ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

এক সপ্তাহে নৌ পুলিশের অভিযানে আটক ১২৯ জন


এক সপ্তাহে নৌ পুলিশের অভিযানে আটক ১২৯ জন

গত এক সপ্তাহে নৌ পুলিশ বিপুল পরিমাণ অবৈধ জাল, মাছ, মাছের পোনা ও জেলিযুক্ত চিংড়ি উদ্ধার করে ১২৯ জনকে আটক করেছে।

এই অভিযানের মধ্যে ১ কোটি ৬৯ লাখ ৮০ হাজার ৩৩৫ মিটার অবৈধ জাল, ৫ হাজার ৩০২ কেজি মাছ, ৩ লাখ ৫ হাজার পিস চিংড়ি রেণু, ১ লাখ ১০ হাজার পিস রেণু পোনা, ৭১০ কেজি জেলিযুক্ত চিংড়ি এবং ২৪৬ কেজি রং মিশ্রিত শিং মাছ জব্দ করা হয়েছে। আজ নৌ পুলিশ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নদী থেকে ১৪৬ টি ঝোপঝাড় ধ্বংস করা হয়েছে। নৌ পুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ার কারণে ১০ টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয়েছে এবং এক টি ড্রেজারও জব্দ করা হয়েছে।

আরও পড়ুন: উখিয়ার অগ্নিকাণ্ডে নাহিদ ও তার পরিবারের খোঁজ নেই, হতাহতদের তালিকা নেই

অভিযানের অংশ হিসেবে ৩৭টি মৎস্য আইন, আটটি বেপরোয়া গতি আইন, পাঁচটি বালুমহাল, দুইটি মাদক, পাঁচটি অপমৃত্যু, একটি ডাকাতি, একটি অপহরণ ও একটি হত্যা মামলাসহ মোট ৬০টি মামলা দায়ের করা হয়েছে এবং নয়টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

জব্দকৃত অবৈধ জাল ও জেলিযুক্ত চিংড়ি ধ্বংস করা হয়েছে এবং মাছের রেণু পোনা পানিতে অবমুক্ত করাসহ অবশিষ্ট মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় আড়াই কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

১১:৪২ পি.এম


কুমিল্লায় আড়াই কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার

জেলার মুরাদনগর উপজেলার বোরারচর বাজারে দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ৮ শতক সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

আজ বৃহস্পতিবার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাকিব হাসান খানের নেতৃত্বে পরিচালিত উচ্ছেদ অভিযানে জমিটি উদ্ধার করা হয়।

ভূমি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের বোরারচর মৌজার ১ নম্বর খতিয়ানের বিএস ১১৩নং দাগভুক্ত ৮ শতক সরকারি রাস্তার জায়গা দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে সেখানে দোকান নির্মাণ করে ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। অভিযানের মাধ্যমে অবৈধ স্থাপনা অপসারণ করে সরকারি জমি পুনরুদ্ধার করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাকিব হাসান খান জানান, উদ্ধারকৃত জমিটির বর্তমান বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা। ভবিষ্যতে যাতে কেউ পুনরায় জমিটি অবৈধভাবে দখল করতে না পারে, সেই বিষয়ে প্রশাসনের সার্বক্ষণিক নজরদারি থাকবে। একই সঙ্গে তিনি সরকারি জমি দখলের বিষয়ে স্থানীয়দের তথ্য ও সহযোগিতা কামনা করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, বোরারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল দখল করে রেখেছিল। ফলে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের চলাচলে নানা ভোগান্তি পোহাতে হতো। প্রশাসনের এ উচ্ছেদ অভিযানে তারা সন্তোষ ও স্বস্তি প্রকাশ করেছেন।

অভিযান পরিচালনাকালে মুরাদনগর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ওয়াসিম আকরাম, সংশ্লিষ্ট ভূমি সহকারী কর্মকর্তাগণ এবং মুরাদনগর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় মালামাল জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

১১:৪৫ পি.এম


সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরা সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, চিংড়ি মাছের রেণু পোনা এবং ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা।

আজ বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার পদ্মশাখরা, কাকডাঙ্গা, মাদরা ও হিজলদী বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়েছে।

জব্দকৃত এসব মালামালের বাজার মূল্য ১২ লাখ ৬০ হাজার ৭০০ টাকা।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পদ্মশাখরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার হাজিরপাড়া মোড় নামক স্থান থেকে ভারতীয় চিংড়ি মাছের রেণু পোনা জব্দ করে। একই সময়ে, কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার কেড়াগাছি নামক স্থান থেকে ভারতীয় ওষুধ জব্দ করে এবং মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার রাজপুর নামক স্থান থেকে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করতে সক্ষম হয়।

এছাড়া, হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার বড়ালি নামক স্থান থেকে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন এবং জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। তিনি আরও জানান, চোরাচালান প্রতিরোধে বিজিবির এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাজিল সমর্থক ঊষসীর উন্মাদনা রোনাল্ডোকে ঘিরে

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

১১:৪৮ পি.এম


ব্রাজিল সমর্থক ঊষসীর উন্মাদনা রোনাল্ডোকে ঘিরে

 

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা গোটা বিশ্বকে মুগ্ধ করেছে। এই উন্মাদনা সবার মধ্যে ছড়িয়ে পড়েছে।

প্রিয় দলের জার্সি গায়ে রাতভর খেলা দেখে সমর্থন জানাচ্ছেন শোবিজের তারকারাও। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ নিয়ে নিজেদের অনুভূতির কথা শেয়ার করেছেন অভিনেত্রী ঊষসী রায়। এবারের বিশ্বকাপে যে সমস্ত উন্মাদনা এবং উত্তেজনা রয়েছে, তা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে কেন্দ্র করে রয়েছে, এবং পর্তুগালকে সম্পর্কে একটু বেশি চিন্তিত বলে জানিয়েছেন এই ব্রাজিল সমর্থক অভিনেত্রী।

সংবাদ প্রতিদিনের একটি প্রতিবেদনে ফুটবল বিশ্বকাপের স্মৃতিচারণ করতে গিয়ে ঊষসী রায় বলেছেন, “আমার কাছে ফুটবল বিশ্বকাপ একটা উৎসবের মতো। কারণ, ফুটবল নিয়ে আমাদের বাড়িতে উন্মাদনা একটু বেশিই আছে। এই বিশ্বকাপ নিয়ে আমার প্রচুর স্মৃতি রয়েছে। আমাদের বাড়িতে প্রথম বড় কালার টিভি এসেছিল ২০০২ সালের বিশ্বকাপের সময়। শুধুমাত্র বিশ্বকাপ স্পেশাল। এটা মিস করা যাবে না, এটা কালার টিভিতেই দেখতে হবে। আমেজ অনুভব করতে হবে। টিভি নিয়ে মধ্যবিত্ত পরিবারে যা হয় আর কী! তার আগে আমাদের সাদা-কালো টিভিই ছিল। পরবর্তীতে শুধুমাত্র বিশ্বকাপের জন্যই আমাদের বাড়িতে কালার টিভি এবং কেবল লাইন এসেছে। এইরকম অনেক ঘটনা রয়েছে।

বড় টিভিতে এবারের বিশ্বকাপ উপভোগ করছেন জানিয়ে আরো বলেছেন, “মাঠে গিয়ে তো আর খেলা দেখার উপায় নেই, তাই দুধের সাধ ঘোলেই মেটাতে হয়! তবে, ওই যে আজকাল সবাই বলে ‘মেনিফস্টেশন’। একদিন অবশ্যই সশরীরে গিয়ে বিশ্বকাপ দেখার সুযোগ হবে। আশা করি সেইরকম অবস্থার উন্নতি একদিন হবেই।

আমি বরাবরই ব্রাজিলের সমর্থক। কিন্তু এবার তো সমস্ত উন্মাদনা এবং উত্তেজনা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ঘিরেই চলেছে। এটা তার শেষ বিশ্বকাপ। পর্তুগাল কী করবে? আর্জেন্টিনা কী করবে? আমি পর্তুগালকে নিয়েই একটু বেশি চিন্তিত। সিআর সেভেনের এটা শেষ বিশ্বকাপ। চ্যাম্পিয়ন কে হবে? এটা এখন আর বলছি না। মনে মনে থাকুক।”

রাত জেগে ফুটবল ম্যাচ দেখা আমার বাড়িতে চাপের নয় উল্লেখ করে ঊষসী বলেন, “কারণ আমাদের বাড়িতে ফুটবল নিয়ে উত্তেজনা রয়েছে। ফলে রাত জাগা নিয়ে আমাদের বাড়িতে কোনো ঝামেলা হয়নি। আমার কাছে কোনো জার্সি নেই এখনও অবধি। টিকিটের দাম খুবই আকাশ ছোঁয়া। সেটা চারদিকে যুদ্ধের জন্য কী না, জানি না। অন্যবারের তুলনায় টিকিটের দাম এবারে খুব বেশি। একটা নর্মাল টিকিটের দামও বেশি। এমনকী, স্টেডিয়ামের মধ্যে জলের বোতল, খাবার যাই হোক দাম বেশি।

তবে, মনে হচ্ছে কিছু কিছু ভেন্যুতে তুলনামূলকভাবে টিকিটের দাম কম। স্টেডিয়ামের ভিতরে যা যা পাওয়া যায় তার দাম তুলনামূলকভাবে কম। এটা আমি কোনো একটা কাগজে পড়েছি। যুদ্ধের আবহে থাকলেও ইরান এই বিশ্বকাপে খেলে যাচ্ছে। তাদের ইতোমধ্যে একটি ম্যাচও খেলা হয়ে গিয়েছে। তবে আমি এখানে একটি বিতর্কিত কথা বলতে পারি। একদম নিউট্র্যালভাবে। কাউকে কিছু বলছি না। গত বছর বিশ্বকাপের উদ্বোধনে এবারের তুলনায় উন্মাদনা বেশি ছিল। সেলিব্রেশনটা বিশাল ছিল। এবারের উদ্বোধনটা আমার মনে হয়েছে একটু কম। যাই হোক, দেখা যাক। যতদিন বিশ্বকাপ চলবে একটি আনন্দ উৎসব তো চলবেই। আমি খুবই এক্সাইটেড।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রূপগঞ্জের মাসুম মাহিম এখন সেনাবাহিনীর লেফটেন্যান্ট: আগামী প্রজন্মের অনুপ্রেরণা

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

১১:৫১ পি.এম


রূপগঞ্জের মাসুম মাহিম এখন সেনাবাহিনীর লেফটেন্যান্ট: আগামী প্রজন্মের অনুপ্রেরণা

স্বপ্ন ছিল দেশসেবার, আর সেই স্বপ্নকেই বাস্তবে রূপ দিলেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার কৃতি সন্তান মাসুম মাহিম। দীর্ঘ সাধনা, অদম্য অধ্যবসায় এবং সামরিক প্রশিক্ষণ শেষে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট হিসেবে কমিশন লাভ করেছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) বাংলাদেশ মিলিটারি একাডেমিতে অনুষ্ঠিত বর্ণাঢ্য প্রেসিডেন্ট প্যারেডে আনুষ্ঠানিকভাবে কমিশনপ্রাপ্ত হন তিনি। এ সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের হাত থেকে কমিশন গ্রহণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার শপথ নেন এই তরুণ সেনা কর্মকর্তা।

মাসুম মাহিমের পিতা মকবুল হোসেন এবং মাতা গোলেজান্নাত। ছোটবেলা থেকেই দেশপ্রেম ও শৃঙ্খলার আদর্শে বেড়ে ওঠা মাহিম ২০১৬ সালে কুমিল্লা ক্যাডেট কলেজের ৩৭তম ব্যাচে ভর্তি হন। সেখান থেকে সফলতার সঙ্গে শিক্ষা সম্পন্ন করে ২০২৩ সালে আইএসএসবি পরীক্ষায় ‘গ্রীন কার্ড’ অর্জন করেন এবং বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদানের যোগ্যতা অর্জন করেন।

এরপর বাংলাদেশ মিলিটারি একাডেমিতে টানা তিন বছর কঠোর শৃঙ্খলা ও চ্যালেঞ্জিং সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করেন তিনি। অবশেষে অধ্যবসায় ও মেধার স্বীকৃতি হিসেবে অর্জন করেন কাঙ্খিত কমিশন।

লেফটেন্যান্ট মাসুম মাহিম বলেন, “দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে দায়িত্ব পালন করাই আমার জীবনের প্রধান লক্ষ্য। দেশ ও জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চাই।”

ছেলের এ গৌরবময় অর্জনে আবেগাপ্লুত বাবা-মা। বাবা-মায়ের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হওয়ায় আনন্দিত তাদের পরিবার। ঘরে এখন আনন্দ-উচ্ছ্বাস। আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন এই তরুণ সেনা কর্মকর্তা।

এলাকাবাসীর মতে, মাসুম মাহিমের এই সাফল্য শুধু একটি পরিবারের নয়, বরং পুরো রূপগঞ্জের। তার এই সাফল্য রূপগঞ্জের তরুণ প্রজন্মকে দেশপ্রেম, শৃঙ্খলা ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের স্বপ্ন পূরণে অনুপ্রাণিত করবে। আগামী প্রজন্মের জন্য স্বপ্ন জয় করার এক উজ্জ্বল অনুপ্রেরণা হয়ে থাকবে মাসুম মাহিমের অর্জন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%