ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

নন্দীগ্রামে উপজেলা প্রেসক্লাবের প্রথম সভা অনুষ্ঠিত


নন্দীগ্রামে উপজেলা প্রেসক্লাবের প্রথম সভা অনুষ্ঠিত
 
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি হিসেবে সাংবাদিক আব্দুর রউফ রুবেল দায়িত্ব গ্রহনের পর নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
 
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় বৈষম্যমুক্ত সম্মিলিত সংগঠন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। 
 
সভায় সভাপতিত্ব করেন, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাব সভাপতি আব্দুর রউফ রুবেল। সভায় গঠনগত প্রণয়নে সাত সদস্য বিশিষ্ট কমিটির সুপারিশ করেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দয়া।  
 
এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুল বারীক, মিজানুর রহমান মুকুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক রনি, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, শাহীন আলম সাজু, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান আনান, সহ সাংগঠনিক সম্পাদক তানসেন আলী মন্টু, দপ্তর সম্পাদক সালমির ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুল গফুর, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রাসেল খান, প্রচার সম্পাদক সুলতান মাহমুদ, ক্রীড়া সম্পাদক আনোয়ার হোসেন টুটুল, পাঠাগার সম্পাদক মশিউর রহমান মানিক, কার্যনির্বাহী সদস্য সাদিকুর রহমান, ফরিদ উদ্দিন, মেহেদী হাসান রুবেল, তানভীর রহমান, সিয়াম হোসেন, সিয়ামুল হক রাব্বিসহ অন্যরা।  
 
১৯৯১ সালে প্রতিষ্ঠিত প্রেসক্লাবটির বর্তমান কমিটির নেতারা সভায় সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে নানামুখী পরিকল্পিত পদক্ষেপ গৃহিত হয়। এ সময় সড়ক দুর্ঘটনায় আহত, অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের মানবিক সহায়তা দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গণতন্ত্র টেকসই করতে ফ্যাসিবাদবিরোধী দলগুলোর ঐক্য জরুরি: পানিসম্পদমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৪০ পি.এম


গণতন্ত্র টেকসই করতে ফ্যাসিবাদবিরোধী দলগুলোর ঐক্য জরুরি: পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, গণতন্ত্রকে টেকসই করতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য বজায় রাখা প্রয়োজন।

বিএনপির নেতৃত্বে দীর্ঘ ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে শরিক দলগুলোর পাশাপাশি বামপন্থি রাজনৈতিক শক্তিগুলোরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

ভবিষ্যতেও গণতন্ত্র রক্ষায় সেই ঐক্য ধরে রাখতে হবে।

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘স্বাধীনতাবিরোধীদের গণতন্ত্র নস্যাতের হুমকি মোকাবিলায় দেশপ্রেমিক যুগপৎ আন্দোলনে রাজনৈতিক দলসমূহের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার এখনো ছয় মাস পূর্ণ হয়নি।

কোনো সরকারকে মূল্যায়ন করতে হলে তাকে প্রয়োজনীয় সময় দিতে হয়।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ তুলে তিনি বলেন, যারা আগামী ডিসেম্বরে তার দেশে ফেরার পথ তৈরি করতে চায়, তাদের এর দায় নিতে হবে।

সামনের দিনেও যেকোনও ষড়যন্ত্র রাজপথে প্রতিহত করতে হবে।

শহীদউদ্দীন চৌধুরী বলেন, রাজনৈতিক সংকট ও গণতন্ত্রবিরোধী যেকোনো তৎপরতার বিরুদ্ধে জনগণের ঐক্যই সবচেয়ে বড় শক্তি।

মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুক্ত রাজনৈতিক দলগুলোকে পারস্পরিক বোঝাপড়া ও ঐক্য ধরে রাখার আহ্বান জানান।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা কমরেড হারুন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড খান মো. নুরে আলমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এআইয়ের চাহিদা বাড়ায় লাফিয়ে উঠল কোরউইভ ও সুপার মাইক্রোর শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৪০ পি.এম


এআইয়ের চাহিদা বাড়ায় লাফিয়ে উঠল কোরউইভ ও সুপার মাইক্রোর শেয়ার

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামোর চাহিদা বাড়তে থাকায় যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান কোরউইভ এবং সুপার মাইক্রো কম্পিউটারের শেয়ারের দামে বড় উল্লম্ফন দেখা গেছে। দুটি প্রতিষ্ঠানই শক্তিশালী আর্থিক পূর্বাভাস প্রকাশ করার পরে বিনিয়োগকারীদের আস্থা আরও বেড়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার প্রাক্-বাজার লেনদেনে এআই ক্লাউড অবকাঠামো সেবাদাতা কোরউইভের শেয়ার ১৮ শতাংশের বেশি বেড়েছে। একই সময়ে এআই সার্ভার নির্মাতা সুপার মাইক্রোর শেয়ার প্রায় ৯ শতাংশ বৃদ্ধি পায়। এছাড়া এআই ডেটা সেন্টার খাতের আরও কয়েকটি প্রতিষ্ঠানের শেয়ারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।

কোরউইভ জানিয়েছে, এনভিডিয়ার জিপিইউভিত্তিক এআই অবকাঠামোর চাহিদা প্রত্যাশার চেয়েও দ্রুত বাড়ছে। এই কারণে কোম্পানিটি ২০২৬ সালের রাজস্ব, সমন্বিত পরিচালন মুনাফা এবং মূলধনী ব্যয় পূর্বাভাস বাড়িয়েছে।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাইকেল ইন্ট্রেটর বলেন, স্বল্পমেয়াদি কম্পিউটিং সক্ষমতার প্রায় সবটাই ইতোমধ্যে গ্রাহকদের কাছে বরাদ্দ হয়ে গেছে। ফলে নতুন গ্রাহকদের সঙ্গে আগের চেয়ে আরও ভালো শর্তে চুক্তি করা সম্ভব হচ্ছে।

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে কোরউইভের রেভিনিউ ব্যাকলগ বেড়ে ১০৪ দশমিক ২ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা আগের প্রান্তিকে ছিল ৯৯ দশমিক ৪ বিলিয়ন ডলার।

এর বাইরে চলতি প্রান্তিকের শুরুতেই প্রতিষ্ঠানটি আরও ২৫ বিলিয়ন ডলারের বেশি নতুন চুক্তির প্রতিশ্রুতি পেয়েছে।

বিনিয়োগ প্রতিষ্ঠান জে.পি. মরগ্যান বলেছে, এআই অবকাঠামোর শক্তিশালী চাহিদা এবং গ্রাহকদের বিনিয়োগের দ্রুত সুফল পাওয়ার কারণে কোরউইভ এখন নতুন চুক্তিতে আরও ভালো মূল্য পাচ্ছে।

অন্যদিকে, সুপার মাইক্রো ২০২৭ অর্থবছরের জন্য এমন রাজস্ব পূর্বাভাস দিয়েছে, যা ওয়াল স্ট্রিটের অনুমানের চেয়ে বেশি। কোম্পানির মতে, জেনারেটিভ এআই পরিচালনার জন্য বিশ্বজুড়ে ডেটা সেন্টারগুলোতে উচ্চক্ষমতাসম্পন্ন এআই সার্ভারের চাহিদা এখনও শক্তিশালী রয়েছে।

সুপার মাইক্রোর চতুর্থ প্রান্তিকের মোট মুনাফার হার (গ্রস মার্জিন) ১৭ দশমিক ৫ শতাংশ, যা কোম্পানির আগের পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে।

যদিও ত্রৈমাসিক রাজস্ব বিশ্লেষকদের প্রত্যাশার চেয়ে কিছুটা কম ছিল, প্রতিষ্ঠানটি জানিয়েছে বিদ্যুৎ, কুলিং ব্যবস্থা এবং নেটওয়ার্ক স্থাপনে কিছু গ্রাহকের বিলম্বের কারণেই এই ব্যবধান তৈরি হয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত কোরউইভের শেয়ারের দাম ২৬ শতাংশের বেশি এবং সুপার মাইক্রোর শেয়ার প্রায় ৮ শতাংশ বেড়েছে। বিশ্লেষকদের মতে, এআই ডেটা সেন্টার, ক্লাউড কম্পিউটিং এবং উচ্চক্ষমতাসম্পন্ন সার্ভারের চাহিদা অব্যাহত থাকলে এ খাতের প্রতিষ্ঠানগুলোর প্রবৃদ্ধি আগামী দিনগুলোতে শক্তিশালী থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাগর উত্তাল, যেসব এলাকায় গ্যাস সরবরাহে বিঘ্নের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৪১ পি.এম


সাগর উত্তাল, যেসব এলাকায় গ্যাস সরবরাহে বিঘ্নের শঙ্কা

বঙ্গোপসাগরের প্রতিকূল আবহাওয়া থাকার কারণে এলএনজি সরবরাহ বিঘ্নিত হবে বলে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানিয়েছে।

বুধবার (১২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গোপসাগরে প্রতিকূল আবহাওয়া থাকার কারণে এলএনজি সরবরাহ বিঘ্নিত হবে। তাই কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর এবং ব্রাহ্মণবাড়িয়া জেলায় গ্যাসের স্বল্পচাপ ও স্বল্পতা বিরাজ করছে যা পাইপ লাইনের মাধ্যমে সরবরাহ করা হচ্ছে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার কারণে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৪৩ পি.এম


বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক আলোচিত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ মোট ছয় জন পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে।

এদের বরখাস্ত হওয়ার কারণ কর্মস্থলে অনুপস্থিত থাকা। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক প্রজ্ঞাপনে তাদের চাকরি থেকে বরখাস্ত করার বিষয়টি জানানো হয়।

বরখাস্ত হওয়া অন্যান্য পুলিশ কর্মকর্তাদের মধ্যে কাজী আশরাফুল আজীম, মো. গোলাম রুহানী, সুদীপ কুমার চক্রবর্তী, রাজন কুমার দাস ও মো. ইকবাল হোসাইন অন্তর্ভুক্ত আছেন।

ছয় কর্মকর্তার মধ্যে, বিপ্লব কুমার সরকার ছিলেন সাবেক যুগ্ম কমিশনার, যিনি সাময়िक বরখাস্ত হয়ে বরিশালে রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ছিলেন। একইভাবে, মো. গোলাম রুহানী বর্তমানে সাময়িক বরখাস্ত হয়ে পলাতক অবস্থানে রয়েছেন। সুদীপ কুমার চক্রবর্তীও সাময়িক বরখাস্ত হয়ে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত ছিলেন। রাজন কুমার দাস ও মো. ইকবাল হোসাইন যথাক্রমে সাময়িক বরখাস্ত এবং খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত। কাজী আশরাফুল আজীমও সাময়িক বরখাস্ত হয়ে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে নিযুক্ত ছিলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে তাদের চাকরি থেকে বরখাস্ত করা হলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%