ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

একযোগে ৭ জন ডেপুটি ও ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ


একযোগে ৭ জন ডেপুটি ও ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

জামায়াতপন্থি ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল একযোগে পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (২৩ জুন) জামায়াতপন্থি আইন কর্মকর্তারা অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে একসঙ্গে পদত্যাগপত্র জমা দেন।

সহকারী অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা হলে জুলাই শহীদদের প্রতি প্রতারণা হবে: প্রধানমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদকের অপব্যবহার ও পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৫:৩০ পি.এম


মাদকের অপব্যবহার ও পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা

জেলায় মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলার আয়োজনে আজ মঙ্গলবার বেলা ১১ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আয়শা আক্তার, পাবলিক প্রসিকিউটর অ্যাড.মল্লিক মঈন উদ্দিন সুহেল, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবুল হোসেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক এ জেড এম রেজাউল আলম, শিক্ষক নাসিমা আক্তার, এবং বাধন সুনামগঞ্জ নিরাময় কেন্দ্রের পরিচালক সাজিদুর রহমান।

সভায় বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের ওপর জোর দেন এবং তরুণ সমাজকে এ ব্যাধির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। বক্তারা মাদক বিরোধী দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিনাইদহে ট্রাক্টরের ধাক্কায় প্রবাসী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৫:৩২ পি.এম


ঝিনাইদহে ট্রাক্টরের ধাক্কায় প্রবাসী নিহত

ঝিনাইদহ সদর উপজেলার বয়ড়াতলা বাজারে আজ একটি মাটি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় কামরুজ্জামান (৪৫) নামে ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার, বেলা সাড়ে ১১টার সময় সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের বয়ড়াতলা বাজারে দুর্ঘটনাটি ঘটেছে। নিহত কামরুজ্জামান সদর উপজেলার পাকা গ্রামের আনসার বিশ্বাসের ছেলে ছিলেন। তিনি দীর্ঘদিন প্রবাসে কাজ করেছিলেন এবং সম্প্রতি ছুটিতে দেশে ফেরেন।

পুলিশের তথ্য অনুযায়ী, বেলা সাড়ে ১১টার দিকে শহরের একটি ব্যাংক থেকে টাকা তুলে ইজিবাইকযোগে তিনি গ্রামের বাড়ির দিকে ফিরছিলেন। পথে বয়ড়াতলা বাজারে ইজিবাইকটি পৌছালে একটি দ্রুতগতির মাটি বোঝাই ট্রাক্টর ইজিবাইকটিকে ধাক্কা দেয়। তারপর কামরুজ্জামানসহ আরও একজন গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কামরুল ইসলাম মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. উমা ইসলাম বলেন, কামরুজ্জামান দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে আনার আগেই মারা গেছেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সদর থানার ওসি মো. আসাদউজ্জামান বাসসকে জানান, এখনো এই ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে পুলিশ প্রাথমিক আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ: মির্জা ফখরুল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৫:৩৪ পি.এম


ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এটি মোকাবিলায় শুধু সরকারি উদ্যোগ নয়, জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় এসব কথা বলেন তিনি। ডেঙ্গু প্রতিরোধে জাতীয় কমিটির ১ম সভায় প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত হয়।

সভাপতির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। ডেঙ্গু মোকাবিলায় শুধু সরকারি উদ্যোগ নয়, জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদসহ সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকরভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

সভায় ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে—

• বিভিন্ন দফতর ও সংস্থার মাধ্যমে ব্যাপক হারে লিফলেট ও সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ

• স্কুল, কলেজ ও মাদ্রাসায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্পৃক্ত করে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক বিশেষ প্রচারণা কার্যক্রম পরিচালনা

• স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজের সমন্বয়ে পরিচ্ছন্নতা অভিযান জোরদার করা

• ফগার মেশিন ও মশক নিধন কার্যক্রমের মান (কোয়ালিটি) নিয়মিত পরীক্ষা ও তদারকি করা

• এডিস মশার প্রজননস্থল শনাক্ত ও ধ্বংসে বিশেষ অভিযান পরিচালনা

• নির্মাণাধীন ভবন, ছাদবাগান, টায়ারের দোকান, গ্যারেজ এবং জলাবদ্ধ এলাকায় নিয়মিত পরিদর্শন বৃদ্ধি

• গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতামূলক প্রচার জোরদার করা

• ডেঙ্গুর লার্ভা শনাক্ত হওয়া স্থানগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ

• ডেঙ্গু প্রতিরোধবিষয়ক মনিটরিং ও তদারকি কার্যক্রম আরও শক্তিশালী করা

• ডেঙ্গু আক্রান্ত রোগীদের তথ্য দ্রুত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।

সভায় বক্তারা বলেছেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থাকায় এখন থেকেই সমন্বিত ও জোরালো প্রস্তুতি গ্রহণ জরুরি। জাতীয় কমিটির গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের পাশাপাশি মাঠপর্যায়ে কার্যক্রমের গতি বৃদ্ধি এবং প্রয়োজনীয় জনবল নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সরকারের কার্যক্রমকে আরও সমন্বিত ও কার্যকর করতে সম্প্রতি জাতীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন এ কমিটিতে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধিরা সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। জাতীয় কমিটির প্রথম সভায় গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর অগ্রগতি অর্জনের আশা প্রকাশ করা হয়েছে।

সভায় বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা ও সিটি করপোরেশনের প্রতিনিধিদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ওয়াসা, এলজিইডি, ডিপিএইচই, রাজউক এবং স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ‘ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটি’র প্রথম সভা মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

সভায় ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা এবং প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদার করতে_local সরকারের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের তত্ত্বাবধানে একটি বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। টাস্কফোর্সটি মাঠপর্যায়ে কার্যক্রম তদারকি, প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং জরুরি পদক্ষেপ বাস্তবায়নের দায়িত্ব পালন করবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (মন্ত্রীর দপ্তর) হৃদয় মাহমুদ চয়ন স্বাক্ষরিত বার্তায় এসব তথ্য জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় উদ্ধারকৃত ৫০টি মোবাইল প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৫:৩৭ পি.এম


খুলনায় উদ্ধারকৃত ৫০টি মোবাইল প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর

জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন জেলা পুলিশ প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় খুলনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সংশ্লিষ্টদের মোবাইল সেটগুলো তুলে দেওয়া হয়।

খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-(সেবা) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং তিনি উদ্ধারকৃত ৫০টি মোবাইল ফোন সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দেন।

এসময় পুলিশ সুপার মোবাইল ফোন হারানো বা চুরি হওয়ার সঙ্গে সঙ্গে নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার জন্য সকলকে পরামর্শ দেন। তিনি খুলনা জেলা পুলিশের পেশাদার, দক্ষ ও আন্তরিক ভূমিকার কথা উল্লেখ করে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। এছাড়া নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং সাইবার অপরাধ দমনে বাংলাদেশ পুলিশ সর্বদা সচেষ্ট ও তৎপর রয়েছে বলেও উল্লেখ করেন। হারানো মোবাইল ফিরে পেয়ে সংশ্লিষ্টরা পুলিশকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আবির সিদ্দিকী শুভ্র এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) অপু মন্ডল প্রমুখ। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%