প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঝিনাইদহ সদর উপজেলার বয়ড়াতলা বাজারে আজ একটি মাটি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় কামরুজ্জামান (৪৫) নামে ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
মঙ্গলবার, বেলা সাড়ে ১১টার সময় সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের বয়ড়াতলা বাজারে দুর্ঘটনাটি ঘটেছে। নিহত কামরুজ্জামান সদর উপজেলার পাকা গ্রামের আনসার বিশ্বাসের ছেলে ছিলেন। তিনি দীর্ঘদিন প্রবাসে কাজ করেছিলেন এবং সম্প্রতি ছুটিতে দেশে ফেরেন।
পুলিশের তথ্য অনুযায়ী, বেলা সাড়ে ১১টার দিকে শহরের একটি ব্যাংক থেকে টাকা তুলে ইজিবাইকযোগে তিনি গ্রামের বাড়ির দিকে ফিরছিলেন। পথে বয়ড়াতলা বাজারে ইজিবাইকটি পৌছালে একটি দ্রুতগতির মাটি বোঝাই ট্রাক্টর ইজিবাইকটিকে ধাক্কা দেয়। তারপর কামরুজ্জামানসহ আরও একজন গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কামরুল ইসলাম মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. উমা ইসলাম বলেন, কামরুজ্জামান দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে আনার আগেই মারা গেছেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সদর থানার ওসি মো. আসাদউজ্জামান বাসসকে জানান, এখনো এই ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে পুলিশ প্রাথমিক আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন