০৯:৩৬ এম
ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এই হামলার ফলে একটি আবাসিক ভবনের অংশবিশেষ ধসে পড়েছে। শহরের মেয়র ভিটালি ক্লিটসকো জানিয়েছেন, এই হামলার কারণে কয়েকজন আটকা পড়েছেন। এই ঘটনার জেরে আরও পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) ভোরের দিকে কিয়েভে এই হামলা চালানো হয়। রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার সময় শহরজুড়ে এক ডজনেরও বেশি বিস্ফোরণের শব্দ শোনা যায়।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো জানান, ক্ষতিগ্রস্ত আবাসিক ভবনটির প্রথম ও দ্বিতীয় তলা আংশিকভাবে ধসে পড়েছে। পাশাপাশি, কয়েকটি গুদামে আগুন ধরে গিয়েছে। হামলার পরপরই ঘটনাস্থলে উদ্ধারকারী দল তাদের কাজ শুরু করে।
আরও পড়ুন: কেরানীগঞ্জে জমির বিরোধে বাড়ি ভাঙচুর, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ
সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা আগের চেয়ে বেশি জোরদার করেছে রাশিয়া। একই সময়ে, ইউক্রেন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য সক্ষম বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতিতে ভুগছে। এসব ক্ষেপণাস্ত্র শব্দের গতির কয়েক গুণ বেশি গতিতে ছুটে যেতে পারে, ফলে এগুলো ঠেকানো ইউক্রেনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন