ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

নেতানিয়াহুকে ‘লাঠি ও পাথর মেরে’ বিতাড়নের আহ্বান সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রীর


নেতানিয়াহুকে ‘লাঠি ও পাথর মেরে’ বিতাড়নের আহ্বান সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রীর

ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে এহুদ বারাক নামে দেশটির সাবেক প্রধানমন্ত্রী বিস্ফোরক মন্তব্য করেন। তিনি এক্ষেত্রে আশঙ্কা প্রকাশ করেন যে, নেতানিয়াহু আসন্ন সাধারণ নির্বাচন বানচাল করার চেষ্টা করতে পারেন। এমনটি হলে, বারাক বলেন, তাকে 'লাঠি ও পাথর মেরে' ক্ষমতা থেকে বিতাড়নের আহ্বান জানানো হবে। এই মন্তব্যের ফলে ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম হয়েছে। রবিবার ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি তার এই মন্তব্য করেন। ১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা বারাক বলেন, “আমার আশঙ্কা, নেতানিয়াহু নির্বাচন বানচালের চেষ্টা করতে পারেন এবং তিনি খুব সহজেই তা করতে পারবেন।” তিনি আরও জানান, “যদি তিনি এমন চেষ্টা করেন, তাহলে তাকে লাঠি ও পাথর মেরে সরিয়ে দেওয়ার ছাড়া আমাদের আর কোনও উপায় থাকবে না।” ৭৬ বছর বয়সী নেতানিয়াহু ২০২২ সালের ডিসেম্বরের শেষে বর্তমান সরকার পরিচালনা করছেন। তার নেতৃত্বাধীন জোটকে ১৯৪৮ সালে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে সবচেয়ে কট্টরপন্থি সরকারগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের মেয়াদ চলতি বছরের অক্টোবরে শেষ হবে। এ অনুযায়ী দেশটিতে আগামী নির্বাচন সেপ্টেম্বর বা অক্টোবরে হওয়ার কথা রয়েছে। বারাকের অভিযোগ, নেতানিয়াহু লেবাননে সামরিক অভিযান চালিয়ে এমন পরিস্থিতি তৈরি করে, যা হিজবুল্লাহ ও ইরান পাল্টা হামলা চালাতে বাধ্য করবে এবং নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। তিনি বলেন, “নেতানিয়াহু অন্তহীন যুদ্ধ চান। কারণ তিনি বোঝেন, যুদ্ধ শেষ হলে তার বিচার প্রক্রিয়া আরও দ্রুত এগোবে।” এহুদ বারাক আরও অভিযোগ করেন, “যেভাবে তিনি (নেতানিয়াহু) হামাসের সাথে বন্দি বিনিময় চুক্তি বাধাগ্রস্ত করেছেন, একইভাবে লেবানন ইস্যুতেও তিনি অগ্রগতির সম্ভাবনা আটকে দিয়েছেন।” প্রসঙ্গত, নেতানিয়াহু ইসরায়েলে দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি রয়েছেন। এহুদ বারাক যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গড়ে ওঠা সমঝোতার সমালোচনা করেন। তার ভাষ্য, “এক কথায়— খারাপ। দুই কথায়— (এই চুক্তি) খুবই খারাপ।” তার মতে, ‘নেতানিয়াহুর ঔদ্ধত্য এবং দূরদর্শিতার অভাবের মূল্য এখন ইসরায়েলকে দিতে হচ্ছে’। বারাকের দাবি, “ইরানের বিরুদ্ধে যুদ্ধের কোনও লক্ষ্যই অর্জিত হয়নি।” এদিকে, এহুদ বারাকের এই মন্তব্যের পর নেতানিয়াহুর মিত্রদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। লিকুদ পার্টির আইনপ্রণেতা এবং নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান বোয়াজ বিসমুথ বারাকের বিরুদ্ধে ফৌজদারি তদন্তের দাবি জানান। এক্স-এ দেওয়া পোস্টে তিনি বলেন, “প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সহিংসতাকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন বারাক।” বিসমুথ আরও বলেন, “তাকে একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে পাঠানো উচিত। যদি মানসিকভাবে সুস্থ প্রমাণিত হন, তাহলে তার বিরুদ্ধে অবিলম্বে ফৌজদারি তদন্ত শুরু করা উচিত।” সূত্র: ওয়াইনেট নিউজ, আনাদোলু এজেন্সি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সবার অংশগ্রহণে আগামীর বাংলাদেশ হবে উন্নত-সমৃদ্ধ: রেল প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৮:৪০ পি.এম


সবার অংশগ্রহণে আগামীর বাংলাদেশ হবে উন্নত-সমৃদ্ধ: রেল প্রতিমন্ত্রী

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব মন্তব্য করেছেন যে, দেশের তরুণদের ঐকান্তিক প্রচেষ্টা ও অংশগ্রহণে আগামীর সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে।

এটি তিনি সোমবার রাজধানীর মুগদা মেডিকেল কলেজে অনুষ্ঠিত সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন।

প্রতিমন্ত্রী হাবিব মূলত বলেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাদের অক্লান্ত শ্রম, মেধা ও ঐকান্তিক প্রচেষ্ঠা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তিনি বলেন, দল-মত নির্বিশেষে সকলের অংশগ্রহণে আগামীর বাংলাদেশ হবে একটি উন্নত, সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ। এসময় তিনি উন্নয়ন কর্মকাণ্ডে পুরুষের পাশাপাশি নারীর অংশগ্রহণের গুরুত্বও তুলে ধরেন।

তিনি প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও উপভোগ করেন। পরে তিনি বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এ আয়োজনে মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. মোশররফ হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক, ফ্যাকাল্টি মেম্বার, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৮:৪২ পি.এম


যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ

যুক্তরাজ্য সরকার একটি ঘোষণা দিয়েছে, যেখানে বলা হয়েছে, ষোলো বছরের কম বয়সীদের জন্য ফেসবুক, টিকটক ও ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার নিষিদ্ধ করা হচ্ছে।

প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন সরকার জানিয়েছে, ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর করতে ‘হাইলি ইফেকটিভ এজ অ্যাশিওরেন্স’ বা কার্যকর বয়স যাচাই ব্যবস্থা ব্যবহার করা হবে।

এই ব্যবস্থার মাধ্যমে, কোনও ব্যক্তির বয়স নির্ভুলভাবে অনুমান বা যাচাই করা সম্ভব হবে। এর জন্য মুখমণ্ডল স্ক্যান করা বা পরিচয়পত্র জমা দেওয়ার মতো পদ্ধতি ব্যবহার করবে প্ল্যাটফর্মগুলো।

এছাড়া, সরকার আরও জানিয়েছে, নিয়ন্ত্রক সংস্থা অফকম দ্রুতই একটি সমীক্ষা চালিয়ে ১৬ বছরের বেশি বয়সী ব্যবহারকারীদের যাচাইয়ের সবচেয়ে কার্যকর পদ্ধতি নির্ধারণ করবে।

যুক্তরাজ্যে শিশুদের প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত কনটেন্টে প্রবেশ ঠেকাতে পর্নোগ্রাফি ওয়েবসাইটসহ কিছু প্ল্যাটফর্মকে ইতোমধ্যেই একই ধরনের বয়স যাচাই ব্যবস্থা চালু করতে হয়েছে।

যুক্তরাজ্য সরকার জানিয়েছে, এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে স্ন্যাপচ্যাট, টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক এবং এক্স। তবে হোয়াটসঅ্যাপ ও সিগন্যাল এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে না।

টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেন, “সম্পূর্ণ নিষেধাজ্ঞাই সঠিক সিদ্ধান্ত। আমাদের শিশুদের নিরাপত্তার প্রশ্নে আমি কোনও ধরনের আপস করতে চাই না।”

সূত্র: বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লিবিয়া হয়ে অবৈধভাবে প্রবেশ করলে ফেরত পাঠাবে ইতালি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৮:৪৪ পি.এম


লিবিয়া হয়ে অবৈধভাবে প্রবেশ করলে ফেরত পাঠাবে ইতালি

ঢাকায় অবস্থিত ইতালি দূতাবাস জানিয়েছে যে, লিবিয়া বা অন্য কোনো দেশ হয়ে যদি কেউ অবৈধভাবে ইতালিতে প্রবেশের চেষ্টা করে তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিদের আর দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। ইউরোপীয় ইউনিয়নের নতুন অভিবাসন ও আশ্রয় আইন কার্যকর হবার পর ইতালি এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে।

সোমবার দূতাবাস এক বার্তায় জানায়, গত ১২ জুন থেকে কার্যকর হওয়া নতুন আইনের আওতায়, যারা অবৈধভাবে ইতালিতে প্রবেশের চেষ্টা করবে, তাদের সীমান্তেই আটক করা হবে এবং নিজ দেশে ফিরিয়ে পাঠানো হবে। তারা ইতালিতে অবস্থান বা কাজ করার কোনো সুযোগ পাবে না।

দূতাবাস আরও জানিয়েছে যে, দালাল, মানবপাচারকারী ও অপরাধী চক্রের মিথ্যা আশ্বাসে প্রভাবিত হওয়ার জন্য বাংলাদেশি নাগরিকদের বিরত থাকতে হবে। অর্থের বিনিময়ে অবৈধভাবে ইতালিতে যাওয়ার চেষ্টা মানবপাচারকারী চক্রকে উৎসাহিত করার কারণেই সতর্ক করা হয়েছে।

বার্তায় উল্লেখ করা হয়েছে যে, ইতালিতে বৈধভাবে কাজ ও বসবাসের সুযোগ রয়েছে। ২০২৫ ও ২০২৬ সালে বাংলাদেশি নাগরিকদের জন্য হাজার হাজার কর্মসংস্থানভিত্তিক ভিসা, পারিবারিক পুনর্মিলন ভিসা এবং শিক্ষার্থী ভিসা ইস্যু করা হচ্ছে। তবে এসব সুবিধা পেতে হলে অবশ্যই বৈধ প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

ইতালিতে যেতে আগ্রহী প্রত্যেকের প্রতি আহ্বান জানিয়ে দূতাবাস বলেছে যে, নিয়ম মেনে আবেদন করে নিরাপদ ও বৈধ অভিবাসন প্রক্রিয়া অনুসরণ করা আবশ্যক। এর মাধ্যমে ঝুঁকি এড়ানো সম্ভব হবে এবং আইনগত সুযোগ-সুবিধাও নিশ্চিত করা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সম্মানিত বিভাগীয় কমিশনার, ঢাকা জনাব শরফ উদ্দিন আহমদ চৌধুরী নারায়ণগঞ্জ জেলা পরিদর্শন করেন

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৮:৪৬ পি.এম


সম্মানিত বিভাগীয় কমিশনার, ঢাকা জনাব শরফ উদ্দিন আহমদ চৌধুরী নারায়ণগঞ্জ জেলা পরিদর্শন করেন

উক্ত পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রায়হান কবির।

এ সময় সম্মানিত বিভাগীয় কমিশনার, ঢাকা সফরসূচী অনুযায়ী নিম্নোক্ত কার্যক্রম সম্পাদন করেনঃ

১। নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘বিতর্ক উৎসব ২০২৬’ উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
২। নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ‘Pilot Initiative for Climate Resilient Drainage & Canal Restoration’ প্রকল্পের শুভ উদ্বোধন করেন।
৩। নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারের অগ্রাধিকার পরিকল্পনা ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ করেন।
৪। ফতুল্লা রাজস্ব সার্কেল, নারায়ণগঞ্জ সদর অফিস পরিদর্শন করেন।
৫। উপজেলা ভূমি অফিস, নারায়ণগঞ্জ সদর পরিদর্শন করেন।
৬। ভূমি সেবা সহায়তা কেন্দ্র, নারায়ণগঞ্জ সদর পরিদর্শন করেন।
৭। জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ এর পরিকল্পনা ও বাস্তবায়নে অফিসার্স ক্লাব, নারায়ণগঞ্জ এর নতুন ভবন সম্প্রসারণের শুভ উদ্বোধন করেন।
৮। নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্কুলে স্যানিটারি ভেন্ডিং মেশিন, ইন্টারঅ্যাকটিভ ডিজিটাল বোর্ড এবং ফায়ার ফাইটার সরঞ্জাম বিতরণ করেন।
৯। জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ এর বিভিন্ন শাখা পরিদর্শন করেন।

 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%