০১:২০ পি.এম
নারায়ণগঞ্জের ফতুল্লার একটি নির্মীয়মাণ ভবনে অভিযান চালিয়ে জুলাই গণ-অভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া একটি টাইপ-৫৪ (৭.৬২) পিস্তলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব-১১। শনিবার (১৬ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ফতুল্লা থানার কাঠেরপুল এলাকায় অবস্থিত ভবনটিতে অভিযান পরিচালনা করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি বিশেষ আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ভবনটি ছিনতাই ও মাদকের আড্ডা হিসেবে ব্যবহৃত হচ্ছিল বলে তথ্য পাওয়া যায়। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানরত কয়েকজন ব্যক্তি দ্রুত পালিয়ে যায়।
পরে ভবনটিতে তল্লাশি চালিয়ে একটি টাইপ-৫৪ (৭.৬২) পিস্তল, একটি ম্যাগাজিন, চারটি সিসি ক্যামেরা, দুটি গুলতি এবং একটি হ্যান্ড মাইক উদ্ধার করা হয়।
আরও পড়ুন: উখিয়ার অগ্নিকাণ্ডে নাহিদ ও তার পরিবারের খোঁজ নেই, হতাহতদের তালিকা নেই
উদ্ধার হওয়া পিস্তলটি জুলাই গণ-অভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্র।
র্যাব-১১ কম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক জানান, উদ্ধার অস্ত্র ও অন্যান্য আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন