙ্গনে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ৩ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৫৫ পি.এম


আইভীর আদালত প্রাঙ্গনে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ৩ জন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর আদালত প্রাঙ্গনে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে তার আইনজীবীও রয়েছেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন অ্যাডভোকেট জিয়াউল হক কাজল (৬৩), তার ভাই আতিকুল ইসলাম (৫৫) এবং অ্যাডভোকেট মাহাবুবুর রহমান (৩৬)।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে শহরের আল্লামা ইকবাল রোডের বাসা থেকে কাজল ও আতিকুলকে এবং দেওভোগে পাকা রোডের গলি থেকে অ্যাডভোকেট মাহাবুবকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের সূত্রে জানা গেছে, আইভী তুহিন হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিন লাভ করেন। মঙ্গলবার নিম্ন আদালতে চূড়ান্ত প্রতিবেদনের শুনানি এবং সাবেক মেয়র আইভীর পুনর্জামিনের জন্য দিন ধার্য করা হয়েছিল। শুনানির সময় তার আইনজীবী পুনর্জামিনের আবেদন করলে আদালত সেটি মঞ্জুর করে।

শুনানি শেষে আদালত থেকে বের হয়ে গাড়িতে উঠার সময় আইভী নেতাকর্মীদের ঘেরায় ছিলেন। তখন তিনি স্লোগান দেন, “জয় বাংলাকে দমিয়ে রাখা যাবে না, জয় বাংলা।” এই স্লোগান দিয়েই তিনি গাড়িতে ওঠেন। নেতাকর্মীরাও তখন ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। গ্রেপ্তারকৃতরা এ সময় আইভীর পাশে অবস্থান করছিলেন।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, “আদালত প্রাঙ্গনে দলীয় কার্যক্রম নিষিদ্ধ। তারা বুধবার আদালত প্রাঙ্গনে আইভীর সঙ্গে উপস্থিত ছিলেন, যেখানে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। আমরা নিয়মিত অভিযান চালিয়ে দলীয় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার করছি। এর অংশ হিসেবে তাদের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইন মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আজ আদালতে পাঠানো হয়েছে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে মা ইলিশ রক্ষায় কঁচা নদীতে অভিযান: ২৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:১০ পি.এম


কাউখালীতে মা ইলিশ রক্ষায় কঁচা নদীতে অভিযান: ২৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও ধ্বংস

পিরোজপুরের কাউখালীতে মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬-এর অংশ হিসেবে কঁচা নদীতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে এবং নৌ পুলিশের সহায়তায় উপজেলার বেকুটিয়া সংলগ্ন কঁচা নদীতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে নদী থেকে প্রায় ২ হাজার ৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ হাজার টাকা। জব্দকৃত জাল বেকুটিয়া ফেরিঘাট প্রান্তে সর্বসাধারণের সম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহানা আক্তার বলেন,
"জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় এবং মা ইলিশের প্রজনন নিশ্চিতে আমাদের শূন্য সহনশীলতা নীতি বজায় থাকবে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যাতে নদীতে জাল ফেলতে না পারে, সে লক্ষ্যে দিন-রাত আমাদের তদারকি ও অভিযান অব্যাহত রয়েছে। ইলিশের বংশবৃদ্ধির সুফল স্থানীয় জেলে ও সর্বস্তরের জনগণই পাবেন, তাই মা ইলিশ রক্ষায় সবাইকে প্রশাসনকে তথ্য ও সহযোগিতা দেওয়ার আহ্বান জানাচ্ছি।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান জানান, উপজেলা নির্বাহী অফিসার রেহানা আক্তার স্যারের সার্বিক নির্দেশনায় মা ইলিশ রক্ষায় আমরা নিয়মিত টহল দিচ্ছি। নদীর প্রাকৃতিক পরিবেশ ও মা ইলিশ রক্ষায় আমাদের এ ধরনের অভিযান পুরো প্রজনন মৌসুম জুড়েই অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ব মান দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা, বিশেষ অতিথি বিএমপি কমিশনার

আন্তর্জাতিক ডেস্ক

বরিশাল প্রতিনিধি

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:১১ পি.এম


বিশ্ব মান দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা, বিশেষ অতিথি বিএমপি কমিশনার

বিশ্ব মান দিবস উদযাপন উপলক্ষে বরিশালে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ।

বুধবার (১৪ অক্টোবর ২০২৬) জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), বরিশালের যৌথ আয়োজনে বরিশাল সার্কিট হাউসের সম্মেলনকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশ্ব মান দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি মানসম্মত পণ্য উৎপাদন ও ব্যবহারের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে সাশ্রয়ী ও পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার খলিলুর রহমান। এ সময় বিএসটিআই, বরিশালের উপপরিচালক ও অফিসপ্রধান মো. হাবিবুর রহমানসহ জেলা প্রশাসন, বিএসটিআই এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%