ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

স্পেনের অভিবাসন সংকট নিয়ে যুক্তরাষ্ট্রকে ট্রাম্পের সতর্কবার্তা


স্পেনের অভিবাসন সংকট নিয়ে যুক্তরাষ্ট্রকে ট্রাম্পের সতর্কবার্তা

ডোনাল্ড ট্রাম্প স্পেনের সিউটা অঞ্চলে অনিয়ন্ত্রিত অভিবাসীদের আকস্মিক আগমনকে যুক্তরাষ্ট্রের জন্য একটি সতর্কবার্তা হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, আসন্ন নির্বাচনে যদি তার রাজনৈতিক প্রতিপক্ষ ডেমোক্র্যাটরা ক্ষমতায় আসে, তাহলে যুক্তরাষ্ট্রকেও একই পরিস্থিতির মুখোমুখি হতে হবে।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, সেখানকার ছবিগুলো ভয়াবহ। তিনি যোগ করেন, ডেমোক্র্যাটরা যখন ক্ষমতায় আসবে, তখন তিন বছর পরে আমাদের দেশে অবস্থাও একই হয়ে যাবে। তিনি মনে করেন, তাদের অধীনে জনগণ ভালো থাকতে পারবে না।

মরক্কোর উপকূলে অবস্থিত স্পেনের নিয়ন্ত্রণাধীন ক্ষুদ্র ভূখণ্ড সিউটার বর্তমান পরিস্থিতির সঙ্গে নিজেদের কঠোর অভিবাসন নীতির তুলনা টেনেছে হোয়াইট হাউস।

আরও পড়ুন: ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট, ম্যাক্রোঁর কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক জনমত জরিপে সমর্থন কমতে থাকায় এবং নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে রিপাবলিকানরা অভিবাসন ইস্যুটিকে রাজনৈতিকভাবে কাজে লাগানোর চেষ্টা করছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে সিউটার ভিডিও শেয়ার করে ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, এই ঘটনা চরম বামপন্থী বিশ্বায়নবাদী নীতির ব্যর্থতা। অন্যদিকে, ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা স্টিফেন মিলার দাবি করেন, ডেমোক্র্যাটরা ক্ষমতায় এলে বহিরাগতরা আমেরিকানদের ঘরবাড়ি দখল করে নেবে। সব মিলিয়ে আসন্ন নির্বাচনকে সামনে রেখে স্পেনের এই সংকটকে রাজনৈতিকভাবে ব্যবহারের চেষ্টা করছেন মার্কিন রিপাবলিকান নেতারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘রামায়ণ’-এর ঝলক মুক্তি পেতেই সীতা রূপে ধরা দিলেন কঙ্গনা! কাদের আশীর্বাদ করলেন তিনি?

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৫৭ এম


‘রামায়ণ’-এর ঝলক মুক্তি পেতেই সীতা রূপে ধরা দিলেন কঙ্গনা! কাদের আশীর্বাদ করলেন তিনি?

কঙ্গনা ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেছেন, যেখানে তাঁকে একটি লাল শাড়ি পরে সীতার সাজে দেখা যাচ্ছে। তাঁর পাশেই দাঁড়িয়ে রয়েছে রামের সাজে এক আরেকজন পড়ুয়া। আরও এক শিশুকে দেখা যাচ্ছে হনুমানের সাজে। বৃহস্পতিবার মুক্তি পেয়েছে ‘রামায়ণ’-এর বহু প্রতীক্ষীত ঝলক। এই ছবিতে সীতার চরিত্রে সাই পল্লবীর প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। অভিনেত্রীর সাজ এবং হিন্দি উচ্চারণ নিয়ে সমাজমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা। এর মধ্যে, নিজের স্কুলজীবনের একটি পুরনো ছবি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রনৌত। কঙ্গনা ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেছেন, যেখানে তাঁকে লাল শাড়ি পরে সীতার সাজে দেখা যাচ্ছে। তাঁর পাশে দাঁড়িয়ে রয়েছে রামের সাজে আর একজন। আরও এক শিশুকে দেখা যাচ্ছে হনুমানের সাজে। ছবিতে যাদের দেখা যাচ্ছে, তাদের নামও উল্লেখ করেছেন কঙ্গনা। স্কুলের নামও উল্লেখ করেছেন তিনি। পরে ছবিটির আরও একটি বড় অংশ ভাগ করে নেন তিনি। সেখানে দেখা যায়, চুল খোলা অবস্থায় রয়েছেন কঙ্গনা। ডান হাত আশীর্বাদের ভঙ্গিতে রয়েছে। ছবিটি পোস্ট করে কঙ্গনা লেখেন, “আমার আশীর্বাদ সকল উদারপন্থীদের জন্য।” সঙ্গে যোগ করেছেন হাসির ইমোজি। উল্লেখ্য, সম্প্রতি ছাত্র আন্দোলন নিয়ে মন্তব্য করে শিরোনামে রয়েছেন কঙ্গনা। সোমবার তিনি দাবি করেন, এই ধরনের প্রতিবাদ ভারতের সংস্কৃতি ও মূল্যবোধের সঙ্গে মানানসই নয়। তাঁর কথায়, “জীবনে কখনও এত কুৎসিত দৃশ্য একসঙ্গে দেখিনি। নতুন প্রজন্মের প্রতিবাদের এই ভিডিয়োগুলি অত্যন্ত বিরক্তিকর। তাঁদের কথা বলার ধরন এবং ভাষা খুবই হতাশাজনক।” কঙ্গনা আরও বলেন, “ভারত বৈচিত্র্যে ভরা সুন্দর মানুষের দেশ, যেখানে সৌন্দর্য, সংস্কৃতি এবং পরিশীলনের গুরুত্ব আছে। অথচ নিজেদের ‘আরশোলা’ বলে পরিচয় দেওয়া এবং সেই ধরনের আচরণ করা একেবারেই হতাশাজনক।” এমনকি আন্দোলনকারীদের নর্দমা ও আবর্জনার সঙ্গেও তুলনা করেছেন তিনি। এই মন্তব্যের জন্য সমালোচিতও হয়েছেন অভিনেত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চেলসির বিরুদ্ধে বড় অঙ্কের জরিমানা এবং নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

১০:০১ এম


চেলসির বিরুদ্ধে বড় অঙ্কের জরিমানা এবং নিষেধাজ্ঞা

ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) ইংলিশ জায়ান্ট চেলসিকে ১ কোটি পাউন্ড জরিমানা করেছে নিয়ম ভঙ্গের দায়ে। জরিমানা ছাড়াও ব্লুজদের ওপর টানা দুই ট্রান্সফার উইন্ডোর জন্য নতুন খেলোয়াড় নিবন্ধনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

স্বস্তির খবর হলো, ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত এই নিষেধাজ্ঞা স্থগিত রাখা হয়েছে।

শুক্রবার, এফএ এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ শাস্তির বিষয়টি নিশ্চিত করে। সংস্থাটি জানায়, তারা একটি স্বাধীন নিয়ন্ত্রক কমিশনের মাধ্যমে চেলসির বিরুদ্ধে উত্থাপিত ৭৪টি অভিযোগের সত্যতা প্রমাণিত করেছে। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, চেলসির ৬ পয়েন্ট কাটা হতে পারে, কিন্তু আপিলের কারণে কর্তৃপক্ষ সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে।

এখন পয়েন্ট কর্তনের বদলে স্থগিত নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে।

ঘটনা শুরু হয় গত বছরের সেপ্টেম্বরে। ফুটবল এজেন্ট, মধ্যস্থতাকারী এবং খেলোয়াড়দের চুক্তিতে তৃতীয় পক্ষের অনৈতিক বিনিয়োগ সম্পর্কিত একাধিক নিয়ম ভঙ্গের অভিযোগ ওঠে এফএর কাছে। ২০০৯ থেকে ২০২২ সাল পর্যন্ত সংঘটিত এসব অনিয়মের সিংহভাগ চেলসির সাবেক রুশ মালিক রোমান আব্রামোভিচের মেয়াদের সময় ২০১০-১১ থেকে ২০১৫-১৬ মৌসুমের মধ্যে ঘটে।

