ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং
সিপিডির গবেষণা

পোশাক কারখানায় সবুজ প্রযুক্তি ব্যবহারের তাগিদ


পোশাক কারখানায় সবুজ প্রযুক্তি ব্যবহারের তাগিদ

বাংলাদেশের অর্থনীতি ও বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার অন্যতম চালিকাশক্তি তৈরি পোশাক খাতকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) পোশাক কারখানায় দ্রুত সবুজ প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি প্রয়োজন বলে তাগিদ দিয়েছে।

রবিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে ‘ইন্ডাস্ট্রিয়াল ডিকার্বোনাইজেশন ইন দ্য আরএমজি সেক্টর : হাউ টু টেক ইট ফরওয়ার্ড’ শীর্ষক সেমিনারে সিপিডির একটি বিশ্লেষণমূলক গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হয়েছিল।

এ গবেষণায় বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের আসন্ন কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজম (সিবিএএম) এবং বৈশ্বিক ব্র্যান্ডগুলোর ডিকার্বোনাইজেশন লক্ষ্যমাত্রার কারণে বাংলাদেশের পোশাক উৎপাদকদের স্বল্প-কার্বনভিত্তিক উৎপাদনে অগ্রসর হতে হবে।

আরও পড়ুন: যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: মিজানুর রহমানের মৃত্যুদণ্ড

সিপিডির গবেষণায় উল্লেখ করা হয়েছে, এই রূপান্তরকে টেকসই করতে নীতিগত ও প্রযুক্তিগত সংস্কার প্রয়োজন। বিশেষ করে ছোট ও মাঝারি শিল্প কারখানাগুলোকে সহজ শর্তে সবুজ অর্থায়নের আওতায় আনতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক জলবায়ু তহবিল থেকে অর্থায়ন পাওয়ার উদ্যোগ জোরদার করার প্রয়োজন রয়েছে।

কারখানায় প্রতিদিনের কার্বন নিঃসরণ পরিমাপ ও বিশ্লেষণের জন্য আধুনিক ডাটা ট্র্যাকিং ব্যবস্থা গড়ে তুলতে হবে। এর মাধ্যমে কারখানাগুলো নিজেদের কার্বন নিঃসরণের মাত্রা বুঝতে পারবে এবং কমাতে কার্যকর পদক্ষেপ নিতে পারবে।

গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করেন সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। তিনি পোশাক খাতে কার্বন নিঃসরণ কমানোর সুযোগ, বিদ্যমান চ্যালেঞ্জ এবং প্রয়োজনীয় নীতিগত সংস্কারের বিভিন্ন দিক তুলে ধরেন।

গবেষণায় বলা হয়েছে, তৈরি পোশাক শিল্পে বিভিন্ন ধাপে কার্বন নিঃসরণের প্রধান উৎস রয়েছে। বিশেষ করে টেক্সটাইল ডাইং, উইভিং, ওয়াশিং ও ফিনিশিংয়ের মতো প্রক্রিয়ায় বিপুল পরিমাণ তাপ ও বিদ্যুৎ ব্যবহারের কারণে বেশি কার্বন নিঃসরণ হয়।

আরও পড়ুন: তেলের দামে বড় লাফ, দুই মাসে সর্বোচ্চ বৃদ্ধি

এ ছাড়া পুরনো বয়লার, প্রাকৃতিক গ্যাসচালিত জেনারেটর এবং বিদেশ থেকে তুলা ও রাসায়নিক কাঁচামাল পরিবহনের কারণেও কার্বন ফুটপ্রিন্ট বাড়ছে। তবে কার্বন নিঃসরণ কমানোর ক্ষেত্রে বাংলাদেশ ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। পরিবেশবান্ধব বা লিড সার্টিফায়েড গ্রিন ফ্যাক্টরির সংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
মাশরাফি বিন মর্তুজা

‘টেস্ট ক্রিকেট, তুমি সুন্দর-বাংলাদেশ জিতলে আরো সুন্দর’

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০১:২৭ পি.এম


‘টেস্ট ক্রিকেট, তুমি সুন্দর-বাংলাদেশ জিতলে আরো সুন্দর’

অস্ট্রেলিয়ার মাটিতে শক্তিশালী স্বাগতিকদের কাঁপিয়ে টাইগারদের ঐতিহাসিক টেস্ট জয়ে পুরো দেশ উল্লাসে ভেসেছে। ডারউইনে লাল-সবুজের প্রতিনিধিদের এমন দাপুটে ও ঐতিহাসিক জয় দেখে সাবেক জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা তাঁর আবেগ চেপে রাখতে পারেননি।

বাংলাদেশ দলের ক্রিকেট ইতিহাসের এই অনন্য অর্জনকে তিনি তাঁর দেখা টেস্টের সর্বকালের অন্যতম সেরা জয় হিসেবে চিহ্নিত করেন।

ডারউইনে অজিদের বিপক্ষে নাজমুল হোসেন শান্তর দলের একচ্ছত্র আধিপত্য ও জয় লাভের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি একটি আবেগঘন পোস্ট দেন। সেখানে উচ্ছ্বাস প্রকাশ করে সাবেক এই দলপতি লিখেছেন, ‘টেস্ট ক্রিকেট, তুমি সুন্দর। আর বাংলাদেশ জিতলে তো আরো সুন্দর!’

তিনি পুরো ম্যাচে ব্যক্তিগত ও দলগত পারফরম্যান্সের প্রশংসা করে আরো যোগ করেন, ‘কার কথা বলব—হাসান, তামিম, মিরাজ, শান্ত—অবিশ্বাস্য! গোটা দলকে আন্তরিক অভিনন্দন।’

ঘরের মাঠে পূর্ণশক্তির অস্ট্রেলিয়াকে ধরাশায়ী করার এই মহাকাব্যিক জয়কে আলাদা উচ্চতায় রেখে মাশরাফি বলেন, ‘পুরো শক্তির মাইটি অস্ট্রেলিয়াকে তাদের নিজেদের মাটিতে হারানো—আমার দেখা টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় জয়।’

ডারউইনে প্রথম টেস্টেই বাংলাদেশের এই জয়ের ফলে দুই ম্যাচের সিরিজে স্বাগতিক অজিদের বিপক্ষে সফরকারী বাংলাদেশ সিরিজ হারছে না, এটি নিশ্চিত। সাবেক এই অধিনায়ক আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘বাংলাদেশ সিরিজ হারছে না, এটা নিশ্চিত। জয়ী হবে কি না, সময়ই বলে দেবে।’

ম্যাচের পুরো চার দিনজুড়ে অজিদের ওপর লাল-সবুজের ক্রিকেটীয় রাজত্ব উপভোগ করার অভিজ্ঞতা শেয়ার করে মাশরাফি বলেন, ‘তবে এই ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রতিটি সেশনে বাংলাদেশের আধিপত্য এবং শেষে জয় দেখতে পেরে নিজেকে সত্যিই সৌভাগ্যবান মনে হচ্ছে।’

স্ট্যাটাসের একদম শেষ লাইনে তিনি স্বদেশের প্রতি তাঁর গভীর অনুভূতি প্রকাশ করে লেখেন, ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে নানা কর্মসূচিতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০১:২৯ পি.এম


কাউখালীতে নানা কর্মসূচিতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন করা হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করার মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। সেখানে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য অফিসার মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাইসুল ইসলাম, কাউখালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ আরমান হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুম মিয়া, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসাইন।
এছাড়া অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাফিউল আজম (ভিপি দুলাল), উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহ ইমরান ফারুক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, মৎস্যজীবী দলের সভাপতি এনায়েত হোসেন মন্টু, ক্ষুদ্র মৎস্য সমিতির সদস্য সাইদুল ইসলাম, মৎস্য চাষী জলিল হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মৎস্যসম্পদ রক্ষায় সরকারি বিধিবিধান মেনে চলার পাশাপাশি অবৈধ জাল ব্যবহার বন্ধ এবং প্রজনন মৌসুমে মাছ আহরণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, “মৎস্য আমাদের দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টির অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। কাউখালীতে মৎস্যসম্পদের উৎপাদন বাড়ানোর পাশাপাশি নদী-খাল ও জলাশয়ের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে। অবৈধভাবে মাছ শিকার বন্ধ এবং সরকারি নির্দেশনা মেনে চললে মৎস্যসম্পদ আরও সমৃদ্ধ হবে।
উপজেলা মৎস্য অফিসার মোঃ হাফিজুর রহমান বলেন, “জাতীয় মৎস্য পক্ষের মূল উদ্দেশ্য হলো মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির বিষয়ে মানুষকে সচেতন করা। কাউখালীতে মৎস্য চাষ ও উৎপাদনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবী ও চাষিদের আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং সরকারি পরামর্শ অনুযায়ী মাছ চাষের জন্য উৎসাহিত করা হচ্ছে।
তিনি আরও বলেন, “নদী-খালে অবৈধ জাল ব্যবহার ও মা মাছ নিধন বন্ধে মৎস্য অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে। মৎস্যসম্পদ রক্ষায় প্রশাসন, মৎস্যজীবী ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে মৎস্যক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক মৎস্যজীবী ও মৎস্যচাষী অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
জামায়াত সেক্রেটারির বিবৃতি

আমির হামজার গাড়িবহরে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০১:৩০ পি.এম


আমির হামজার গাড়িবহরে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি

গতকাল শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার তাদের বিরুদ্ধে অভিযোগ করেন যে, গণঅধিকার পরিষদের সন্ত্রাসীরা অত্যন্ত বর্বরোচিত ও অতর্কিতভাবে হামলা চালায়। তিনি এ হামলার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

রোববার গণমাধ্যমে পাঠানো একটি বিবৃতিতে গোলাম পরওয়ার এই দাবি জানান। বিবৃতিতে তিনি উল্লেখ করেন, শনিবার বিকেলে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা জনসংযোগ শেষ করে বাসায় ফেরার পথে পুলিশ এসকর্টের সঙ্গে থাকা অবস্থায় সন্ত্রাসী হামলার শিকার হন। হামলাকারীরা হকিস্টিক ও ইট-পাটকেল দিয়ে হামলা চালায়। এই বর্বরোচিত হামলায় এমপি আমির হামজা, তার পরিবারের সদস্য এবং সফরসঙ্গীসহ সাতজন মারাত্মকভাবে আহত হয়েছেন।

এমন একটি নগ্ন ও পরিকল্পিত হামলা নির্বাচিত জন প্রতিনিধি, যার উপর পুলিশের উপস্থিতিতে ঘটেছে, অত্যন্ত উদ্বেগজনক। এটি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির চিত্র তুলে ধরে।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, এমপি আমির হামজা আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উসকানিমূলক বক্তব্য ও সম্ভাব্য বিশৃঙ্খলার বিষয়ে অবহিত করেছিলেন। অথচ ঘটনার সময় পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তা অত্যন্ত দুঃখজনক। যদি পুলিশ সময়মতো কঠোর ও সতর্ক ভূমিকা পালন করত, তাহলে সন্ত্রাসীরা এত দুঃসাহস দেখাতে পারতো না।

গোলাম পরওয়ার তার বিবৃতিতে অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িত গণঅধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসী এবং দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানান। তিনি আহত সবার দ্রুত সুস্থতা কামনা করেন এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাঙামাটিতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০১:৩১ পি.এম


রাঙামাটিতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

‘রুপালি মৎস্য, স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে রাঙামাটিতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) সকালে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে রাঙামাটি মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় একটি শোভাযাত্রা ও বেলুন উড়িয়ে মৎস্য সপ্তাহের শুরু করা হয়। এই অনুষ্ঠানে রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানের জন্য, সকালে শহরের হ্যাপির মোড় এলাকা থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে বেলুন উড়িয়ে মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এরপর জেলা পরিষদের অ্যানেক্স ভবনে একটি আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

আলোচনাসভায় জেলা মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দিন, সাবেক পার্বত্য উপমন্ত্রী মনিস্বপন দেওয়ানসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। বক্তারা জানান, কাপ্তাই হ্রদ হল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মৎস্যসম্পদের এক অন্যতম উৎস। প্রতিবছর এই হ্রদ থেকে বিপুল পরিমাণ মাছ উৎপাদন হয়ে থাকে।

এতে স্থানীয় মানুষের আমিষের চাহিদা পুরোপুরি পূরণের পাশাপাশি হ্রদকে ঘিরে অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

বক্তারা সকলের প্রতি অনুরোধ জানান মৎস্যসম্পদ রক্ষা ও উৎপাদন বাড়াতে একযোগে কাজ করতে হবে। একই সঙ্গে তারা মৎস্য আইন মেনে চলা, জাটকা ও মা মাছ নিধন বন্ধ করা এবং ক্ষতিকর চায়না দুয়ারি জালের ব্যবহার বন্ধের ওপর গুরুত্বারোপ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%