প্রিন্ট এর তারিখঃ ২৭শে অক্টোবর, ২০২৬ইং; ০৮:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ ১২ই আগস্ট, ২০২৬ইং; ০৪:৩৭ পি.এম
নন্দীগ্রামে উপজেলা প্রেসক্লাবের প্রথম সভা অনুষ্ঠিত
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি হিসেবে সাংবাদিক আব্দুর রউফ রুবেল দায়িত্ব গ্রহনের পর নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় বৈষম্যমুক্ত সম্মিলিত সংগঠন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাব সভাপতি আব্দুর রউফ রুবেল। সভায় গঠনগত প্রণয়নে সাত সদস্য বিশিষ্ট কমিটির সুপারিশ করেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দয়া।
এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুল বারীক, মিজানুর রহমান মুকুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক রনি, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, শাহীন আলম সাজু, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান আনান, সহ সাংগঠনিক সম্পাদক তানসেন আলী মন্টু, দপ্তর সম্পাদক সালমির ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুল গফুর, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রাসেল খান, প্রচার সম্পাদক সুলতান মাহমুদ, ক্রীড়া সম্পাদক আনোয়ার হোসেন টুটুল, পাঠাগার সম্পাদক মশিউর রহমান মানিক, কার্যনির্বাহী সদস্য সাদিকুর রহমান, ফরিদ উদ্দিন, মেহেদী হাসান রুবেল, তানভীর রহমান, সিয়াম হোসেন, সিয়ামুল হক রাব্বিসহ অন্যরা।
১৯৯১ সালে প্রতিষ্ঠিত প্রেসক্লাবটির বর্তমান কমিটির নেতারা সভায় সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে নানামুখী পরিকল্পিত পদক্ষেপ গৃহিত হয়। এ সময় সড়ক দুর্ঘটনায় আহত, অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের মানবিক সহায়তা দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"