শুনানির আগেই চেলসি তাদের ৭৪টি অনিয়মসমূহ স্বীকার করে নিলে স্বাধীন কমিশন প্রথমে ১ কোটি পাউন্ড জরিমানা এবং স্থগিত ৬ পয়েন্ট কাটার সিদ্ধান্ত দেয়। কিন্তু পরে আপিল বোর্ড পয়েন্ট কাটার ওই রায় বাতিল করে রেখে দেয় দুই ট্রান্সফার উইন্ডোর নিষেধাজ্ঞার রায়। এফএ জানিয়েছে, এই অনিয়মের সাথে জড়িত সংশ্লিষ্টদের বিরুদ্ধে এখনো তদন্ত চলছে।

২০২২ সালে আব্রামোভিচের মালিকানা বদলের পর বিষয়টি প্রথম সামনে আসে। নতুন মালিকানা প্রতিষ্ঠান ‘ব্লুকো’ দায়িত্ব গ্রহণের সময় পূর্বের আর্থিক অনিয়মগুলি শনাক্ত করে এবং গোপন না রেখে স্বেচ্ছায় প্রিমিয়ার লিগ, এফএ এবং উয়েফাকে বিস্তারিত জানায়।

এফএ এর বিচারিক প্রক্রিয়া শেষ হওয়ায় চেলসি স্বস্তি প্রকাশ করেছে। লন্ডনের ক্লাবটি এক বিবৃতিতে জানায়, তারা নিয়ন্ত্রক সংস্থাগুলোকে শুরু থেকেই পূর্ণ সহযোগিতা করেছে এবং তদন্তের স্বার্থে স্বেচ্ছায় হাজার হাজার নথিপত্র প্রদান করেছে। এ বিষয়ে পূর্বে উয়েফা ও প্রিমিয়ার লিগের সঙ্গেও ইতিবাচক সমঝোতায় পৌঁছেছিল ব্লুজরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাবি ক্যাম্পাসে জুলাই-গ্রাফিতি পুনরায় রংকরণ কার্যক্রম শুরু হচ্ছে আজ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

১০:০৬ এম


ঢাবি ক্যাম্পাসে জুলাই-গ্রাফিতি পুনরায় রংকরণ কার্যক্রম শুরু হচ্ছে আজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন দেয়ালে যে জুলাই-গ্রাফিতি আঁকা হয়েছে, সেটি সংরক্ষণ করার উদ্দেশ্যে পুনরায় রংকরণ ও পুনর্লিখন কার্যক্রম শনিবার (১ আগস্ট) থেকে শুরু হতে যাচ্ছে। এই কার্যক্রমের উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি সকাল ১১টায় তার বাসভবনের প্রধান ফটকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার পরিকল্পনা করেছেন।

এছাড়া, এই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম এবং সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানীসহ চারুকলা অনুষদের ডিন, প্রক্টর এবং আরবরি কালচার সেন্টারের পরিচালকও উপস্থিত থাকবেন।

শুক্রবার (৩১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, গ্রাফিতির মূল বৈশিষ্ট্য, চেতনা ও তাৎপর্য অক্ষুণ্ণ রেখে আগামী ১, ২ ও ৩ আগস্ট উপাচার্য ভবন থেকে রোকেয়া হল পর্যন্ত গ্রাফিতি রংকরণ/পুনর্লিখন কার্যক্রম পরিচালিত হবে।

এই বিজ্ঞপ্তিতে গ্রাফিতি রংকরণ/পুনর্লিখন কর্মসূচিতে অংশগ্রহণ করতে ইচ্ছুক নিবন্ধিত শিক্ষার্থী ও শিল্পীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে যে, তারা ১ আগস্ট সকাল ৯টার মধ্যে চারুকলা অনুষদের জয়নুল গ্যালারির সামনে উপস্থিত থাকতে হবে। সংবাদ বিজ্ঞপ্তিতে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষে ঢাবিতে আয়োজিত বিভিন্ন কর্মসূচির ব্যাপারেও তুলে ধরা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
মিসরের দামিয়েত্তা বন্দরে ড্রোন হামলা

সুয়েজ খাল ঘিরে নতুন উদ্বেগ, বিশ্ববাজারে তেল সরবরাহে বাড়ছে অনিশ্চয়তা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

১০:১২ এম


সুয়েজ খাল ঘিরে নতুন উদ্বেগ, বিশ্ববাজারে তেল সরবরাহে বাড়ছে অনিশ্চয়তা

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান নিরাপত্তা সংকট এবার বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থাকেও নতুন ঝুঁকির মুখে ফেলেছে।

