০৪:২৪ পি.এম
রাজধানীর মুগদা থানা এলাকায় একটি অভিযান চালিয়ে পুলিশ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ১৩ জনকে গ্রেফতার করেছে।
মুগদা থানা পুলিশ মঙ্গলবার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার অভিযোগে এবং বিভিন্ন অপরাধের সঙ্গে সম্পৃক্ত অপরাধী রয়েছেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী আজ এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ১৮ ডিসেম্বরের মধ্যে হাদি হত্যার বিচার নিশ্চিতের আহ্বান
গ্রেফতারকৃতদের তালিকায় রয়েছেন মো. হিমু (২৫), মো. সোহেল রানা (১৯), রানা (২২), মো. সাগর (২৩), মো. ইব্রাহিম (৩২), মো. আ. মুমিন (২৫), মো. অন্তর (২০), মো. জুম্মান (২৭), মো. রফিক (৩০), মো. বোচা (৩৫), লাইলী ওরফে বৃষ্টি (২৬), মো. মুজিবুর রহমান (৩২) এবং মো. হৃদয় (২৪)।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন