ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

খুলনায় উদ্ধারকৃত ৫০টি মোবাইল প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর


খুলনায় উদ্ধারকৃত ৫০টি মোবাইল প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর

জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন জেলা পুলিশ প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় খুলনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সংশ্লিষ্টদের মোবাইল সেটগুলো তুলে দেওয়া হয়।

খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-(সেবা) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং তিনি উদ্ধারকৃত ৫০টি মোবাইল ফোন সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দেন।

এসময় পুলিশ সুপার মোবাইল ফোন হারানো বা চুরি হওয়ার সঙ্গে সঙ্গে নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার জন্য সকলকে পরামর্শ দেন। তিনি খুলনা জেলা পুলিশের পেশাদার, দক্ষ ও আন্তরিক ভূমিকার কথা উল্লেখ করে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। এছাড়া নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং সাইবার অপরাধ দমনে বাংলাদেশ পুলিশ সর্বদা সচেষ্ট ও তৎপর রয়েছে বলেও উল্লেখ করেন। হারানো মোবাইল ফিরে পেয়ে সংশ্লিষ্টরা পুলিশকে ধন্যবাদ জানান।

আরও পড়ুন: রাজশাহী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক মাদক কারবারী গ্রেফতার

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আবির সিদ্দিকী শুভ্র এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) অপু মন্ডল প্রমুখ। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জয়পুরহাটে ব্যতিক্রমী চাকরি মেলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৫:৩৯ পি.এম


জয়পুরহাটে ব্যতিক্রমী চাকরি মেলা

জয়পুরহাটের তরুণ-তরুণীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এবং চাকরিপ্রার্থীদের সঙ্গে নিয়োগদাতা প্রতিষ্ঠানের সরাসরি সংযোগ স্থাপনের লক্ষ্যে দিনব্যাপী একটি ব্যতিক্রমধর্মী চাকরি মেলা আয়োজন করা হয়েছে।

আয়োজিত ওই মেলায় অংশ নেওয়া প্রায় ১ হাজার ৬০০ চাকরিপ্রত্যাশীর মধ্যে ৩২০ জন প্রার্থী প্রাথমিক বাছাই এবং সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে উত্তীর্ণ হয়ে তাৎক্ষণিক চাকরির সুযোগ পেয়ে গেছেন।

মঙ্গলবার শহরের মাদ্রাসাপাড়া এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা এহেড সোশ্যাল অর্গানাইজেশন (এসো)-এর প্রধান কার্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এই চাকরি মেলার আয়োজন করা হয়।

বিশ্বব্যাংক এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর যৌথ অর্থায়নে এবং ‘এসো’-র সহযোগিতায় ‘রেইজ’ প্রকল্পের আওতায় মেলাটি অনুষ্ঠিত হতে পারে।

চাকরি মেলায় বেসরকারি খাতের ২১টি জাতীয় ও স্থানীয় প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। আইটি সাপোর্ট, ওয়েল্ডিং, মোবাইল সার্ভিসিং, রেফ্রিজারেশন এবং মোটরসাইকেল সার্ভিসিংসহ বিভিন্ন পদের জন্য বিপুলসংখ্যক জীবনবৃত্তান্ত জমা দেওয়া হয়। পরে যোগ্য প্রার্থীদের স্পট ইন্টারভিউয়ের মাধ্যমে তাৎক্ষণিকভাবে নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

‘এসো’-র নির্বাহী পরিচালক মতিনুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিকেএসএফ-এর মহাব্যবস্থাপক এবং রেইজ প্রকল্পের সমন্বয়কারী দিলীপ কুমার চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পিকেএসএফ-এর প্রোগ্রাম ম্যানেজার ফারুক হোসাইন, জয়পুরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মকছুদুল কবীর এবং বিসিক জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক লিটন চন্দ্র ঘোষ। স্বাগত বক্তব্য প্রদান করেন ‘এসো’-র উপ-নির্বাহী পরিচালক আতাউর রহমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে সাথে চুক্তির সাফল্য নির্ভর করবে ‌‘যথাযথ বাস্তবায়নের’ উপর: ইরানের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৫:৪০ পি.এম


যুক্তরাষ্ট্রে সাথে চুক্তির সাফল্য নির্ভর করবে ‌‘যথাযথ বাস্তবায়নের’ উপর: ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া ফ্রেমওয়ার্ক (রূপরেখা) চুক্তির সাফল্য ‘যথাযথ বাস্তবায়নের’ ওপর নির্ভর করবে।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) একটি পোস্টে মাসুদ পেজেশকিয়ান উল্লেখ করেন, ‘আলোচনার কার্যকারিতা নির্ভর করছে সম্মত হওয়া বাধ্যবাধকতাগুলোর প্রতি পূর্ণ প্রতিশ্রুতি এবং সেগুলোর যথাযথ বাস্তবায়নের ওপর। এই পথের অগ্রগতি পরিমাপ করা হবে গৃহীত দায়িত্বগুলোর প্রতি ব্যবহারিক বা বাস্তবসম্মত আনুগত্যের মাধ্যমে। সম্মত হওয়া পাঠ্যের (টেক্সট) বাইরের কোনো বক্তব্য আলোচনা এগিয়ে নিতে সাহায্য করে না।’

সুইজারল্যান্ডে আলোচনার পর সোমবার (২২ জুন) যুক্তরাষ্ট্র ও ইরানি আলোচনাকারীরা আশাবাদ ব্যক্ত করেছেন যে, ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো পরিদর্শনে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) পরিদর্শকদের বিষয়ে উভয় পক্ষ ভিন্ন ভিন্ন বার্তা দিয়েছে।

মাসুদ পেজেশকিয়ানের পাকিস্তান সফরের কথা রয়েছে। পাকিস্তান যুদ্ধ অবসানে একটি চূড়ান্ত কূটনৈতিক সমাধান খোঁজার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গত কয়েক মাস ধরে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

সূত্র : সিএনএন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়া ২২ বাংলাদেশিসহ ১৮০ জন বিদেশি বন্দিকে ফেরত পাঠাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৫:৪১ পি.এম


মালয়েশিয়া ২২ বাংলাদেশিসহ ১৮০ জন বিদেশি বন্দিকে ফেরত পাঠাচ্ছে

মালয়েশিয়ার জোহর রাজ্যের পেকান নেনাস ইমিগ্রেশন ডিপো’র অধীনে মোট ১৮০ জন বন্দিকে তাদের নিজনিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া পরিচালনা করা হয়েছে। এই প্রক্রিয়ায় সবচেয়ে বেশি ১৩২ জন বন্দিকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। তালিকার মধ্যে বাংলাদেশ থেকে ২২, ভিয়েতনাম থেকে ১২, থাইল্যান্ড থেকে ৯, নেপাল থেকে ২ এবং শ্রীলঙ্কা, চীন ও সিঙ্গাপুর থেকে একজন করে নাগরিক রয়েছেন।

সোমবার (২২ জুন) জোহর ইমিগ্রেশন বিভাগের একটি বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সেই বিবৃতিতে জানানো হয়েছে, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর ১ এবং ২, সেনাই আন্তর্জাতিক বিমানবন্দর, এবং সুলতান ইস্কান্দার ভবন কমপ্লেক্সের মাধ্যমে এই বন্দিদের তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে যে, এই বন্দিরা বিভিন্ন অপরাধে জড়িত থাকার কারণে কারাভোগ করছিলেন, যার মধ্যে পেনাল কোড (আইন ৫৭৪), বিপজ্জনক মাদক আইন ১৯৫২ (আইন ২৩৪), ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ (আইন ১৫৫), এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ অন্তর্ভুক্ত।

সাজার পর ইমিগ্রেশন বিভাগ বন্দিদের নির্বাসনের পদক্ষেপ গ্রহণ করে। বহিষ্কৃত এ সকল বন্দিদের ইমিগ্রেশন বিভাগের সিস্টেমে কালো তালিকাভুক্ত করা হয়েছে। ফলে, একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে তারা আর মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন না।

বন্দিদের প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় বিমান টিকিটের খরচ বন্দিদের নিজেদের তহবিল, তাদের পরিবারের আর্থিক সাহায্য, এবং বিশেষ কিছু ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের দূতাবাসের মাধ্যমে বহন করা হয়েছে।

পেকান নেনাস ইমিগ্রেশন ডিপো স্পষ্ট করে জানিয়েছে, টিকিট ক্রয়সহ এই ফেরত প্রক্রিয়ার সমস্ত কাজ ডিপোর নিজস্ব সার্ভিস কাউন্টার থেকে করা যাবে। এছাড়া এর জন্য কোনো ‘সার্ভিস চার্জ’ বা অতিরিক্ত ফি নেওয়া হয় না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৫:৪২ পি.এম


প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ

চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলোইস জভিংগি।

মঙ্গলবার (২৩ জুন) স্থানীয় সময় বিকেল ৫টায় চীনের ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়েছে।

সাক্ষাতের শুরুতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তারেক রহমানকে সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানিয়েছেন।

এ সময় প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেছেন। তিনি জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশের মতো অন্যান্য ডেল্টা রাষ্ট্র এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিতে থাকা দেশগুলোর সহযোগিতায় ফোরামকে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ আগামী পাঁচ বছরে ২৫০ মিলিয়ন বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি প্রায় ২০ হাজার কিলোমিটার নদী ও খাল পুনঃখননের মাধ্যমে পানির প্রবাহ পুনরুদ্ধার, বন্যার ঝুঁকি হ্রাস এবং পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের উদ্যোগের কথা তুলে ধরেন।

তিনি আরও জানান, নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে উৎসাহ প্রদানের অংশ হিসেবে বাংলাদেশ সৌরবিদ্যুৎ উৎপাদনে কর-সুবিধা প্রদান করেছে এবং ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করেছে।

আলোইস জভিংগি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিজ্ঞতা ও উদ্যোগকে বৈশ্বিক পরিসরে কাজে লাগানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশের জলবায়ু সহনশীলতা ও টেকসই উন্নয়ন উদ্যোগ আন্তর্জাতিক অর্থায়নকারী প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের আগ্রহ তৈরি করবে।

তিনি বাংলাদেশের পক্ষ থেকে উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়ে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

একইসঙ্গে আলোইস জভিংগি প্রধানমন্ত্রীকে সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।

এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%