হুতিদের সাম্প্রতিক হুমকি, ইরানের পাল্টা অবস্থান এবং মিসরের দামিয়েত্তা বন্দরে ড্রোন হামলার পর সুয়েজ খাল ও বাব আল-মানদেব প্রণালিকে ঘিরে উদ্বেগ বেড়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, যদি পরিস্থিতি দীর্ঘায়িত হয়, তবে বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবহন ব্যয় ও বিমা খরচও উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।

জ্বালানি বিশ্লেষণ প্রতিষ্ঠান ভোর্টেক্সার তথ্য অনুযায়ী, লোহিত সাগরে তেল বোঝাই করার পর ট্যাংকারগুলোর সুয়েজ খালের দিকে যাওয়ার প্রবণতা স্পষ্টভাবে বেড়েছে। প্রতিষ্ঠানটির বিশ্লেষক জর্জ মরিস জানান, বাব আল-মানদেব প্রণালি দিয়ে সৌদি তেল পরিবহন বন্ধের হুতি হুমকিই এই পরিবর্তনের মূল কারণ।

অন্যদিকে কেপলারের তথ্য বলছে, বাব আল-মানদেব হয়ে এশিয়ামুখী দক্ষিণমুখী রুটে তেলের প্রবাহ এখনো অব্যাহত থাকলেও চলতি মাসের শুরু থেকে তা প্রায় অর্ধেকে নেমে এসেছে। জুনে সৌদির ইয়ানবু বন্দর থেকে রওনা হওয়া তেলের ৮১ শতাংশ দক্ষিণে গেলেও জুলাইয়ে সেই হার কমে ৪৩ শতাংশে দাঁড়িয়েছে।

হুতিদের নজরদারি ও হামলার ঝুঁকি এড়াতে অনেক ট্যাংকার এখন অবস্থান শনাক্তকারী ট্র্যাকার বন্ধ রেখেই চলাচল করছে। জর্জ মরিস জানান, বিশেষ করে দক্ষিণমুখী ঝুঁকিপূর্ণ রুটে এই প্রবণতা দ্রুত বাড়ছে। যদিও অনেক জাহাজ বাব আল-মানদেব সম্পূর্ণ এড়িয়ে যাচ্ছে, তবে চীনের মালিকানাধীন কিছু ট্যাংকার হুতিদের কাছ থেকে বিশেষ অনুমতি নিয়ে ওই পথ ব্যবহার করছে।

মিসরের দামিয়েত্তা বন্দরে ড্রোন হামলার পরও সুয়েজ খাল এখনই সরাসরি হুমকির মুখে পড়েছে বলে মনে করছেন না এসঅ্যান্ডপি গ্লোবাল এনার্জির আটলান্টিক এলএনজি বিভাগের প্রধান অ্যালি ব্লেকওয়ে। তার ভাষ্যমতে, বাজার এখনো এমন কোনো সংকেত দিচ্ছে না, যাতে সুয়েজ খালের কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ ঘটনায় সুয়েজ খাল কর্তৃপক্ষের বক্তব্য জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ইরান হুঁশিয়ারি দিয়েছে, যে যুক্তরাষ্ট্র যদি ইরানি ট্যাংকার আটকে রাখে, তাহলে মধ্যপ্রাচ্য থেকে কোনো জ্বালানি রপ্তানি হতে দেওয়া হবে না। অন্যদিকে, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের সব ধরনের জাহাজ চলাচলের ওপর অবরোধ ঘোষণা করেছে। এর আওতায় ইয়ানবু বন্দর থেকে ভূমধ্যসাগরের উদ্দেশ্যে যাওয়া তেলবাহী জাহাজও পড়ে যেতে পারে।

হুতিরা ইতোমধ্যে দেখিয়েছে, তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের পাল্লার মধ্যে সুয়েজ খাল অঞ্চলও রয়েছে। যদিও দীর্ঘ দূরত্বের কারণে এসব হামলা প্রতিহত করার সুযোগ তুলনামূলক বেশি।

আন্তর্জাতিক জ্বালানি মূল্য নির্ধারণকারী প্রতিষ্ঠান আর্গাসের এলএনজি মূল্য নির্ধারণ বিভাগের প্রধান মার্টিন সিনিয়র বলেন, মিসরের সাম্প্রতিক হামলার পর সুয়েজমুখী জাহাজের জন্য যুদ্ধঝুঁকির বিমা প্রিমিয়াম বাড়তে পারে।

তার মতে, এ অঞ্চলে জাহাজ ও জ্বালানি অবকাঠামোর ওপর ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় বিমা কোম্পানিগুলো অতিরিক্ত 'ওয়ার রিস্ক প্রিমিয়াম' দাবি করতে পারে। তবে তিনি উল্লেখ করেন, ইরান এখনো সুয়েজ খাল নিয়ে সরাসরি কোনো হুমকি দেয়নি।

একটি সামুদ্রিক নিরাপত্তা সূত্র জানিয়েছে, সুয়েজ খালের কাছাকাছি মিসরের ভূমধ্যসাগরীয় পোর্টগুলোয় চলাচলকারী জাহাজের নিরাপত্তা ব্যবস্থা নতুন করে পর্যালোচনা শুরু করেছে বিভিন্ন শিপিং কোম্পানি। তবে সুয়েজ খাল কর্তৃপক্ষের সাবেক বোর্ড সদস্য ওয়ায়েল কাদ্দুর বলেন, খালটি সার্বক্ষণিক কঠোর নিরাপত্তার আওতায় পরিচালিত হয় এবং বর্তমানে এটিকে সরাসরি হুমকির মুখে রয়েছে বলে মনে করা হচ্ছে না।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্য থেকে বিশ্ববাজারে তেল পৌঁছানোর পথ আগের তুলনায় আরও জটিল ও ব্যয়বহুল হয়ে উঠছে। জর্জ মরিস জানান, জুনে এশিয়ায় সমুদ্রপথে আমদানি হওয়া অপরিশোধিত তেল ও কনডেনসেটের প্রায় ১৫ শতাংশই এসেছে ইয়ানবু বন্দর থেকে। এই সরবরাহ দীর্ঘ সময় ব্যাহত হলে এশিয়ার পরিশোধনাগারগুলো বড় ধরনের চাপের মুখে পড়বে।

তিনি বলেন, বাব আল-মানদেবের পরিবর্তে সুয়েজ খাল ব্যবহার করলে উত্তর-পূর্ব এশিয়ায় পৌঁছাতে সময় দ্বিগুণেরও বেশি লাগে। এতে জাহাজ গন্তব্যে পৌঁছাতে প্রায় এক মাস অতিরিক্ত সময় লাগছে।

সুয়েজ খাল দিয়ে বিশ্বের সবচেয়ে বড় অপরিশোধিত তেলবাহী ট্যাংকার পুরোপুরি তেলবোঝাই অবস্থায় চলাচল করতে পারে না। গভীর ড্রাফটের কারণে এসব জাহাজকে প্রথমে সুমেদ পাইপলাইনের মাধ্যমে কিছু তেল খালাস করতে হয়। পরে ভূমধ্যসাগরে পৌঁছে সেই তেল আবার জাহাজে তোলা হয়। ফলে সময় ও ব্যয়- দুটোই বেড়ে যায়।

ড্রায়াড গ্লোবালের প্রধান নির্বাহী কোরি র‍্যান্সলেম বলেন, সুয়েজ খাল অঞ্চলের যেকোনো স্থানে হামলা হলে যুদ্ধঝুঁকির বিমা প্রিমিয়াম উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে এবং পুরো অঞ্চলের নিরাপত্তা মূল্যায়ন বদলে যাবে।

অন্যদিকে কেপলারের প্রধান ফ্রেইট বিশ্লেষক ম্যাথিউ রাইটের মতে, সুয়েজ খালের কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটলে তার প্রভাব প্রায় সঙ্গে সঙ্গেই বিশ্ববাজারে তেলের দামে পড়বে। দীর্ঘ সমুদ্রযাত্রা, পরিবহন ব্যয় বৃদ্ধি এবং সরবরাহে বিলম্বের কারণে দ্রুতই মূল্যস্ফীতির চাপ ভোক্তা পর্যায়ে পৌঁছে যেতে পারে।

তথ্য সূত্র- রয়টার্স।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%